বুধবার, মে ৬, ২০২৬
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
হোম রাজনীতি জামায়াত

চাঁদাবাজিকে পেশা হিসেবে দেখতে চায় না জনগণ: জামায়াত আমির

- তুহিন সিরাজী
জানুয়ারি ২৫, ২০২৬
A A
চাঁদাবাজিকে পেশা হিসেবে দেখতে চায় না জনগণ: জামায়াত আমির
Share on FacebookShare on Twitter

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, দেশের কোনো মানুষই চাঁদাবাজিকে নতুন কোনো পেশা হিসেবে দেখতে চায় না। রোববার যাত্রাবাড়ীর কাজলা এলাকায় ১১ দলীয় জোটের আয়োজনে ঢাকা-৪ ও ঢাকা-৫ আসনের এমপি প্রার্থীদের পক্ষে অনুষ্ঠিত নির্বাচনি সমাবেশে তিনি এসব কথা বলেন।

চাঁদাবাজদের উদ্দেশে তিনি বলেন, ‘ভয় পাওয়ার কিছু নেই। তোমাদের হাতেও সম্মানজনক কাজ তুলে দেওয়া হবে। সমাজে আর মুখ লুকিয়ে চলতে হবে না।’ তিনি আরও বলেন, ‘কেউ তোমার মা-বাবাকে চাঁদাবাজের মা-বাবা বলবে না, স্ত্রীকে চাঁদাবাজের স্ত্রী বলে হেয় করবে না। সম্মানের সঙ্গে সমাজে বসবাস করতে পারবে।’

আমিরে জামায়াত বলেন, তরুণদের হাতে বেকারভাতা নয়, তাদেরকে বাংলাদেশ গড়ার দক্ষ কারিগরে পরিণত করা হবে। দেশ পরিচালনার সুযোগ পেলে অগ্রাধিকারভিত্তিতে এলাকার উন্নয়নে কাজ করার কথাও জানান তিনি।

আন্তর্জাতিক সম্পর্ক প্রসঙ্গে ডা. শফিকুর রহমান বলেন, ‘বাংলাদেশে আমরা আধিপত্যবাদের ছায়া দেখতে চাই না। বিশ্বের সব সভ্য দেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চাই, কিন্তু আমরা কারো ওপর খবরদারি করব না এবং কারো খবরদারিও মেনে নেব না।’

তিনি বলেন, গত ৫৪ বছরের যে শাসনব্যবস্থা ও রাজনৈতিক বন্দোবস্ত দেশবাসীকে ফ্যাসিবাদ উপহার দিয়েছে, তার আমূল পরিবর্তন প্রয়োজন। জুলাই শহীদদের প্রতি সম্মান জানাতে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বানও জানান তিনি।

জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর নায়েবে আমির আব্দুস সবুর ফকিরের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে আরও বক্তব্য দেন ১১ দলীয় জোট মনোনীত ঢাকা-৫ আসনের এমপি প্রার্থী মোহাম্মদ কামাল হোসেন, ঢাকা-৪ আসনের এমপি প্রার্থী সৈয়দ জয়নুল আবেদীন, অধ্যক্ষ মাওলানা জাকির হোসেন, মাওলানা আব্দুর রহমানসহ অন্যান্য নেতারা।

বেলা ১১ টায় সমাবেশ শুরুর আগেই সমাবেশস্থল কানায় কানায় ভরে যায়। সমাবেশে ১১ দলীয় জোটের কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের নেতাকর্মীরা বিপুলসংখ্যায় উপস্থিত ছিলেন।

সম্পর্কিত খবর

রাজনীতি

ঢাবির হলে ব্যানার টানানো কেন্দ্র করে ছাত্রদল-শিবির সমর্থকদের হাতাহাতি

মে ৬, ২০২৬
এনসিপি

এনসিপিতে যোগ দিলেন জামায়াতের সাবেক আমিরের ছেলে নাদিমুর

মে ৫, ২০২৬
এনসিপি

তারেক রহমান এরশাদের মতো রাষ্ট্র পরিচালনা করতে চাচ্ছেন: আসিফ মাহমুদ

মে ৫, ২০২৬

সপ্তাহের সেরা

  • কোন কোন মুসলিম প্রার্থী জিতল পশ্চিমবঙ্গে?

    0 shares
    Share 0 Tweet 0
  • পুরুষ হরমোন টেস্টোস্টেরন কমে গেলে যেসব সমস্যা হতে পারে

    0 shares
    Share 0 Tweet 0
  • এপস্টেইন দ্বীপের রহস্যময় ‘মসজিদ’: পবিত্র কাবার গিলাফ ও কিসওয়া চুরির তথ্য ফাঁস

    0 shares
    Share 0 Tweet 0
  • পদত্যাগ না করার ঘোষণা মমতার

    0 shares
    Share 0 Tweet 0
  • মৃত্যুর খবর পাওয়ার পর তড়িঘড়ি রুমে গেলেন সুদীপ; কাগজ সরানোর অভিযোগ

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

তেহরানে বিপ্লবী গার্ড ও মিলিশিয়াদের নিয়ে গঠিত হলো আইআরজিসি-র নতুন ব্রিগেড

মে ৬, ২০২৬

পশ্চিমবঙ্গে মুসলিম তৃণমূল কর্মীকে কুপিয়ে হত্যা করেছে বিজেপি

মে ৬, ২০২৬

হরমুজে ‘প্রজেক্ট ফ্রিডম’ অভিযান স্থগিত ঘোষণা ট্রাম্পের

মে ৬, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version