Wednesday, November 11, 2026
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
Home রাজনীতি বিএনপি

চাঁদা না পেয়ে বাদীর ভাইকে মারধর যুবদল নেতার

June 23, 2025
A A
চাঁদা না পেয়ে বাদীর ভাইকে মারধর যুবদল নেতার

আরওপড়ুন

পুলিশের গাড়ি সহ ২২ গাড়িতে আগুন, ২৮ স্থানে ককটেল হামলা

বঙ্গভবনে বিএনপি-লীগ মেলবন্ধন: যৌথ সাক্ষাতের নেপথ্যে কোন বড় ছক!

কুড়িগ্রামে জমি দখলের মামলার বাদীর ভাইকে মারধরের অভিযোগ উঠেছে জেলা যুবদলের সহ-সাধারণ সম্পাদক কাইয়ুম আলীর বিরুদ্ধে। চাঁদার টাকা না পেয়ে বাদীর ভাইকে প্রকাশ্যে মারধর করেন তিনি—এমন অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।

পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, প্রবাসী হযরত আলীর স্ত্রী আকলিমা বেগম ২০২৩ সালে কুড়িগ্রামের আদালতে একটি মামলা করেন, যেখানে স্থানীয় কয়েকজনের বিরুদ্ধে জমি দখল ও বাড়িঘর ভাঙচুরের অভিযোগ তোলা হয়। মামলার তদন্তে নেমে সিআইডি আরও তিনজনের সম্পৃক্ততা পাওয়ায় তাদের নাম নতুন করে অভিযুক্ত তালিকায় যুক্ত করে। তাদেরই একজন যুবদল নেতা কাইয়ুম আলী।

আকলিমা বেগম অভিযোগ করেন, মামলায় নাম আসার পর থেকে কাইয়ুম নানা সময় হুমকি দিয়ে আসছিলেন। একপর্যায়ে তিনি ও তার ভাই কামাল হোসেনের কাছে চাঁদা দাবি করেন। টাকা না দেওয়ায় শনিবার (২২ জুন) সন্ধ্যায় হরিকেশ বিএম কলেজের সামনে কামাল হোসেনের ওপর হামলা চালান কাইয়ুম। এতে কামাল গুরুতর আহত হন এবং তাকে কুড়িগ্রাম সদর হাসপাতালে ভর্তি করা হয়।

হাসপাতেল শয্যায় থাকা কামাল হোসেন বলেন, কাইয়ুম কয়েকদিন ধরেই আমাকে ফোনে হুমকি দিচ্ছিল। টাকার জন্য চাপ দিচ্ছিল। টাকা না দেওয়ায় শনিবার সন্ধ্যায় রাস্তায় একা পেয়ে আমাকে ঘুষি মারেন, গালাগাল করেন। মাথায় আঘাত পেয়ে রক্তাক্ত হই।

অভিযুক্ত কাইয়ুম আলী অবশ্য অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, চাঁদাবাজির সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। শুধু কথা কাটাকাটি ও ধাক্কাধাক্কি হয়েছে। বিএনপির রাজনীতি করি তবে দলীয় পরিচয় ব্যবহার করিনি।

তবে স্থানীয়ভাবে কাইয়ুমকে প্রভাবশালী হিসেবেই চেনে এলাকাবাসী। মামলা তুলে নিতে কাইয়ুম নিয়মিত ভয়ভীতি ও হামলার আশ্রয় নিচ্ছেন বলেও দাবি করেন বাদী।

জেলা বিএনপির সদস্য সচিব সোহেল হোসনাইন কায়কোবাদ বলেন, দলীয় শৃঙ্খলা ভঙ্গকারীদের বিরুদ্ধে দেশনায়ক তারেক রহমানের কঠোর নির্দেশনা রয়েছে। যদি অভিযোগ প্রমাণিত হয় দলীয়ভাবে ব্যবস্থা নেওয়া হবে। তাকে বহিষ্কার করা হবে।

এ বিষয়ে কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল্লাহ বলেন, জমির বিষয়টি আদালতে বিচারাধীন। তবে ফৌজদারি অপরাধের অভিযোগ তদন্ত করে আমরা আইনগত ব্যবস্থা নিচ্ছি।

Related Posts

পুলিশের গাড়ি সহ ২২ গাড়িতে আগুন, ২৮ স্থানে ককটেল হামলা
আওয়ামী লীগ

পুলিশের গাড়ি সহ ২২ গাড়িতে আগুন, ২৮ স্থানে ককটেল হামলা

November 10, 2026
বঙ্গভবনে বিএনপি-লীগ মেলবন্ধন: যৌথ সাক্ষাতের নেপথ্যে কোন বড় ছক!
আওয়ামী লীগ

বঙ্গভবনে বিএনপি-লীগ মেলবন্ধন: যৌথ সাক্ষাতের নেপথ্যে কোন বড় ছক!

November 10, 2026
সরকার ব্যর্থ হলে জনগণকে সঙ্গে নিয়ে দায়িত্ব পালন করবে বিরোধী দল: সংসদে জামায়াত আমির
জামায়াত

সরকার ব্যর্থ হলে জনগণকে সঙ্গে নিয়ে দায়িত্ব পালন করবে বিরোধী দল: সংসদে জামায়াত আমির

November 10, 2026

সপ্তাহের সেরা

  • নিজের আসল ভিডিওকেই ‘এআই’ দাবি বিএনপি’র এমপি নাসেরের

    নিজের আসল ভিডিওকেই ‘এআই’ দাবি বিএনপি’র এমপি নাসেরের

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • অবশেষে মুখ খুললেন আমির হামজা

    0 shares
    Share 0 Tweet 0
  • ভারতের অর্থায়নে ৪২ বাংলাদেশী সিনিয়র সাংবাদিকের গোপন প্রশিক্ষণ!

    0 shares
    Share 0 Tweet 0
  • মৃত্যুর তিন বছর পর ফ্ল্যাট থেকে মিলল সাবেক মন্ত্রীর বোনের কঙ্কাল, খুলল রহস্যের জট

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

ইসরায়েলের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে তিনজনের মৃত্যুদণ্ড দিলো ইরান

ইসরায়েলের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে তিনজনের মৃত্যুদণ্ড দিলো ইরান

November 11, 2026
পুলিশের গাড়ি সহ ২২ গাড়িতে আগুন, ২৮ স্থানে ককটেল হামলা

পুলিশের গাড়ি সহ ২২ গাড়িতে আগুন, ২৮ স্থানে ককটেল হামলা

November 10, 2026
বঙ্গভবনে বিএনপি-লীগ মেলবন্ধন: যৌথ সাক্ষাতের নেপথ্যে কোন বড় ছক!

বঙ্গভবনে বিএনপি-লীগ মেলবন্ধন: যৌথ সাক্ষাতের নেপথ্যে কোন বড় ছক!

November 10, 2026
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০