বুধবার, জুন ২৪, ২০২৬
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
হোম আন্তর্জাতিক

মোসাদের হয়ে কাজ করা ইরানি এজেন্টের বিস্ফোরক স্বীকারোক্তি!

জানুয়ারি ৩০, ২০২৬
A A
Share on FacebookShare on Twitter

ইসরায়েলের প্রভাবশালী টেলিভিশন চ্যানেল ১২-এর অনুসন্ধানী প্রোগ্রাম ‘উভদা’ (Uvda)-তে দেওয়া এক বিস্ফোরক সাক্ষাৎকারে নিজেকে ইরানে সক্রিয় মোসাদ এজেন্ট হিসেবে দাবি করেছেন এক ব্যক্তি। ‘আরাশ’ ছদ্মনামে পরিচিত ওই ব্যক্তি দাবি করেন, ২০২৫ সালের জুনে ইরান ও ইসরায়েলের মধ্যে চলা ১২ দিনের যুদ্ধের সময় ইরানের ভেতর থেকেই গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনায় হামলা চালানো হয়েছিল।

আরাশের দেওয়া তথ্যানুযায়ী, গত ১৩ জুন ২০২৫-এর ভোরে ইরানের ভূখণ্ড থেকেই রকেট ও ড্রোন ব্যবহার করে দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্রগুলো ধ্বংস করা হয়। মূলত এই অভ্যন্তরীণ হামলাগুলোই পরবর্তীতে ইসরায়েলি বিমান বাহিনীর জন্য আকাশপথ নিরাপদ করে দিয়েছিল। ওই দিন সামরিক কর্মকর্তা ও পারমাণবিক বিজ্ঞানীদের লক্ষ্য করেও অভিযান পরিচালিত হয়েছিল বলে তিনি জানান।

নিজের মোসাদে যোগ দেওয়ার প্রেক্ষাপট বর্ণনা করে আরাশ বলেন, ২০১৫ সালে ৩০ বছর বয়সে তিনি স্রেফ কৌতূহলবশত গুগলে ‘Mossad’ লিখে সার্চ করেন এবং তাদের ওয়েবসাইটে একটি বার্তা পাঠান। এর কয়েক দিন পরই মোসাদের এক কর্মকর্তা তার সাথে যোগাযোগ করেন। এরপর তাকে বিভিন্ন দেশ এবং খোদ ইসরায়েলের ভেতরে অত্যন্ত গোপনে উচ্চতর সামরিক ও গোয়েন্দা প্রশিক্ষণ দেওয়া হয়।

২০২৫ সালের জুনে বড় ধরনের অভিযানের ঠিক আগে তাকে আবার ইরানে পাঠানো হয়েছিল। সেখানে তিনি একটি বিশেষ দলের নেতৃত্ব দিয়ে অভ্যন্তরীণ অপারেশনগুলো পরিচালনা করেন। অভিযান চলাকালীন নিজেকে “মোসাদের চোখ” হিসেবে বর্ণনা করে তিনি বলেন, তেহরানের রাস্তায় অস্ত্রবোঝাই গাড়ি নিয়ে ঘোরার সময় তিনি ধরা পড়ার চরম ঝুঁকিতে ছিলেন। মিশন সফল হওয়ার পর তাকে বিশেষ পন্থায় ইসরায়েলে সরিয়ে নেওয়া হয়।

বর্তমানে প্রায় ৪০ বছর বয়সী এই এজেন্ট আরও জানান, ইরানের প্রচলিত শাসনব্যবস্থার প্রতি শৈশব থেকেই তার বিতৃষ্ণা ছিল। বিশেষ করে হিজাব না পরার অপরাধে তার বোনকে গ্রেপ্তার ও নির্যাতনের পর তিনি বর্তমান সরকারের বিরুদ্ধে কাজ করার চূড়ান্ত সিদ্ধান্ত নেন।

সম্পর্কিত খবর

প্রধান সংবাদ

উত্তর-পূর্বাঞ্চলে বন্যার অবনতি, তিস্তার পানি বিপৎসীমার উপরে

জুন ২৪, ২০২৬
জামায়াত

সরকারকে বিরোধীদলীয় নেতা বিচার নিশ্চিত করুন, না হয় যাওয়ার রাস্তা খুঁজে বের করুন

জুন ২৩, ২০২৬
আন্তর্জাতিক

জমজমাট ইরানের তেলের বাজার, এক সপ্তাহে রপ্তানি ৩ কোটি ৬০ লাখ ব্যারেল

জুন ২৩, ২০২৬

সপ্তাহের সেরা

  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • ইস্কন আশ্রমে নওমুসলিমদের আটকে রেখে নির্যাতনের অভিযোগ

    0 shares
    Share 0 Tweet 0
  • ফেসবুকে বন্ধুত্ব, উপহার দিতে এসে গুলিস্তান আবাসিক হোটেলে প্রবাসীর মৃত্যু

    0 shares
    Share 0 Tweet 0
  • ইসলামী ব্যাংকের মালিকানা ফেরত চেয়ে অবস্থান কর্মসূচির ঘোষণা

    0 shares
    Share 0 Tweet 0
  • এমপি থেকে পিয়ন, সবার কাছে বিরোধীদলীয় নেতার ‘১০ কেজির সারপ্রাইজ’

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

উত্তর-পূর্বাঞ্চলে বন্যার অবনতি, তিস্তার পানি বিপৎসীমার উপরে

জুন ২৪, ২০২৬

বঙ্গভবনের সঙ্গে শীতল সম্পর্ক সরকারের

জুন ২৪, ২০২৬

জামায়াত নিষিদ্ধের দাবি তোলা বিএনপি এমপির বিরুদ্ধে ফোনে হুমকির অভিযোগ

জুন ২৪, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version