Friday, September 18, 2026
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
Home রাজনীতি এনসিপি

বিএনপি ক্ষমতা কুক্ষিগত করতে স্বৈরাচারী পথ বেছে নিয়েছে: সারজিস আলম

March 18, 2026
A A
বিএনপি ক্ষমতা কুক্ষিগত করতে স্বৈরাচারী পথ বেছে নিয়েছে: সারজিস আলম

দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে বিএনপির কর্মকাণ্ডের কঠোর সমালোচনা করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলম। তার অভিযোগ, বিএনপি এখন ক্ষমতা কুক্ষিগত করতে স্বৈরাচারী পন্থা অনুসরণ করছে।

মঙ্গলবার (১৭ মার্চ) দুপুরে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় দলীয় নেতাকর্মীদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের কাছে তিনি এ মন্তব্য করেন।

সারজিস আলম বলেন, বিএনপি দীর্ঘদিন ধরে গণতন্ত্রের কথা বললেও বাস্তবে তার উল্টো আচরণ করছে। অন্তর্বর্তী সরকারের সময় একটি সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগের বিরোধিতা করলেও, এখন নিজেরাই নির্বাচিত সরকার হয়ে বিভিন্ন স্থানে প্রশাসক নিয়োগ দিচ্ছে। এ ধরনের দ্বিচারিতা জনগণের কাছে স্পষ্ট বলে তিনি উল্লেখ করেন।

আরওপড়ুন

‘লংমার্চের মাধ্যমে সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে জামায়াত’: রাশেদ খাঁন

‘আপনারা বেশি দিন ক্ষমতায় থাকতে পারবেন না’, শ্রমিক দল নেতার মরদেহ উদ্ধার

তিনি অভিযোগ করেন, গুরুত্বপূর্ণ পদগুলোতে পরাজিত দলীয় নেতাকর্মীদের প্রশাসক হিসেবে বসানো হচ্ছে এবং এর মাধ্যমে সুযোগ-সুবিধা দলীয়ভাবে বণ্টন করা হচ্ছে।

তার দাবি, যাদের উপজেলা প্রশাসক করা হচ্ছে, তাদেরই ভবিষ্যৎ নির্বাচনে জেতানোর জন্য পরিকল্পনা সাজানো হচ্ছে।

সতর্কবার্তায় তিনি বলেন, প্রশাসনের মাধ্যমে ক্ষমতা আঁকড়ে ধরার চেষ্টা করা হলে তা টেকসই হবে না। বাংলাদেশের ইতিহাসে কোনো স্বৈরাচার দীর্ঘস্থায়ী হয়নি, ভবিষ্যতেও হবে না।

গণভোট প্রসঙ্গে তিনি বলেন, দেশের প্রায় ৭০ শতাংশ মানুষ ‘হ্যাঁ’ ভোট দিয়েছে। অথচ বিএনপি ক্ষমতায় এসে যদি জনগণের এই রায় ও জুলাই সনদের বাস্তবায়ন উপেক্ষা করে, তাহলে সেটি জনগণের প্রত্যাশার সঙ্গে বিশ্বাসঘাতকতা হবে।

বক্তব্যের শেষে তিনি বলেন, রাষ্ট্র জনগণের জন্য এবং জনগণই সার্বভৌম ক্ষমতার উৎস। তাই দেশের মানুষ আর কাউকে এককভাবে ক্ষমতা দখল করতে দেবে না।

এ সময় ঠাকুরগাঁও জেলা এনসিপির সদস্য সচিব খলিলুর রহমানসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Related Posts

‘লংমার্চের মাধ্যমে সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে জামায়াত’: রাশেদ খাঁন
বাংলাদেশ

‘লংমার্চের মাধ্যমে সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে জামায়াত’: রাশেদ খাঁন

September 18, 2026
‘আপনারা বেশি দিন ক্ষমতায় থাকতে পারবেন না’, শ্রমিক দল নেতার মরদেহ উদ্ধার
প্রধান সংবাদ

‘আপনারা বেশি দিন ক্ষমতায় থাকতে পারবেন না’, শ্রমিক দল নেতার মরদেহ উদ্ধার

September 18, 2026
‘দুর্নীতি বিএনপির বিজনেস মডেল, সূর্য পশ্চিম দিক থেকে উঠলেও এই সিন্ডিকেট তারা ভাঙতে পারবে না’
প্রধান সংবাদ

‘দুর্নীতি বিএনপির বিজনেস মডেল, সূর্য পশ্চিম দিক থেকে উঠলেও এই সিন্ডিকেট তারা ভাঙতে পারবে না’

September 18, 2026

সপ্তাহের সেরা

Plugin Install : Popular Post Widget need JNews - View Counter to be installed

সর্বশেষ খবর

সার্ককে ফের সক্রিয় করতে ভুটানের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ

সার্ককে ফের সক্রিয় করতে ভুটানের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ

September 18, 2026
সৌদিকে এফ-৩৫ দিতে রাজি ট্রাম্প, কেন এত শক্তিশালী এই যুদ্ধবিমান?

সৌদিকে এফ-৩৫ দিতে রাজি ট্রাম্প, কেন এত শক্তিশালী এই যুদ্ধবিমান?

September 18, 2026
‘লংমার্চের মাধ্যমে সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে জামায়াত’: রাশেদ খাঁন

‘লংমার্চের মাধ্যমে সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে জামায়াত’: রাশেদ খাঁন

September 18, 2026
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০