সোমবার, আগস্ট ৩, ২০২৬
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
হোম প্রধান সংবাদ

কওমি মাদ্রাসা আমাদের কলিজা, আলেমদের নিয়ে মিথ্যাচার বন্ধ করুন: জামায়াত আমির

জানুয়ারি ৩০, ২০২৬
A A
Share on FacebookShare on Twitter

ফেনী সরকারি পাইলট হাই স্কুল মাঠে ১১ দলীয় জোটের এক বিশাল নির্বাচনী জনসভায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, কওমি মাদ্রাসা আমাদের কলিজা। জামায়াত ক্ষমতায় গেলে কওমি মাদ্রাসা বন্ধ করে দেওয়া হবে—এমন প্রচারণাকে ‘জঘন্য মিথ্যাচার’ হিসেবে অভিহিত করে তিনি আলেমদের নিয়ে ষড়যন্ত্র বন্ধের আহ্বান জানিয়েছেন। শুক্রবার (৩০ জানুয়ারি) সকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

কওমি মাদ্রাসা নিয়ে ছড়ানো গুজবের কড়া জবাব দিয়ে জামায়াত আমির বলেন, ‘আলেম-ওলামাদের ব্যাপারে প্রচারণা চালানো হচ্ছে যে, জামায়াত ক্ষমতায় গেলে কওমি মাদ্রাসা বন্ধ করে দেওয়া হবে এবং মসজিদ থেকে ফারিগ হওয়া আলেমদের বিদায় করা হবে। এটি একটি জঘন্য মিথ্যাচার। কওমি মাদ্রাসা আমাদের হৃদয় ও কলিজা। ইসলামী শিক্ষা মূলত তারাই ধরে রেখেছেন। যারা এমন ভয় দেখায় তারা মতলববাজ।’

নারীদের অধিকার ও নিরাপত্তা প্রসঙ্গে তিনি বলেন, ‘বলা হয় জামায়াত ও তার সঙ্গীরা ক্ষমতায় গেলে মা-বোনদের ঘরের বাইরে বের হতে দেবে না। আমাদেরও স্ত্রী-কন্যা আছে। তারা যদি শিক্ষা ও সমাজ গঠনে অবদান রাখতে পারে, তবে দেশের সকল মায়েদের আমরা সেভাবেই গড়ে তুলব। আমরা মায়েদের মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করতে বদ্ধপরিকর।’

নির্বাচনী পরিবেশ নিয়ে সতর্ক করে তিনি বলেন, ‘দেশের বিভিন্ন জায়গায় মাথা গরম করার প্রবণতা দেখা যাচ্ছে। জুলাই যোদ্ধাদের সম্মান করুন এবং মা-বোনদের গায়ে হাত তুলবেন না। মায়েদের দীর্ঘশ্বাস আপনাদের জ্বালিয়ে ছাই করে দেবে।’ বক্তব্যে তিনি বুয়েট ছাত্র আবরার ফাহাদের কথা স্মরণ করে বলেন, ‘ফেনী নদী নিয়ে সত্য বলার কারণে আবরারকে প্রাণ দিতে হয়েছে। ফেনীবাসী যেন আবরার ফাহাদকে তাদের কলিজায় জায়গা দিয়ে রাখে।’

সমাবেশে ডা. শফিকুর রহমান ফেনী-১ আসনে ১১ দলীয় জোটের প্রার্থী অ্যাডভোকেট কামাল উদ্দিনের হাতে ‘দাঁড়িপাল্লা’ এবং ফেনী-২ আসনে জোট প্রার্থী জহিরুল ইসলামের হাতে ‘ঈগল’ প্রতীক তুলে দেন। নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, ভোটকেন্দ্র পাহারা দিয়ে ফলাফল নিশ্চিত করেই যেন তারা ঘরে ফেরেন।

সম্পর্কিত খবর

প্রধান সংবাদ

আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটের উদ্বোধন করলেন সেনাপ্রধান

আগস্ট ৩, ২০২৬
প্রধান সংবাদ

টিএফআই সেলের আলামত ধ্বংসে র‍্যাবের লেকে ফেলে দেওয়া হয় নির্যাতনের সরঞ্জাম

আগস্ট ৩, ২০২৬
প্রধান সংবাদ

দুই বছর পরও জুলাইয়ের দমনপীড়নে যুক্ত ৩৫% পুলিশ কর্মকর্তা স্বাভাবিক দায়িত্বে

আগস্ট ৩, ২০২৬

সপ্তাহের সেরা

  • প্রতিমন্ত্রী ফরহাদের সঙ্গে হিন্দু তরুণীর অন্তরঙ্গ ভিডিও ফাঁস নিয়ে তোলপাড়

    0 shares
    Share 0 Tweet 0
  • একের পর এক বিএনপির এমপি-মন্ত্রীদের আপত্তিকর ভিডিও ফাঁস, তোলপাড় সোশ্যাল মিডিয়া

    0 shares
    Share 0 Tweet 0
  • পাঁচ জেলা নিয়ে বগুড়াকে বিভাগ ঘোষণা করা হচ্ছে

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • এমপি নজরুলকে ঘিরে বেরিয়ে এলো আরও চাঞ্চল্যকর তথ্য

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

ব্যাংক থেকে তুলে নিয়ে শিক্ষককে বেধড়ক পেটালেন আ.লীগ নেতা

আগস্ট ৩, ২০২৬

আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটের উদ্বোধন করলেন সেনাপ্রধান

আগস্ট ৩, ২০২৬

প্রথম স্ত্রীকে ভরণপোষণ দেওয়ায় স্বামীকে হত্যা, দ্বিতীয় স্ত্রী গ্রেপ্তার

আগস্ট ৩, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version