সোমবার, জুলাই ২৭, ২০২৬
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
হোম রাজনীতি জামায়াত

আইডি হ্যাকের বিষয়টি স্পষ্টের পরও এটা নিয়ে ব্যবসা করছে একটি দল

কিশোরগঞ্জে জনসভায় ডা. শফিকুর রহমান

ফেব্রুয়ারি ৩, ২০২৬
A A
আইডি হ্যাকের বিষয়টি স্পষ্টের পরও এটা নিয়ে ব্যবসা করছে একটি দল
Share on FacebookShare on Twitter

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, তার ব্যক্তিগত সামাজিক যোগাযোগমাধ্যমের আইডি হ্যাক হওয়ার বিষয়টি নিয়ে যাবতীয় তথ্য স্পষ্ট করার পরও একটি নির্দিষ্ট রাজনৈতিক দল একে পুঁজি করে ফায়দা লোটার চেষ্টা করছে। মঙ্গলবার বেলা সোয়া ১১টার দিকে কিশোরগঞ্জে আয়োজিত এক বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি সাফ জানিয়ে দেন যে, যারা এই ইস্যুকে কেন্দ্র করে নোংরা রাজনীতি করছে, তাদের জাতি চিনে নিয়েছে এবং ২৪-এর যুবসমাজ আর কোনো পচা রাজনীতি বরদাশত করবে না।

জনসভায় ডা. শফিকুর রহমান দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতির কথা উল্লেখ করে বলেন, একটি বিশেষ স্বার্থান্বেষী গোষ্ঠী নারী ইস্যুকে ঢাল হিসেবে ব্যবহার করে জামায়াতের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার অপচেষ্টায় লিপ্ত হয়েছে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, বাংলাদেশে আর কোনোভাবেই চোরাই পথে বা প্রশ্নবিদ্ধ নির্বাচন হতে দেওয়া হবে না। দেশ এখন একটি গুণগত পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে এবং জামায়াতে ইসলামী জনতার যেকোনো রায়কে সাদরে অভিনন্দন জানাতে পুরোপুরি প্রস্তুত রয়েছে।

তিনি আরও বলেন, ছাত্র-জনতার জুলাই বিপ্লবের মূল লক্ষ্য ছিল সব ধরনের ফ্যাসিবাদের অবসান ঘটানো এবং একটি মানবিক ও মর্যাদাপূর্ণ রাষ্ট্র গঠন করা। তরুণ প্রজন্ম তাদের বুকের রক্ত দিয়ে এ দেশের মানুষের জন্য যে দ্বিতীয় স্বাধীনতা ও মুক্তি এনে দিয়েছে, তার প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন, জামায়াত চায় বাংলাদেশ বিশ্বের দরবারে একটি স্বাধীন ও উন্নত শির নিয়ে দাঁড়িয়ে থাকুক। বিভক্তির রাজনীতি চিরতরে বন্ধ করে একটি ঐক্যবদ্ধ জাতি গঠনই এখন তাদের মূল লক্ষ্য।

কিশোরগঞ্জের আঞ্চলিক উন্নয়ন নিয়ে পরিকল্পনার কথা তুলে ধরে জামায়াত আমির বলেন, কিশোরগঞ্জ মূলত একটি কৃষিনির্ভর অঞ্চল, তাই এর উন্নয়ন পরিকল্পনা হওয়া উচিত কৃষিকে কেন্দ্র করেই। জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে কৃষিকে আধুনিক শিল্পে রূপান্তর করার প্রতিশ্রুতি দেন তিনি। এ সময় তিনি আরও বলেন, তারা কেবল জামায়াতের সরকার চান না, বরং ১৮ কোটি মানুষের অধিকার নিশ্চিত করে এমন একটি অন্তর্ভুক্তিমূলক সরকার গঠন করতে চান, যেখানে পিছিয়ে পড়া অঞ্চলগুলোকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে।

জনসভায় কিশোরগঞ্জ ও আশপাশের বিভিন্ন এলাকা থেকে আসা হাজার হাজার নেতাকর্মী ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। ডা. শফিকুর রহমান তাঁর বক্তব্যের শেষে উপস্থিত জনতাকে জাতীয় স্বার্থে এবং সুন্দর আগামীর প্রত্যাশায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

সম্পর্কিত খবর

প্রধান সংবাদ

সরকারি ১১ প্রতিষ্ঠানে শীর্ষ পদে ১ বছরের জন্য বিএনপি নেতারা, কী বার্তা দিচ্ছে সরকার

জুলাই ২৭, ২০২৬
প্রধান সংবাদ

সংসদের সাউন্ড সিস্টেম প্রতিস্থাপনে প্রধানমন্ত্রী-বিরোধীদলীয় নেতার উপস্থিতিতে উচ্চ পর্যায়ের সভা

জুলাই ২৭, ২০২৬
জামায়াত

জামায়াত কর্মী পেলেই হাত-পা ভাঙব: বিএনপি নেতার বক্তব্য ঘিরে তোলপাড়

জুলাই ২৭, ২০২৬

সপ্তাহের সেরা

  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • একসঙ্গে ১৭ কর্মকর্তা-কর্মচারীকে বদলি, জামায়াতপন্থিদের সরিয়ে দেওয়ার অভিযোগ

    0 shares
    Share 0 Tweet 0
  • তিন বোন একসঙ্গে বিয়ে করলেন এক যুবককে

    0 shares
    Share 0 Tweet 0
  • পাঁচ জেলা নিয়ে বগুড়াকে বিভাগ ঘোষণা করা হচ্ছে

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘ককরোচকে ফান্ড দিচ্ছে জামায়াত’ সাংবাদিকের প্রশ্নে যা বললেন জয়সোয়াল

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

৩ শর্তে লাইসেন্স ফিরে পেল আদ-দ্বীন হাসপাতাল

জুলাই ২৭, ২০২৬

শাপলাচত্বর হত্যাকাণ্ড: ৪১ আসামির তালিকায় সাংবাদিক ফারজানা রুপা ও মোজাম্মেল বাবু

জুলাই ২৭, ২০২৬

ঢাকায় যুবদল নেতা বাবুকে হত্যায় ২৫ লাখ টাকার চুক্তিতে চার শুটার ভাড়া করা হয়েছিল: ডিবি

জুলাই ২৭, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version