জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, যুবক বন্ধুরা প্রস্তুত হয়ে যাও, আগামীর বাংলাদেশ তোমাদের হাতেই তুলে দেওয়া হবে।
সোমবার বেলা সোয়া ১২টার দিকে কক্সবাজারে আয়োজিত নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, যারা ‘না’ ভোটের পক্ষে অবস্থান নিচ্ছে, তারা আবারও দেশে ফ্যাসিবাদ কায়েম করতে চায়। তিনি আরও বলেন, জামায়াত ক্ষমতায় এলে যারা অর্থ লুট করে বিদেশে পাচার করেছে, তাদের কাছ থেকে সেই টাকা যেকোনোভাবেই দেশে ফিরিয়ে আনা হবে।







