Tuesday, October 27, 2026
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
Home বাংলাদেশ

কাকে ‘উপদুষ্টু’ বলে শাওনের কটাক্ষ, নজর তিশার পুরোনো শাড়িতে

January 24, 2026
A A

ফেসবুকে কটাক্ষ, ইঙ্গিতপূর্ণ পোস্ট ও মন্তব্যে বেশ সরব শিল্পী মেহের আফরোজ শাওন। বিশেষ করে অন্তর্বর্তী সরকারের বিভিন্ন পদক্ষেপের কড়া সমালোচক হিসেবে তিনি নিয়মিতই সামাজিকমাধ্যমে মত প্রকাশ করে আসছেন। এবার তার একটি পোস্ট আগের সবকিছুকে ছাপিয়ে গেছে বলে আলোচনা তৈরি হয়েছে।

সম্প্রতি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে মেট্রোরেলে অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশার একটি ছবি শেয়ার করে শাওন একটি ইঙ্গিতপূর্ণ পোস্ট দেন। সেখানে তিনি লেখেন, ‘ছবিটা খুব সুন্দর। লিটনের ফ্ল্যাটের রূপকার, উপদুষ্টু পরিচালক সাহেবের স্ত্রীর শাড়িটাও বেশ! এই ছবি বড় করে বাঁধিয়ে উপদুষ্টু মহোদয়ের তত্ত্বাবধানে বানানো জুলাই স্মৃতি জাদুঘরে রাখার জোর দাবি জানাচ্ছি।’

পোস্টটি প্রকাশের পরপরই ফেসবুকে বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়। অনেক অনুসারী তার বক্তব্যের সঙ্গে সহমত প্রকাশ করেন। মন্তব্যে শাওন অন্তর্বর্তী সরকারের সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকীকে ইঙ্গিত করে কটাক্ষ করেছেন বলে ধারণা করা হচ্ছে। সম্প্রতি তার তত্ত্বাবধানে সাবেক গণভবনকে জুলাই স্মৃতি জাদুঘরে রূপান্তর করা হয়, যা জুলাই আন্দোলনের স্মারক হিসেবে পরিচিত।

উল্লেখ্য, ২০০৪ সালে মুক্তি পাওয়া মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত ‘ব্যাচেলর’ সিনেমার একটি আলোচিত অংশ ছিল ‘লিটনের ফ্ল্যাট’। সেখানে প্রেমিক-প্রেমিকাদের একান্ত সময় কাটানোর দৃশ্য নিয়ে সে সময় আলোচনা হয়েছিল। বহু বছর পর সেই প্রসঙ্গ টেনে এনে নির্মাতাকে ‘উপদুষ্টু’ আখ্যা দিয়েছেন অভিনেত্রী মেহের আফরোজ শাওন।

সাম্প্রতিক সময়ে বিভিন্ন ইস্যুতে সামাজিকমাধ্যমে নিয়মিত সক্রিয় শাওন। বিশেষ করে বর্তমান অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্ত ও বিভিন্ন ব্যক্তির ভূমিকা নিয়ে তিনি সমালোচনামূলক ও নিন্দামূলক পোস্ট করে থাকেন। অভিনয়ে তাকে দীর্ঘদিন দেখা যাচ্ছে না। ফারুকী পরিচালিত তার সর্বশেষ সিনেমা ছিল ‘৮৪০: ডেমোক্রেসি প্রাইভেট লিমিটেড’।

Related Posts

বাংলাদেশ

অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেল আরেকটি পোশাক কারখানা

October 27, 2026
জামায়াত

বিরোধীদলকে কাজ দিতে চায় না সরকার: রফিকুল ইসলাম খান

October 27, 2026
বাংলাদেশ

লোকসানের চাপে বন্ধ কর্ণফুলী গার্ডেন সিটির বাণিজ্যিক কার্যক্রম

October 27, 2026

সপ্তাহের সেরা

  • ‘কালকের দিন সময় দিলাম, না হলে সবার আগে তোর লাশ পড়ে থাকবে’

    0 shares
    Share 0 Tweet 0
  • ২৫ লাখ টাকার বাণিজ্য ও যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর সচিবালয়ে রাত কাটানোর নাটক

    0 shares
    Share 0 Tweet 0
  • হলিক্রসে শিক্ষকের ধর্ষণে ছাত্রী অন্তঃসত্ত্বা, জোরপূর্বক গর্ভপাতের অভিযোগ

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • নিজের স্ত্রীর জীবনের নিরাপত্তার আশঙ্কায় প্রকাশ্যে মির্জা আব্বাস-পুত্র

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেল আরেকটি পোশাক কারখানা

October 27, 2026

বিরোধীদলকে কাজ দিতে চায় না সরকার: রফিকুল ইসলাম খান

October 27, 2026

লোকসানের চাপে বন্ধ কর্ণফুলী গার্ডেন সিটির বাণিজ্যিক কার্যক্রম

October 27, 2026
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version