Saturday, September 19, 2026
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
Home রাজনীতি এনসিপি

পার্শ্ববর্তী দেশ নির্বাচনে হস্তক্ষেপের চেষ্টা করলে প্রতিহত করা হবে: নাহিদ ইসলাম

January 31, 2026
A A
পার্শ্ববর্তী দেশ নির্বাচনে হস্তক্ষেপের চেষ্টা করলে প্রতিহত করা হবে: নাহিদ ইসলাম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, পার্শ্ববর্তী একটি দেশ দীর্ঘদিন ধরে বাংলাদেশের গণতন্ত্র ও নির্বাচনী প্রক্রিয়ায় হস্তক্ষেপ করে আসছে। এবার এ ধরনের কোনো হস্তক্ষেপের চেষ্টা করা হলে তা প্রতিহত করা হবে।

শনিবার (৩১ জানুয়ারি) দুপুরে কুমিল্লার চৌদ্দগ্রামে ১১ দলীয় জোটের নির্বাচনী সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, এবারের নির্বাচন কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়; এটি জুলাই আকাঙ্ক্ষার ধারাবাহিকতা। এই নির্বাচন গণতন্ত্রের পথে এগিয়ে যাওয়ার সংগ্রাম এবং চব্বিশের গণঅভ্যুত্থানে রক্ত দিয়ে ফ্যাসিবাদকে বিতাড়িত করা মানুষের ত্যাগের ফসল।

তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থান হয়েছিল ফ্যাসিবাদ ও আধিপত্যবাদকে বিদায় জানানোর জন্য। নির্বাচনকে কেন্দ্র করে পার্শ্ববর্তী দেশ নানা ধরনের ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে বলে অভিযোগ করেন তিনি। নাহিদ ইসলাম বলেন, তারা দাবি করছে—১১ দলীয় জোট ভোট চুরি ছাড়া ক্ষমতায় যেতে পারবে না। গত ১৬ বছর তারা ফ্যাসিবাদের পক্ষে অবস্থান নিয়েছিল। আমরা স্পষ্ট করে বলতে চাই, বাংলাদেশে কে সরকার গঠন করবে এবং কারা ক্ষমতায় আসবে—তা নির্ধারণ করবে একমাত্র জনগণ।

তিনি আরও বলেন, আধিপত্যবাদী শক্তি যদি এ নির্বাচনে হস্তক্ষেপের চেষ্টা করে, তবে তা প্রতিহত করা হবে। এ দেশের জনগণ তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবে।

নাহিদ ইসলাম বলেন, ইনশাআল্লাহ ১১ দলীয় জোট সরকার গঠন করতে পারলে জুলাই গণঅভ্যুত্থানের পরবর্তী অসমাপ্ত কাজগুলো সম্পন্ন করা হবে। তাদের সরকারের প্রধান অগ্রাধিকার হবে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের বিচার নিশ্চিত করা এবং শহীদ ওসমান হাদীর হত্যাকারীদের দ্রুত বিচার সম্পন্ন করা।

তিনি বলেন, “আমরা এমন একটি বাংলাদেশ গড়তে চাই, যে বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন জুলাই যোদ্ধারা ও শহীদ ওসমান হাদী। সাম্য, ইনসাফ ও মানবিক মর্যাদাভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠাই আমাদের লক্ষ্য।”

Related Posts

আওয়ামী লীগ

‎সাজেকে ‘শেখ হাসিনা সরকার বারবার দরকার’ স্লোগান, ৬ পর্যটক আটক

September 19, 2026
আওয়ামী লীগ

এবার ফরিদপুরে পার্কিং করা বাসে আগুন

September 19, 2026
আওয়ামী লীগ

রাজধানীর ৬ স্থানে ১০ ককটেল বিস্ফোরণ, কাফরুলে থানার সামনে বাসে আগুন

September 19, 2026

সপ্তাহের সেরা

Plugin Install : Popular Post Widget need JNews - View Counter to be installed

সর্বশেষ খবর

নিউইয়র্কে সরানো হতে পারে ভেনেজুয়েলার ৪ বিলিয়ন ডলারের স্বর্ণ

September 19, 2026

‎সাজেকে ‘শেখ হাসিনা সরকার বারবার দরকার’ স্লোগান, ৬ পর্যটক আটক

September 19, 2026

এবার ফরিদপুরে পার্কিং করা বাসে আগুন

September 19, 2026
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version