Wednesday, September 23, 2026
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
Home প্রধান সংবাদ

নির্বাচন আচরণবিধি লঙ্ঘন: তারেক রহমানের প্রচারে নিষিদ্ধ পিভিসি ব্যানার

January 26, 2026
A A

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে ঘিরে নতুন করে বিতর্ক সৃষ্টি হয়েছে। নির্বাচন কমিশনের ঘোষিত আচরণবিধি অমান্য করে তার সংসদীয় আসন ঢাকা-১৭ জুড়ে নিষিদ্ধ পিভিসি ব্যানার ও পোস্টার ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে।

সরেজমিনে ঢাকা-১৭ আসনের বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, সড়কের মোড়, বৈদ্যুতিক খুঁটি ও গুরুত্বপূর্ণ স্থাপনায় বড় আকারের ডিজিটাল পিভিসি ব্যানার টাঙানো হয়েছে। নির্বাচন কমিশনের আচরণবিধি অনুযায়ী পিভিসি ব্যানার ও পোস্টার ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ হলেও তারেক রহমানের প্রচারে এসব উপকরণ ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে বলে অভিযোগ করছেন সংশ্লিষ্টরা।

অভিযোগে বলা হয়, শুধু পিভিসি ব্যানারই নয়, আচরণবিধিতে নিষিদ্ধ থাকা সত্ত্বেও রশি ব্যবহার করে পোস্টার ঝুলিয়ে প্রচার চালানো হচ্ছে। পাশাপাশি, সাধারণ মানুষের বাসাবাড়ির দেয়ালে ইশতেহার ও পোস্টার লাগানো হয়েছে, যা নির্বাচন কমিশনের নির্দেশনার সরাসরি লঙ্ঘন।

স্থানীয় ভোটারদের একাংশের মতে, নির্বাচনের শুরুতেই যদি একজন দলের প্রধান প্রকাশ্যে আচরণবিধি ভঙ্গ করেন, তাহলে নির্বাচনী শৃঙ্খলা রক্ষা নিয়ে প্রশ্ন ওঠাই স্বাভাবিক। তারা মনে করছেন, ক্ষমতায় গেলে আইন ও বিধির প্রতি শ্রদ্ধা কতটা থাকবে—সে বিষয়েও সংশয় তৈরি হচ্ছে।

এদিকে নির্বাচন কমিশনের পক্ষ থেকে এ বিষয়ে এখনো কোনো দৃশ্যমান ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ উঠেছে। এতে করে কমিশনের নিরপেক্ষতা ও কার্যকর ভূমিকা নিয়েও প্রশ্ন তুলছেন রাজনৈতিক বিশ্লেষক ও সচেতন নাগরিকরা। তারা বলছেন, আচরণবিধি কার্যকর করতে দল-মত নির্বিশেষে সমানভাবে আইন প্রয়োগ না হলে অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করা কঠিন হবে।

Related Posts

বিএনপি

প্রধানমন্ত্রীর আগমনে আগে থেকেই সতর্ক ছিল নিউইয়র্ক বিএনপি

September 23, 2026
প্রধান সংবাদ

ভারতে সাংবাদিকতার প্রশিক্ষণ, হানিট্র্যাপে ফেলার আশঙ্কা

September 23, 2026
আন্তর্জাতিক

প্রায় ১০০ শতাংশ ভোট পেয়ে পঞ্চমবারের মতো রমজান কাদিরভের বিজয়

September 23, 2026

সপ্তাহের সেরা

  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর লাশ উদ্ধার

    0 shares
    Share 0 Tweet 0
  • কাঠগড়ায় কাঁদলেন গাজী নজরুলের স্ত্রী মাকছুদা

    0 shares
    Share 0 Tweet 0
  • মরিয়মের আত্মহত্যার নেপথ্যে মানসিক নিপীড়ন ও ব্যক্তিগত গোপনীয়তা হরণ!

    0 shares
    Share 0 Tweet 0
  • মসজিদের ভেতরে চেয়ার-টেবিল, সোফা বসিয়ে এমপির সভা: আলোচনা-সমালোচনার ঝড়

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

নারীদের ‘গোলাপি বাসে’ উঠছে না তেলের খরচ, প্রতিদিন ৫০ হাজার টাকা ভর্তুকি

September 23, 2026

জাতিসংঘের ওপর আস্থা হারিয়ে গেছে: সংস্থাটির অধিবেশনে গিয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী

September 23, 2026

ছাত্রদল সভাপতির বক্তব্য সংঘাত ও সন্ত্রাসকে উসকে দিচ্ছে: শিবির সভাপতি

September 23, 2026
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version