শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
হোম আন্তর্জাতিক

নিরস্ত্র না হলে হামাসকে নিশ্চিহ্ন করে দেওয়া হবে, হুঁশিয়ারি ট্রাম্পের

- তুহিন সিরাজী
জানুয়ারি ২২, ২০২৬
A A
হামাসকে দেওয়া ট্রাম্পের ২০ দফা প্রস্তাবে কী আছে
Share on FacebookShare on Twitter

আগামী কয়েক সপ্তাহের মধ্যে হামাস নিরস্ত্র না হলে তাদের সম্পূর্ণভাবে নিশ্চিহ্ন করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার সুইজারল্যান্ডের দাভোসে অনুষ্ঠিত বিশ্ব অর্থনৈতিক ফোরামে দেওয়া বক্তব্যে তিনি এ সতর্কবার্তা দেন। খবর প্রকাশ করেছে টাইমস অব ইসরাইল।

ট্রাম্প দাবি করেন, হামাস অস্ত্র ত্যাগ করতে সম্মত হয়েছে। তবে ফিলিস্তিনের স্বাধীনতাকামী এই সংগঠনটি প্রকাশ্যে এমন কোনো ঘোষণা এখনো দেয়নি।

তিনি বলেন, হামাসের জন্য অস্ত্র সমর্পণ করা সহজ নয়, কিন্তু তারা এতে রাজি হয়েছে। ট্রাম্পের ভাষায়, “আগামী দুই–তিন দিন, সর্বোচ্চ তিন সপ্তাহের মধ্যেই বিষয়টি স্পষ্ট হয়ে যাবে।”

ট্রাম্প আরও দাবি করেন, গাজায় একটি আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী গঠনে ৫৯টি দেশ আগ্রহ প্রকাশ করেছে, যার উদ্দেশ্য হবে হামাসকে নির্মূল করা। যদিও বাস্তবে অনেক দেশই এ বাহিনীতে সেনা পাঠাতে অনিচ্ছুক। এরই মধ্যে আজারবাইজান অংশ না নেওয়ার ঘোষণা দিয়েছে।

ট্রাম্পের গাজা শান্তি পরিকল্পনার দ্বিতীয় ধাপে গাজাকে ধীরে ধীরে নিরস্ত্রীকরণ, প্রযুক্তিনির্ভর প্রশাসন ব্যবস্থা গড়ে তোলা এবং পুনর্গঠনের পথে নেওয়ার কথা বলা হয়েছে। তবে আন্তর্জাতিক বাহিনীর ভূমিকা সীমিত হয়ে মূলত সীমান্ত নিরাপত্তা ও মানবিক সহায়তায় কেন্দ্রীভূত থাকতে পারে।

এদিকে গাজার প্রশাসনে তুরস্ক ও কাতারের প্রতিনিধিত্ব রাখার বিষয়ে যুক্তরাষ্ট্রের সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করেছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি স্পষ্টভাবে জানিয়েছেন, তুরস্ক বা কাতারের কোনো বাহিনী গাজায় প্রবেশ করতে পারবে না।

সম্পর্কিত খবর

আন্তর্জাতিক

টেক্সাসে সিনাগগে ভয়াবহ হামলার ছক: ১৮ বছরের তরুণীসহ আটক ২

এপ্রিল ২৪, ২০২৬
আন্তর্জাতিক

ক্যানসারে আক্রান্ত হওয়ার কথা স্বীকার করে যা জানালেন নেতানিয়াহু

এপ্রিল ২৪, ২০২৬
আন্তর্জাতিক

গোমূত্রসহ ‘পঞ্চগব্য’ পান বাধ্যতামূলক করলো ভারতের গঙ্গোত্রী মন্দির

এপ্রিল ২৪, ২০২৬

সপ্তাহের সেরা

  • মনিরা শারমিনের এমপি হওয়া অনিশ্চিত!

    0 shares
    Share 0 Tweet 0
  • ঐতিহাসিক বড়াইবাড়ি দিবস আজ: বিএসএফ-এর দম্ভ চূর্ণ করার ২৫ বছর

    0 shares
    Share 0 Tweet 0
  • গাজীপুরে ‘অপহৃত’ সেই ইমামের মেয়েকে উদ্ধার

    0 shares
    Share 0 Tweet 0
  • এনসিপি থেকে ফারহার পদত্যাগ

    0 shares
    Share 0 Tweet 0
  • সংরক্ষিত ৩৫ আসনের প্রার্থী তালিকা প্রকাশ বিএনপির

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

নোংরামি স্বাভাবিক হলে কেউই নিরাপদ থাকে না: মিতু

এপ্রিল ২৪, ২০২৬

এই সন্ত্রাসীদের সামলান, বিচার করুন: প্রধানমন্ত্রীকে সাদিক কায়েম

এপ্রিল ২৪, ২০২৬

সাংবাদিকদের উপর হামলাকারী ছাত্রদল নেতাদের নাম প্রকাশ করলো ঢাবি সাংবাদিক সমিতি

এপ্রিল ২৪, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version