সোমবার, এপ্রিল ২৭, ২০২৬
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
হোম বাংলাদেশ

অর্থ আত্মসাৎ ও পাচার: চার দিনের রিমান্ডে সালমান এফ রহমান

- তুহিন সিরাজী
জানুয়ারি ২৬, ২০২৬
A A
অর্থ আত্মসাৎ ও পাচার: চার দিনের রিমান্ডে সালমান এফ রহমান
Share on FacebookShare on Twitter

জনতা ব্যাংক থেকে জালিয়াতির মাধ্যমে ১৩৬ কোটি ৯৮ লাখ টাকা আত্মসাৎ ও পাচারের অভিযোগে দুদকের করা মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক বাণিজ্য উপদেষ্টা সালমান এফ রহমানের চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

সোমবার ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ সাব্বির ফয়েজের আদালত এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেন সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী রিয়াজ হোসেন।

এর আগে মামলার তদন্ত কর্মকর্তা সালমান এফ রহমানের পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে আদালত চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এ সময় আদালতে সালমান এফ রহমানের কয়েকজন আইনজীবী উপস্থিত ছিলেন। তারা শুনানি না করলেও রিমান্ডের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তোলেন। অপরদিকে দুদকের আইনজীবীরা রিমান্ডের পক্ষে শুনানি করে যুক্তি উপস্থাপন করেন।

শুনানি শেষে দুদকের পাবলিক প্রসিকিউটর তরিকুল ইসলাম বলেন, বিভিন্ন আর্থিক প্রতারণা ও ভুয়া প্রতিষ্ঠান সৃষ্টি করে ঋণ গ্রহণের অভিযোগে সালমান এফ রহমানকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড আবেদন করা হয়েছিল। আদালত তা আমলে নিয়ে তাকে চার দিনের রিমান্ডে পাঠিয়েছেন।

রিমান্ড আবেদনে উল্লেখ করা হয়, ক্ষমতার অপব্যবহার করে ‘স্কাইনেট অ্যাপারেলস’ নামের একটি প্রতিষ্ঠানের নামে ভুয়া ঋণ ও একমোডেশন বিল তৈরি করে বিপুল অর্থ বিদেশে পাচার করা হয়েছে। এ জালিয়াতির সঙ্গে তার ছেলে ও ভাতিজার মালিকানাধীন দুবাইভিত্তিক একটি প্রতিষ্ঠানের সংশ্লিষ্টতার তথ্য পাওয়া গেছে। বর্তমানে অন্য মামলায় কারাগারে থাকা সালমান এফ রহমানকে এ নতুন মামলায় জিজ্ঞাসাবাদের জন্য পুলিশি হেফাজতে নেওয়া প্রয়োজন বলে আবেদনে উল্লেখ করা হয়।

উল্লেখ্য, এ ঘটনায় গত বছরের ৩ নভেম্বর দুদকের সহকারী পরিচালক মো. মাহবুব মোর্শেদ সালমান এফ রহমানসহ মোট ২২ জনের বিরুদ্ধে মামলা করেন।

সম্পর্কিত খবর

বাংলাদেশ

ছবি তুলবেন না, আমাদের সমস্যা হবে: শিবির সভাপতিকে ছাত্রদল সভাপতি রাকিব

এপ্রিল ২৭, ২০২৬
জামায়াত

চট্টগ্রামে লাঠি ও হাতুড়ি দিয়ে পিটিয়ে জামায়াত কর্মীকে হত্যা

এপ্রিল ২৭, ২০২৬
বাংলাদেশ

শাহজালালসহ দেশের সব বিমানবন্দরে উচ্চমাত্রার সতর্কতা জারি, নিরাপত্তা জোরদার

এপ্রিল ২৭, ২০২৬

সপ্তাহের সেরা

  • মনিরা শারমিনের এমপি হওয়া অনিশ্চিত!

    0 shares
    Share 0 Tweet 0
  • সারা দেশে উচ্চ সতর্কতা জারি, নেপথ্যে যে কারণ

    0 shares
    Share 0 Tweet 0
  • ঢাবি শিক্ষার্থী মুনিরার ঝুলন্ত লাশ উদ্ধার, সহযোগী অধ্যাপক সুদীপ গ্রেফতার

    0 shares
    Share 0 Tweet 0
  • বাস ভাড়ার নতুন তালিকা প্রকাশ, কোন রুটে কত বাড়ল

    0 shares
    Share 0 Tweet 0
  • আজ এনসিপিতে যোগ দিচ্ছেন ইসহাক সরকার, পদ ছাড়ছেন আলাউদ্দীন মোহাম্মদ

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

ছবি তুলবেন না, আমাদের সমস্যা হবে: শিবির সভাপতিকে ছাত্রদল সভাপতি রাকিব

এপ্রিল ২৭, ২০২৬

চট্টগ্রামে লাঠি ও হাতুড়ি দিয়ে পিটিয়ে জামায়াত কর্মীকে হত্যা

এপ্রিল ২৭, ২০২৬

এনসিপির নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র নিতে ইসিকে নির্দেশ

এপ্রিল ২৭, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version