বুধবার, মার্চ ২৫, ২০২৬
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
হোম প্রধান সংবাদ

ছাত্রদল নেতার ছুরিকাঘাতে নারী ব্যবসায়ীর মৃত্যু

- তুর্জ খান
জানুয়ারি ৩১, ২০২৬
A A
Share on FacebookShare on Twitter

গাজীপুর মহানগরীর গাছা থানাধীন ৩৫ নম্বর ওয়ার্ডের দুলাল মার্কেট এলাকায় পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে এক নারী ব্যবসায়ীকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। আজ শনিবার (৩১ জানুয়ারি) সকাল ১১টার দিকে এই চাঞ্চল্যকর ঘটনা ঘটে। নিহত রানীর (৪৫) ‘রানী ফ্যাশন গ্যালারি’ নামে একটি কাপড়ের দোকান রয়েছে। এই ঘটনায় তার ছেলে হৃদয়ও (২২) গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, রানী কাপড়ের ব্যবসার পাশাপাশি এলাকায় সুদের ভিত্তিতে টাকা লেনদেন করতেন। একই এলাকার মুদি দোকানদার নজরুল ইসলাম ও তার ছেলে আশিকের কাছে পাওনা টাকা দাবি করাকে কেন্দ্র করে সকালে উভয় পক্ষের মধ্যে তীব্র কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে নজরুলের ছেলে আশিক ধারালো ছুরি নিয়ে রানীর ওপর চড়াও হন। মাকে বাঁচাতে ছেলে হৃদয় এগিয়ে এলে আশিক তাকেও উপর্যুপরি ছুরিকাঘাত করেন।

রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা মা ও ছেলেকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ১টার দিকে রানীর মৃত্যু হয়। চিকিৎসকরা জানিয়েছেন, ছেলে হৃদয়ের জখম অত্যন্ত গভীর এবং তার শারীরিক অবস্থাও বর্তমানে আশঙ্কাজনক।

এদিকে, প্রধান অভিযুক্ত আশিকের রাজনৈতিক পরিচয় নিয়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। দলীয় সূত্র নিশ্চিত করেছে যে, আশিক গাছা থানার ৩৫ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। মহানগর ছাত্রদলের সভাপতি রোহানুজ্জামান শুক্কুর এই ঘটনার নিন্দা জানিয়ে বলেন, অপরাধী যেই হোক তারা তার দৃষ্টান্তমূলক শাস্তি চান। আশিক বর্তমানে কমিটিতে সক্রিয় নেই বলেও তিনি দাবি করেন।

গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান ঘটনাস্থল পরিদর্শন শেষে জানান, পাওনা টাকা সংক্রান্ত বিরোধের জেরে এই হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিক তদন্তে নিশ্চিত হওয়া গেছে। অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম অভিযান চালাচ্ছে এবং এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

সম্পর্কিত খবর

বাংলাদেশ

ডাবচুরির অভিযোগে ছাত্রদল নেতাসহ দুজনকে জুতাপেটা

মার্চ ২৫, ২০২৬
এনসিপি

হস্তক্ষেপ করলেন হাসনাত আব্দুল্লাহ, সুখবর দিল নবীন ফ্যাশন

মার্চ ২৫, ২০২৬
প্রধান সংবাদ

কে এই নতুন অ্যাটর্নি জেনারেল

মার্চ ২৫, ২০২৬

সপ্তাহের সেরা

  • হস্তক্ষেপ করলেন হাসনাত আব্দুল্লাহ, সুখবর দিল নবীন ফ্যাশন

    0 shares
    Share 0 Tweet 0
  • ইরানের কাছে আয়রন ডোমের গোপন তথ্য ফাঁস ইসরাইলি সেনার

    0 shares
    Share 0 Tweet 0
  • হাদি হত্যাকাণ্ডে মির্জা আব্বাসের নাম: ৫০ লক্ষ টাকায় খুনি ভাড়ার বিস্ফোরক দাবি

    0 shares
    Share 0 Tweet 0
  • মায়ের কাছে থেকে ডেকে নিয়ে ঈদের রাতে যুবককে হত্যা করে বিএনপি নেতা

    0 shares
    Share 0 Tweet 0
  • যে কারণে যুক্তরাষ্ট্রে গেলেন জুবাইদা রহমান

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

ডাবচুরির অভিযোগে ছাত্রদল নেতাসহ দুজনকে জুতাপেটা

মার্চ ২৫, ২০২৬

পাকিস্তানের মধ্যস্থতায় পাঠানো ট্রাম্পের বার্তা ফিরিয়ে দিলো ইরান

মার্চ ২৫, ২০২৬

হস্তক্ষেপ করলেন হাসনাত আব্দুল্লাহ, সুখবর দিল নবীন ফ্যাশন

মার্চ ২৫, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version