বুধবার, মে ৬, ২০২৬
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
হোম রাজনীতি জামায়াত

দুর্নীতিমুক্ত দেশ চাইলে আগে নিজেদেরকে দুর্নীতিমুক্ত করুন

- তুহিন সিরাজী
জানুয়ারি ২৫, ২০২৬
A A
দুর্নীতিমুক্ত দেশ চাইলে আগে নিজেদেরকে দুর্নীতিমুক্ত করুন
Share on FacebookShare on Twitter

দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে চাইলে আগে নিজেদেরকে দুর্নীতিমুক্ত করার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

তিনি বলেন, “যারা দুর্নীতিমুক্ত দেশ গড়ার কথা বলে, তাদের আগে নিজেদেরকে দুর্নীতিমুক্ত করতে হবে। ঋণখেলাপিদের নিয়ে সংসদ নির্বাচন করে ন্যায়-ইনসাফের বাংলাদেশ উপহার দেওয়ার কথা বলা—এ ধরনের ঘুম পাড়ানো ও মন ভোলানো কথায় আর জনগণ বিভ্রান্ত হবে না। সদিচ্ছা থাকলে আগে তাদের বাদ দিন। তারপর দুর্নীতিমুক্ত বাংলাদেশের কথা বললে আমরা ও জাতি—দু’পক্ষই মোবারকবাদ জানাব।”

রোববার সন্ধ্যায় রাজধানীর বকশিবাজারে ঢাকা আলিয়া মাদ্রাসা মাঠে ঢাকা-৭ আসনে জামায়াতের প্রার্থীর নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জনসভায় জামায়াত আমির নতুন বাংলাদেশের জন্য ১১ দলের প্রার্থীদের ভোট দিয়ে বিজয়ী করা এবং গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, “ইনশাআল্লাহ ১২ ফেব্রুয়ারি ন্যায়ের পক্ষে ‘হ্যাঁ’-এর বিজয় হবে।

১১ দলের প্রার্থীদের বিদেশে বেগম পাড়া গড়ার কোনো ইচ্ছা নেই। আমাদের বিজয়ী করলে আমরা আপনাদের সেবক হয়ে কাজ করব।”
তিনি আরও বলেন, “আমরা একটি ঐক্যবদ্ধ জাতি চাই। যারা বিভাজনের রাজনীতি করে, তারা দেশকে ভালোবাসে না। সবাইকে নিয়ে আমরা সামনে এগিয়ে যেতে চাই।”

পুরান ঢাকার প্রসঙ্গে ডা. শফিকুর রহমান বলেন, “পুরান ঢাকাই আসল ঢাকা। আমরা পুরান ঢাকাকে আধুনিক নয়, সোনার ঢাকায় রূপান্তর করতে চাই, ইনশাআল্লাহ। আমরা কথা দিয়ে কথা রাখি। ৫ আগস্টের পর যা বলেছি, তা বাস্তবায়ন করেছি।”

জামায়াতের মহানগর কর্মপরিষদ সদস্য ও ঢাকা-৭ আসন কমিটির পরিচালক আব্দুর রহমানের সভাপতিত্বে জনসভায় আরও বক্তব্য রাখেন ঢাকা-৭ আসনের প্রার্থী হাজী এনায়েত উল্লাহ, এলডিপির প্রেসিডেন্ট কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম, জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম, লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান, জাগপা সহ-সভাপতি প্রকৌশলী রাশেদ প্রধান, ছাত্রশিবির সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম ও ডাকসুর ভিপি সাদিক কায়েম।

সম্পর্কিত খবর

এনসিপি

এনসিপিতে যোগ দিলেন জামায়াতের সাবেক আমিরের ছেলে নাদিমুর

মে ৫, ২০২৬
এনসিপি

তারেক রহমান এরশাদের মতো রাষ্ট্র পরিচালনা করতে চাচ্ছেন: আসিফ মাহমুদ

মে ৫, ২০২৬
বিএনপি

জামায়াতে ইসলামী হলো আফিম, মাদকের চেয়েও ডেঞ্জারাস: বিএনপি নেতা বুলু

মে ৫, ২০২৬

সপ্তাহের সেরা

  • কোন কোন মুসলিম প্রার্থী জিতল পশ্চিমবঙ্গে?

    0 shares
    Share 0 Tweet 0
  • পুরুষ হরমোন টেস্টোস্টেরন কমে গেলে যেসব সমস্যা হতে পারে

    0 shares
    Share 0 Tweet 0
  • এপস্টেইন দ্বীপের রহস্যময় ‘মসজিদ’: পবিত্র কাবার গিলাফ ও কিসওয়া চুরির তথ্য ফাঁস

    0 shares
    Share 0 Tweet 0
  • পদত্যাগ না করার ঘোষণা মমতার

    0 shares
    Share 0 Tweet 0
  • মৃত্যুর খবর পাওয়ার পর তড়িঘড়ি রুমে গেলেন সুদীপ; কাগজ সরানোর অভিযোগ

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

ডিএমপির আলোচিত ডিসি মাসুদ আলমকে চট্টগ্রামে বদলি

মে ৫, ২০২৬

এনসিপিতে যোগ দিলেন জামায়াতের সাবেক আমিরের ছেলে নাদিমুর

মে ৫, ২০২৬

তারেক রহমান এরশাদের মতো রাষ্ট্র পরিচালনা করতে চাচ্ছেন: আসিফ মাহমুদ

মে ৫, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version