শনিবার, জুন ৬, ২০২৬
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
হোম রাজনীতি জামায়াত

কেউ কেউ বসন্তের কোকিল হয়ে এসে বলে ‘কুহু কুহু’: জামায়াত আমির

জানুয়ারি ২৪, ২০২৬
A A
Share on FacebookShare on Twitter

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘কেউ কেউ বসন্তের কোকিল হয়ে এসে বলে— কুহু কুহু। আমরা এসব চাই না।’ তিনি বলেন, যারা পাঁচ বছর পরপর এসে শুধু কথা বলে চলে যায়, দেশের মানুষ তাদের আর বিশ্বাস করে না।

শুক্রবার (২৩ জানুয়ারি) আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে পঞ্চগড় চিনিকল মাঠে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, দীর্ঘদিন ধরে ষড়যন্ত্র করে উত্তরাঞ্চলের মানুষকে বঞ্চিত রাখা হয়েছে। যারা এতদিন দেশ থেকে চুরি করেছে, তাদের পেটের ভেতর থেকে টাকা বের করে উন্নয়ন করা হবে। উত্তরবঙ্গের মানুষের উন্নয়ন করে এ অঞ্চলের চেহারা পাল্টে দেওয়া হবে বলে তিনি প্রতিশ্রুতি দেন।

তিনি বলেন, প্রতিটি নাগরিককে দেশ গড়ার কারিগর হিসেবে তৈরি করতে চান তারা। বক্তব্য নয়, ইতিহাসের সাক্ষী হতে মাঠে নেমেছেন বলেও মন্তব্য করেন জামায়াতের আমির। তিনি বলেন, সৎ মায়ের সন্তানের মতো উত্তরবঙ্গের মানুষের সঙ্গে আচরণ করা হয়েছে এবং ইচ্ছাকৃতভাবে এই অঞ্চলকে পিছিয়ে রাখা হয়েছে। আগামী দিনে কাউকে আর বেকার দেখতে চান না বলেও জানান তিনি।

ডা. শফিকুর রহমান বলেন, এতদিন বলা হতো টেকনাফ থেকে তেতুলিয়া, এখন সময় এসেছে বলতে হবে তেতুলিয়া থেকে টেকনাফ। তিনি আরও বলেন, উত্তরবঙ্গকে পরিকল্পিতভাবে গরিব ও পিছিয়ে রাখা হয়েছে, কিন্তু ভবিষ্যতে এই অঞ্চলকে আর গরিব দেখতে চান না। কৃষিকে গুরুত্ব দিয়ে উত্তরবঙ্গকে এগিয়ে নেওয়া হবে, কৃষিভিত্তিক শিল্প গড়ে তোলা হবে এবং বন্ধ হয়ে যাওয়া চিনিকলগুলো চালু করা হবে।

তিনি বলেন, জামায়াতে ইসলামীর কোনো ‘কার্ড’ নেই; দেশের মানুষই তাদের কার্ড। মানুষের ভালোবাসা নিয়েই দেশকে এগিয়ে নিতে চান তারা। কর্মসংস্থানের ব্যবস্থা করে নারী-পুরুষ সকলের হাতকে শক্তিশালী করা হবে এবং ভবিষ্যতে কাউকে আর চুরি করতে দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি।

ভোট প্রসঙ্গে জামায়াতের আমির বলেন, কেউ ভোট ডাকাতি করতে এলে সবাইকে সম্মিলিতভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে। নির্বাচনের আগের দিন পর্যন্ত ঐক্যবদ্ধভাবে মাঠে থাকার আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, একটি দল পাঁচ বছর পরপর একবার এসে বসন্তের কোকিলের মতো কুহু কুহু করে চলে যায়। তারা দেশের মানুষকে ফেলে কোথাও পালিয়ে যাবেন না উল্লেখ করে আমৃত্যু দেশের মানুষের পাশে থাকার অঙ্গীকার করেন ডা. শফিকুর রহমান।

সম্পর্কিত খবর

প্রধান সংবাদ

অনিয়মে জড়িত বিটিআরসির এক ডজন কর্মকর্তা

জুন ৬, ২০২৬
আন্তর্জাতিক

ভারতে পৌঁছেছেন ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা, পেলেন বিক্ষোভের অনুমতি

জুন ৬, ২০২৬
প্রধান সংবাদ

বাংলাদেশে যৌথভাবে সমরাস্ত্র কারখানা তৈরিতে তুরস্কের আগ্রহ

জুন ৬, ২০২৬

সপ্তাহের সেরা

  • সড়ক পরিবহন মন্ত্রী রবিউল আলমকে সরিয়ে দিয়েছে বিএনপি সরকার

    0 shares
    Share 0 Tweet 0
  • প্রধানমন্ত্রীর রেড টেলিফোনের তার চুরি, গ্রেপ্তার রঞ্জন চন্দ্র সম্পর্কে যা জানা গেল

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • বিএনপি নেতাকর্মীদের ইটের আঘাতে আহত জামায়াত নেতার মৃত্যু

    0 shares
    Share 0 Tweet 0
  • দীপেন দেওয়ানের পদত্যাগের পর সর্ব মিত্র চাকমার পোস্ট

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

অনিয়মে জড়িত বিটিআরসির এক ডজন কর্মকর্তা

জুন ৬, ২০২৬

ভারতে পৌঁছেছেন ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা, পেলেন বিক্ষোভের অনুমতি

জুন ৬, ২০২৬

চট্টগ্রামে মন্দির দখল নিয়ে ইসকনের সঙ্গে সাধারণ হিন্দুদের সংঘর্ষ

জুন ৬, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version