মঙ্গলবার, জুলাই ২৮, ২০২৬
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
হোম রাজনীতি বিএনপি

জামায়াতকে ক্ষমতায় আসতে দেওয়া হবে না : মিন্টু

ফেব্রুয়ারি ৪, ২০২৬
A A
জামায়াতকে ক্ষমতায় আসতে দেওয়া হবে না : মিন্টু
Share on FacebookShare on Twitter

বিএনপির ভাইস চেয়ারম্যান ও ফেনী-৩ আসনের প্রার্থী আবদুল আউয়াল মিন্টু বলেছেন, জামায়াতে ইসলামীকে কখনোই রাষ্ট্রক্ষমতায় আসতে দেওয়া হবে না। তিনি অভিযোগ করেন, জামায়াত জনগণের উন্নয়নের রাজনীতিতে বিশ্বাস করে না এবং তাদের কার্যক্রম দেশের জন্য ক্ষতিকর।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ফেনীর সোনাগাজী পৌরসভা চত্বরে আয়োজিত এক নির্বাচনি পথসভায় তিনি এসব কথা বলেন।
আবদুল আউয়াল মিন্টু বলেন, জামায়াত একটি সুযোগসন্ধানী রাজনৈতিক শক্তি, যারা সবসময় সংঘাত ও বিভাজনের রাজনীতি করে। তিনি দাবি করেন, এই দল রাষ্ট্রক্ষমতায় গেলে দেশের স্থিতিশীলতা ও উন্নয়ন ব্যাহত হবে এবং বাংলাদেশকে অস্থিরতার দিকে ঠেলে দেওয়া হতে পারে।

তিনি আরও বলেন, “আমি আপনাদের কাছে অনুরোধ জানাই—জামায়াতে ইসলামীর কাউকে যেন জনপ্রতিনিধি হওয়ার সুযোগ না দেওয়া হয়। তারা জনগণের কল্যাণ চায় না, তারা চায় বিশৃঙ্খলা ও সংঘর্ষ।”

নিজের নির্বাচনি এলাকা দাগনভূঞা ও সোনাগাজীর প্রসঙ্গ টেনে তিনি বলেন, স্থানীয় জনগণ ইতোমধ্যে জামায়াতকে প্রত্যাখ্যান করেছে এবং ভবিষ্যতেও তাদের কোনো সুযোগ দেওয়া হবে না।

সভায় বিএনপির প্রার্থী হিসেবে ভোট চেয়ে মিন্টু বলেন, আসন্ন নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিএনপিকে রাষ্ট্রক্ষমতায় আনতে পারলে এবং তারেক রহমান সরকারপ্রধান হলে বাংলাদেশ উন্নয়ন ও অগ্রগতির পথে এগিয়ে যাবে।

তিনি ভোটারদের উদ্দেশে বলেন, “আপনারা বাড়ি বাড়ি গিয়ে মা-বোনদের বোঝান—১২ তারিখে ধানের শীষে একটি ভোট দিতে। আমাকে সুযোগ দিলে সেই দায়িত্ব আমি সততার সঙ্গে পালন করব।”

এ সময় সভায় উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদক শাহেনা আক্তার শানু, ফেনী জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক গাজী হাবিব উল্যাহ মানিক, সোনাগাজী উপজেলা বিএনপির আহ্বায়ক জায়নাল আবেদীন বাবলু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক জামাল উদ্দিন সেন্টু, সদস্যসচিব সৈয়দ আলম ভূঞা, উপজেলা যুবদলের আহ্বায়ক খুরশিদ আলম ভূঞাসহ স্থানীয় নেতৃবৃন্দ।

সম্পর্কিত খবর

রাজনীতি

রাবি ছাত্রদল নেতা শাফিনের আশ্রয়ে আবার সক্রিয় নিষিদ্ধ ছাত্রলীগের ক্যাডাররা

জুলাই ২৮, ২০২৬
এনসিপি

আপা যেখানেই নামবে সেখানেই ফাঁসি বাস্তবায়ন করবে জনতা: নাসীরুদ্দীন পাটওয়ারী

জুলাই ২৭, ২০২৬
রাজনীতি

রাকসু ভবনে অতর্কিত হামলা: জিএস সালাহউদ্দিন আম্মারসহ আহত ৪

জুলাই ২৭, ২০২৬

সপ্তাহের সেরা

  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • একসঙ্গে ১৭ কর্মকর্তা-কর্মচারীকে বদলি, জামায়াতপন্থিদের সরিয়ে দেওয়ার অভিযোগ

    0 shares
    Share 0 Tweet 0
  • পাঁচ জেলা নিয়ে বগুড়াকে বিভাগ ঘোষণা করা হচ্ছে

    0 shares
    Share 0 Tweet 0
  • তিন বোন একসঙ্গে বিয়ে করলেন এক যুবককে

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘ককরোচকে ফান্ড দিচ্ছে জামায়াত’ সাংবাদিকের প্রশ্নে যা বললেন জয়সোয়াল

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফর এড়িয়ে চলার পরামর্শ আযমীর

জুলাই ২৮, ২০২৬

রাবি ছাত্রদল নেতা শাফিনের আশ্রয়ে আবার সক্রিয় নিষিদ্ধ ছাত্রলীগের ক্যাডাররা

জুলাই ২৮, ২০২৬

আপা যেখানেই নামবে সেখানেই ফাঁসি বাস্তবায়ন করবে জনতা: নাসীরুদ্দীন পাটওয়ারী

জুলাই ২৭, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version