বুধবার, জুন ২৪, ২০২৬
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
হোম আন্তর্জাতিক

পাকিস্তানে তেল-গ্যাসের বিশাল মজুত আবিষ্কার

জানুয়ারি ২২, ২০২৬
A A
Share on FacebookShare on Twitter

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশে নতুন তেল ও গ্যাসের মজুদ আবিষ্কারের ঘোষণা দিয়েছে দেশটির রাষ্ট্রায়ত্ত তেল ও গ্যাস উন্নয়ন কোম্পানি (ওজিডিসিএল)। কোম্পানিটি জানিয়েছে, এই নতুন খনিগুলো দেশের অভ্যন্তরীণ জ্বালানি চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

পাকিস্তান স্টক এক্সচেঞ্জে পাঠানো এক নোটিশে ওজিডিসিএল জানায়, খাইবার পাখতুনখোয়া প্রদেশের কোহাট জেলায় অবস্থিত অনুসন্ধানী কূপ ‘বারাগজাই এক্স-০১’ থেকে প্রতিদিন প্রায় ৩ হাজার ১০০ ব্যারেল অপরিশোধিত তেল এবং ৮১ লাখ ৫০ হাজার ঘনফুট প্রাকৃতিক গ্যাস উৎপাদন শুরু হয়েছে। এর আগে একই এলাকায় আরও দুটি কূপ থেকে তেল ও গ্যাস উত্তোলন করে আসছে কোম্পানিটি।

ওজিডিসিএল এক বিবৃতিতে জানায়, নতুন এই আবিষ্কার দেশীয় সম্পদের মাধ্যমে জ্বালানি সরবরাহ ও চাহিদার ব্যবধান কমাতে সহায়তা করবে এবং পাকিস্তানের হাইড্রোকার্বন রিজার্ভকে আরও সমৃদ্ধ করবে। নতুন মজুদ আবিষ্কারের পর থেকে বারাগজাই খনি এলাকা থেকে প্রতিদিন আনুমানিক ৯ হাজার ৪৮০ ব্যারেল তেল উত্তোলন করা হচ্ছে, যা দেশের মোট অভ্যন্তরীণ অপরিশোধিত তেল উৎপাদনের প্রায় ১৪ দশমিক ৫ শতাংশ।

আরওপড়ুন

জমজমাট ইরানের তেলের বাজার, এক সপ্তাহে রপ্তানি ৩ কোটি ৬০ লাখ ব্যারেল

পারমাণবিক ও সামরিক শক্তি আরও জোরদারের নির্দেশ কিম জং উনের

বর্তমানে পাকিস্তান প্রতিদিন গড়ে প্রায় ৬৬ হাজার ব্যারেল অপরিশোধিত তেল উৎপাদন করে থাকে।

অর্থনৈতিক চ্যালেঞ্জের প্রেক্ষাপটে পাকিস্তান যখন অভ্যন্তরীণ তেল ও গ্যাস উৎপাদন বাড়ানো এবং ব্যয়বহুল আমদানির ওপর নির্ভরতা কমানোর চেষ্টা জোরদার করেছে, তখন এই নতুন তেল ও গ্যাসের মজুদ আবিষ্কারের খবর এলো। গত বছর পাকিস্তান সরকার তিনটি অফশোর ও দুটি অনশোর ব্লকে তেল ও গ্যাস অনুসন্ধানের জন্য স্থানীয় ও আন্তর্জাতিক কোম্পানির সঙ্গে পাঁচটি চুক্তি স্বাক্ষর করে।

সম্পর্কিত খবর

জমজমাট ইরানের তেলের বাজার, এক সপ্তাহে রপ্তানি ৩ কোটি ৬০ লাখ ব্যারেল
আন্তর্জাতিক

জমজমাট ইরানের তেলের বাজার, এক সপ্তাহে রপ্তানি ৩ কোটি ৬০ লাখ ব্যারেল

জুন ২৩, ২০২৬
পারমাণবিক ও সামরিক শক্তি আরও জোরদারের নির্দেশ কিম জং উনের
আন্তর্জাতিক

পারমাণবিক ও সামরিক শক্তি আরও জোরদারের নির্দেশ কিম জং উনের

জুন ২৩, ২০২৬
হিজবুল্লার বিরুদ্ধে হামলা চালাতে যুক্তরাষ্ট্রের প্রস্তাবকে না বললেন সিরিয়ার প্রেসিডেন্ট
আন্তর্জাতিক

হিজবুল্লার বিরুদ্ধে হামলা চালাতে যুক্তরাষ্ট্রের প্রস্তাবকে না বললেন সিরিয়ার প্রেসিডেন্ট

জুন ২৩, ২০২৬

সপ্তাহের সেরা

  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • ইস্কন আশ্রমে নওমুসলিমদের আটকে রেখে নির্যাতনের অভিযোগ

    0 shares
    Share 0 Tweet 0
  • ফেসবুকে বন্ধুত্ব, উপহার দিতে এসে গুলিস্তান আবাসিক হোটেলে প্রবাসীর মৃত্যু

    0 shares
    Share 0 Tweet 0
  • ইসলামী ব্যাংকের মালিকানা ফেরত চেয়ে অবস্থান কর্মসূচির ঘোষণা

    0 shares
    Share 0 Tweet 0
  • এমপি থেকে পিয়ন, সবার কাছে বিরোধীদলীয় নেতার ‘১০ কেজির সারপ্রাইজ’

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

হাসপাতালের ‘অক্সিজেন লাইনে লিকেজ’, শিশু মৃত্যুর অভিযোগ

হাসপাতালের ‘অক্সিজেন লাইনে লিকেজ’, শিশু মৃত্যুর অভিযোগ

জুন ২৪, ২০২৬
চাঁদা না পেয়ে ব্যবসায়ীর হাত-পা ভেঙে দিলেন শ্রমিক দল নেতা

চাঁদা না পেয়ে ব্যবসায়ীর হাত-পা ভেঙে দিলেন শ্রমিক দল নেতা

জুন ২৪, ২০২৬
উত্তর-পূর্বাঞ্চলে বন্যার অবনতি, তিস্তার পানি বিপৎসীমার উপরে

উত্তর-পূর্বাঞ্চলে বন্যার অবনতি, তিস্তার পানি বিপৎসীমার উপরে

জুন ২৪, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০