রবিবার, আগস্ট ২, ২০২৬
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
হোম রাজনীতি জামায়াত

মহিলাদের প্রচারে বাঁধা, সংঘর্ষে জামায়াতের ৬ কর্মী আহত

জানুয়ারি ২৭, ২০২৬
A A
মহিলাদের প্রচারে বাঁধা, সংঘর্ষে জামায়াতের ৬ কর্মী আহত
Share on FacebookShare on Twitter

লক্ষ্মীপুর সদর উপজেলার বশিকপুরে নির্বাচনী প্রচারণার সময় মহিলা জামায়াত কর্মীদের বাধা দেওয়াকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াত কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ছয়জন জামায়াত কর্মী আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে রাতেই লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বশিকপুর ইউনিয়নে ‘দাঁড়িপাল্লা’ প্রতীকের সমর্থনে মহিলা জামায়াত কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে ভোট প্রার্থনা করছিলেন। এ সময় স্থানীয় বিএনপি কর্মী আলাউদ্দিন আলম তাদের প্রচারণায় বাধা দেন এবং অকথ্য ভাষায় গালমন্দ করেন বলে অভিযোগ ওঠে। খবর পেয়ে জামায়াত কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে বিষয়টি জানতে চাইলে উভয় পক্ষের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে বিএনপি কর্মীরা দেশীয় অস্ত্র নিয়ে জামায়াত কর্মীদের ওপর হামলা চালায়।

লক্ষ্মীপুর-২ আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মাস্টার রুহুল আমিন ভূঁইয়া রাতে হাসপাতালে আহতদের দেখতে গিয়ে অভিযোগ করেন, আহতদের মধ্যে একজনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। তিনি এই ন্যাক্কারজনক হামলার তীব্র নিন্দা জানান এবং দোষীদের দ্রুত গ্রেফতারের দাবি করেন।

এদিকে ঘটনার প্রতিবাদে রাতেই বশিকপুরের পোদ্দার বাজারে কয়েকশ জামায়াত কর্মী ও সমর্থক বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলে তারা হামলাকারীদের শাস্তির দাবিতে স্লোগান দেন। এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে এবং ঘটনার তদন্ত চলছে। তবে এখন পর্যন্ত কোনো পক্ষ থেকে আনুষ্ঠানিক লিখিত অভিযোগ পাওয়া যায়নি।

সম্পর্কিত খবর

বাংলাদেশ

গ্যাসের দাম বাড়ালে পেট্রোবাংলা অবরোধের হুঁশিয়ারি এনসিপির

আগস্ট ১, ২০২৬
জামায়াত

‘লন্ডন আর শিলংয়ে তো ছিলাম না, গুপ্ত বলেন কেন’

আগস্ট ১, ২০২৬
বাংলাদেশ

দেশের শীর্ষ পাঁচ আলোচকের মধ্যে আহমাদুল্লাহ, আজহারী ও উসামার নাম

আগস্ট ১, ২০২৬

সপ্তাহের সেরা

  • প্রতিমন্ত্রী ফরহাদের সঙ্গে হিন্দু তরুণীর অন্তরঙ্গ ভিডিও ফাঁস নিয়ে তোলপাড়

    0 shares
    Share 0 Tweet 0
  • একের পর এক বিএনপির এমপি-মন্ত্রীদের আপত্তিকর ভিডিও ফাঁস, তোলপাড় সোশ্যাল মিডিয়া

    0 shares
    Share 0 Tweet 0
  • পাঁচ জেলা নিয়ে বগুড়াকে বিভাগ ঘোষণা করা হচ্ছে

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • এমপি নজরুলকে ঘিরে বেরিয়ে এলো আরও চাঞ্চল্যকর তথ্য

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

নিজের আসল ভিডিওকেই ‘এআই’ দাবি বিএনপি’র এমপি নাসেরের

আগস্ট ২, ২০২৬

সম্প্রতি মরণোত্তর ব্রিগেডিয়ার জেনারেল পদবী প্রাপ্তকে ‘জঙ্গি’ আখ্যা দিয়ে অতীতে সংবাদ প্রকাশ

আগস্ট ২, ২০২৬

বিশ্বজুড়ে পাঁচ চ্যালেঞ্জের মুখে মুসলিম সংখ্যালঘুরা

আগস্ট ১, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version