বুধবার, মার্চ ২৫, ২০২৬
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
হোম রাজনীতি

ছাত্রশিবিরের বিজ্ঞান উৎসবের উদ্বোধন

তুহিন সিরাজী - তুহিন সিরাজী
জানুয়ারি ২৯, ২০২৬
A A
ছাত্রশিবিরের বিজ্ঞান উৎসবের উদ্বোধন
Share on FacebookShare on Twitter

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে শুরু হয়েছে দুই দিনব্যাপী ‘আল-খারেজমী সায়েন্স ফেস্ট ২০২৫’। বৃহস্পতিবার সকালে রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) কমপ্লেক্সে আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে এ বিজ্ঞান উৎসবের উদ্বোধন করা হয়।

উৎসবের উদ্বোধন ঘোষণা করেন জুলাই অভ্যুত্থানের শহীদ আহনাফ আবির আশরাফুল্লাহর বড় বোন অ্যাডভোকেট সাইদা আক্তার। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ এবং উপস্থাপনা করেন কেন্দ্রীয় সাহিত্য সম্পাদক ডা. নাঈম তাজওয়ার।

স্বাগত বক্তব্যে সিবগাতুল্লাহ বলেন, বাংলাদেশকে উন্নতির শিখরে পৌঁছাতে হলে বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবনের কোনো বিকল্প নেই, আর এ ক্ষেত্রে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি বলেন, সীমিত সামর্থ্য থাকা সত্ত্বেও ছাত্রশিবির ধারাবাহিকভাবে বিজ্ঞান ও প্রযুক্তিচর্চা এগিয়ে নিতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করে আসছে।

তিনি আরও বলেন, খাদ্য নিরাপত্তা, পরিবেশ সংরক্ষণ, নিরাপত্তা ও প্রতিরক্ষা ব্যবস্থাকে টেকসই করতে প্রযুক্তিগত উদ্ভাবন অপরিহার্য। সঠিক ও দূরদর্শী নেতৃত্ব পেলে বাংলাদেশ আমদানিনির্ভর প্রযুক্তির ওপর নির্ভর না করে নিজস্ব উদ্ভাবনে মনোযোগ দিতে পারবে। নিজস্ব প্রযুক্তি উদ্ভাবনের মাধ্যমেই একটি জাতি অগ্রসর হয় এবং বিশ্বদরবারে মর্যাদার সঙ্গে অবস্থান নিতে পারে।

সরকার যদি দেশের মেধাবী ও প্রতিভাবান তরুণদের যথাযথভাবে গুরুত্ব দেয়, তাহলে বাংলাদেশ নিজস্ব প্রযুক্তিতে স্বয়ংসম্পূর্ণ হয়ে উঠতে সক্ষম হবে বলেও তিনি উল্লেখ করেন। ছাত্রশিবির সৃজনশীল ও উদ্ভাবনী মেধার বিকাশ ঘটিয়ে বিজ্ঞানমনস্ক, দায়িত্বশীল ও নেতৃত্বগুণসম্পন্ন প্রজন্ম গড়ে তুলতে চায়, যারা ভবিষ্যতে দেশ ও জাতির কল্যাণে কার্যকর ভূমিকা রাখবে।

দুই দিনব্যাপী এই বিজ্ঞান উৎসবে ম্যাথ অলিম্পিয়াড, প্রজেক্ট ডিসপ্লে প্রতিযোগিতা এবং ক্যাপচার দ্য ফ্ল্যাগ (সিটিএফ)সহ বিভিন্ন প্রতিযোগিতামূলক আয়োজন রয়েছে। পাশাপাশি সবার জন্য উন্মুক্ত পাবলিক অ্যাক্টিভিটি জোনে লাইভ সায়েন্স ডেমোনস্ট্রেশন, রোবোটিকস ও আধুনিক প্রযুক্তি প্রদর্শনী, সায়েন্স গেমস ও কুইজ এবং ইয়ুথ ইনোভেশন শোকেসের আয়োজন করা হয়েছে।

আরওপড়ুন

বিএনপির ২ গ্রুপের সংঘর্ষ, পুলিশ কর্মকর্তা আহত

শাসক বদলেছে, শোষণের ধারা বদলায়নি: ডা. শফিকুর রহমান

উৎসবটি প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে।

অনুষ্ঠানে ছাত্রশিবিরের কেন্দ্রীয় বিজ্ঞান সম্পাদক ডা. রিফাত মাহবুব, বায়তুলমাল সম্পাদক আনিসুর রহমান, গবেষণা সম্পাদক মুহাম্মদ ফখরুল ইসলামসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এ ছাড়া শিক্ষাবিদ, গবেষক, উদ্ভাবক, অভিভাবক এবং সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিত্বরাও অনুষ্ঠানে অংশ নেন।

সম্পর্কিত খবর

বিএনপির ২ গ্রুপের সংঘর্ষ, পুলিশ কর্মকর্তা আহত
বাংলাদেশ

বিএনপির ২ গ্রুপের সংঘর্ষ, পুলিশ কর্মকর্তা আহত

মার্চ ২৫, ২০২৬
শাসক বদলেছে, শোষণের ধারা বদলায়নি: ডা. শফিকুর রহমান
জামায়াত

শাসক বদলেছে, শোষণের ধারা বদলায়নি: ডা. শফিকুর রহমান

মার্চ ২৫, ২০২৬
ডাবচুরির অভিযোগে ছাত্রদল নেতাসহ দুজনকে জুতাপেটা
বাংলাদেশ

ডাবচুরির অভিযোগে ছাত্রদল নেতাসহ দুজনকে জুতাপেটা

মার্চ ২৫, ২০২৬

সপ্তাহের সেরা

  • হস্তক্ষেপ করলেন হাসনাত আব্দুল্লাহ, সুখবর দিল নবীন ফ্যাশন

    0 shares
    Share 0 Tweet 0
  • ইরানের কাছে আয়রন ডোমের গোপন তথ্য ফাঁস ইসরাইলি সেনার

    0 shares
    Share 0 Tweet 0
  • হাদি হত্যাকাণ্ডে মির্জা আব্বাসের নাম: ৫০ লক্ষ টাকায় খুনি ভাড়ার বিস্ফোরক দাবি

    0 shares
    Share 0 Tweet 0
  • মায়ের কাছে থেকে ডেকে নিয়ে ঈদের রাতে যুবককে হত্যা করে বিএনপি নেতা

    0 shares
    Share 0 Tweet 0
  • যে কারণে যুক্তরাষ্ট্রে গেলেন জুবাইদা রহমান

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

ট্রাম্পের ১৫দফার প্রস্তাব  প্রত্যাখ্যান করে ‘ছুড়ে ফেলে দিল’ ইরান

ট্রাম্পের ১৫দফার প্রস্তাব প্রত্যাখ্যান করে ‘ছুড়ে ফেলে দিল’ ইরান

মার্চ ২৫, ২০২৬
হামলার মুখে ইসরায়েলের সঙ্গে আলোচনায় বসবে না হিজবুল্লাহ

হামলার মুখে ইসরায়েলের সঙ্গে আলোচনায় বসবে না হিজবুল্লাহ

মার্চ ২৫, ২০২৬
বিএনপির ২ গ্রুপের সংঘর্ষ, পুলিশ কর্মকর্তা আহত

বিএনপির ২ গ্রুপের সংঘর্ষ, পুলিশ কর্মকর্তা আহত

মার্চ ২৫, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০