সোমবার, জুলাই ২৭, ২০২৬
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
হোম রাজনীতি জামায়াত

কুমিল্লা নামেই বিভাগ হবে: জামায়াত আমির

জানুয়ারি ৩১, ২০২৬
A A
কুমিল্লা নামেই বিভাগ হবে: জামায়াত আমির
Share on FacebookShare on Twitter

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, কুমিল্লা নামেই নতুন বিভাগ বাস্তবায়ন করা হবে। তিনি বলেন, এ বিষয়ে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে এবং তা বাস্তবায়ন করা তাদের পবিত্র দায়িত্ব। অন্য কেউ সরকার গঠন করলেও এই দাবি আদায় করে নেওয়া হবে।

শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে কুমিল্লা নগরীর টাউন হল মাঠে ১১ দলীয় জোটের নির্বাচনি সমাবেশে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, দেশে বিভাগের সংখ্যা বাড়তে পারে—এতে কোনো সমস্যা নেই। তবে কুমিল্লা বিভাগ বাস্তবায়ন করতেই হবে। তিনি কুমিল্লা বিমানবন্দর চালু ও ইপিজেডকে আন্তর্জাতিক মানে উন্নীত করার দাবি তুলে ধরে বলেন, এসব দাবি যুক্তিসঙ্গত এবং বাস্তবসম্মত।

তিনি বলেন, কোনো এলাকাকে অযৌক্তিক কারণে বঞ্চিত করা হবে না। আগের সরকার প্রতিশোধের রাজনীতি করেছে উল্লেখ করে জামায়াত আমির বলেন, তারা প্রতিশোধের রাজনীতিতে বিশ্বাস করেন না। রাজনীতি হবে নীতির রাজনীতি এবং দেওয়া কথা অবশ্যই রাখা হবে।

জামায়াতের প্রতি দীর্ঘদিনের নিপীড়নের কথা উল্লেখ করে তিনি বলেন, সবচেয়ে বেশি গুম, হত্যা, মামলা ও দমন–পীড়নের শিকার হয়েছে জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা। তবুও তারা প্রতিশোধ নয়, আইনের শাসনে বিশ্বাস করেন।

তিনি বলেন, ২০২৪ সালের গণঅভ্যুত্থানে শহীদদের আত্মত্যাগের বিনিময়ে দেশ আজ কথা বলার সুযোগ পেয়েছে। জামায়াত কোনো অপরাধীর ছাড় দেবে না—অপরাধ করলে প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতিও আইনের ঊর্ধ্বে থাকবেন না।

প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, কোনো রাজনৈতিক দলের পক্ষে নয়, জনগণের পক্ষে কাজ করতে হবে। গণমাধ্যমকে জাতির বিবেক আখ্যা দিয়ে তিনি দুর্নীতির বিরুদ্ধে ও ন্যায়ের পক্ষে থাকার আহ্বান জানান।

তিনি আরও বলেন, জামায়াত সরকার গঠন করলে সরকারি খরচে মেয়েদের মাস্টার্স পর্যন্ত পড়াশোনার সুযোগ দেওয়া হবে।

সমাবেশ শেষে কুমিল্লার ১১টি সংসদীয় আসনে ১১ দলীয় জোটের প্রার্থীদের হাতে প্রতীক তুলে দেন তিনি। এর আগে সমাবেশে বক্তব্য দেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার, নায়েবে আমির ডা. আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরসহ জোটের অন্যান্য নেতারা।

সম্পর্কিত খবর

এনসিপি

এনসিপির সঙ্গে ফরাসি ও জার্মান রাষ্ট্রদূতের বৈঠক

জুলাই ২৭, ২০২৬
প্রধান সংবাদ

সরকারি ১১ প্রতিষ্ঠানে শীর্ষ পদে ১ বছরের জন্য বিএনপি নেতারা, কী বার্তা দিচ্ছে সরকার

জুলাই ২৭, ২০২৬
জামায়াত

জামায়াত কর্মী পেলেই হাত-পা ভাঙব: বিএনপি নেতার বক্তব্য ঘিরে তোলপাড়

জুলাই ২৭, ২০২৬

সপ্তাহের সেরা

  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • একসঙ্গে ১৭ কর্মকর্তা-কর্মচারীকে বদলি, জামায়াতপন্থিদের সরিয়ে দেওয়ার অভিযোগ

    0 shares
    Share 0 Tweet 0
  • তিন বোন একসঙ্গে বিয়ে করলেন এক যুবককে

    0 shares
    Share 0 Tweet 0
  • পাঁচ জেলা নিয়ে বগুড়াকে বিভাগ ঘোষণা করা হচ্ছে

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘ককরোচকে ফান্ড দিচ্ছে জামায়াত’ সাংবাদিকের প্রশ্নে যা বললেন জয়সোয়াল

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

সাভারে ছেলে পিটিয়ে হত্যা করেছে বাবাকে

জুলাই ২৭, ২০২৬

এনসিপির সঙ্গে ফরাসি ও জার্মান রাষ্ট্রদূতের বৈঠক

জুলাই ২৭, ২০২৬

প্রশ্নফাঁসের আন্দোলনে মোদিকে ট্রল করে দেওয়া পোস্ট চিহ্নিত করতে অভিযানে নামল পুলিশ

জুলাই ২৭, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version