সোমবার, জুলাই ২৭, ২০২৬
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
হোম রাজনীতি জামায়াত

আমরা ক্ষমতায় গেলে কর্মস্থলে মা-বোনদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করব: কুড়িগ্রামে জামায়াত আমির

ফেব্রুয়ারি ৪, ২০২৬
A A
Share on FacebookShare on Twitter

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান ঘোষণা করেছেন যে, তাঁর দল রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে কর্মস্থলে নারীদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হবে। বুধবার (৪ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১২টার দিকে কুড়িগ্রাম সরকারি কলেজ মাঠে আয়োজিত এক বিশাল নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ প্রতিশ্রুতি দেন।

জনসভায় নিজের এক্স (টুইটার) অ্যাকাউন্ট হ্যাক হওয়া প্রসঙ্গে ডা. শফিকুর রহমান বলেন, “আমার আইডি হ্যাক করা নিয়ে একটি বিশেষ মহল অপপ্রচার চালিয়েছিল, কিন্তু আজ সত্য প্রমাণিত হয়েছে। ইতোমধ্যে আইডি হ্যাকের সাথে জড়িত এক অপরাধীকে (কালপিট) গ্রেপ্তার করা হয়েছে।” তিনি দৃঢ়তার সাথে বলেন, কোনো ষড়যন্ত্রই জামায়াতের অগ্রযাত্রাকে রুখতে পারবে না।

তরুণ প্রজন্মের উদ্দেশ্যে জামায়াত আমির বলেন, “যুবকরা তৈরি হয়ে যাও, এই বাংলাদেশ তোমাদের হাতে তুলে দিচ্ছি। আমরা তোমাদের নিয়েই সমৃদ্ধ আগামীর পথে এগিয়ে যাব।” তিনি কুড়িগ্রামের উন্নয়নবঞ্চিত অবস্থার কথা উল্লেখ করে বলেন, গত ৫৪ বছরে এই অঞ্চলের নদী শাসনের জন্য কেউ কার্যকর কাজ করেনি। যারা ক্ষমতায় ছিল, তারা কেবল জনগণের অর্থ চুরি ও বিদেশে পাচার করেছে। ডা. শফিকুর রহমান হুঁশিয়ারি দিয়ে বলেন, “আপনাদের কথা দিচ্ছি, যারা জনগণের টাকা পাচার করেছে, তাদের গলার ভেতর হাত দিয়ে সেই টাকা বের করে আনা হবে।”

আরওপড়ুন

প্রশ্নফাঁস ঠেকাতে মোদির টাস্কফোর্সে মহাকাশ বিজ্ঞানী

ক্ষমতার পালাবদলে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে ১০০ ধর্ষণের অভিযোগ

কুড়িগ্রামসহ উত্তরবঙ্গকে ‘কৃষি শিল্পের রাজধানী’ হিসেবে গড়ে তোলার মহাপরিকল্পনার কথা জানিয়ে তিনি বলেন, এই অঞ্চলের মানুষের ভাগ্যোন্নয়নে কৃষিভিত্তিক শিল্পকারখানা স্থাপন ও কর্মসংস্থান সৃষ্টি করাই হবে জামায়াতের মূল লক্ষ্য।

জেলা জামায়াতের আমির অধ্যাপক আজিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই জনসভায় ১১-দলীয় জোটের শীর্ষ নেতৃবৃন্দ এবং কুড়িগ্রামের বিভিন্ন সংসদীয় আসনের প্রার্থীরা উপস্থিত ছিলেন। এর আগে সকালে জামায়াত আমির হেলিকপ্টারযোগে কুড়িগ্রাম পৌঁছালে হাজার হাজার নেতা-কর্মী তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানান।

সম্পর্কিত খবর

প্রশ্নফাঁস ঠেকাতে মোদির টাস্কফোর্সে মহাকাশ বিজ্ঞানী
আন্তর্জাতিক

প্রশ্নফাঁস ঠেকাতে মোদির টাস্কফোর্সে মহাকাশ বিজ্ঞানী

জুলাই ২৭, ২০২৬
ক্ষমতার পালাবদলে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে ১০০ ধর্ষণের অভিযোগ
প্রধান সংবাদ

ক্ষমতার পালাবদলে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে ১০০ ধর্ষণের অভিযোগ

জুলাই ২৭, ২০২৬
ইসলামী ব্যাংকের শেয়ার কেলেঙ্কারিতে সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন জড়িত
প্রধান সংবাদ

জোরালো হচ্ছে তদন্তের দাবি: অনেক গুরুতর প্রশ্নের মুখে সাহাবুদ্দিন

জুলাই ২৭, ২০২৬

সপ্তাহের সেরা

  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • একসঙ্গে ১৭ কর্মকর্তা-কর্মচারীকে বদলি, জামায়াতপন্থিদের সরিয়ে দেওয়ার অভিযোগ

    0 shares
    Share 0 Tweet 0
  • তিন বোন একসঙ্গে বিয়ে করলেন এক যুবককে

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘ককরোচকে ফান্ড দিচ্ছে জামায়াত’ সাংবাদিকের প্রশ্নে যা বললেন জয়সোয়াল

    0 shares
    Share 0 Tweet 0
  • দেবিদ্বারে শিশু পেটানো ভাইরাল মাদরাসা শিক্ষকের পরিচয় মিলল, দ্রুত গ্রেপ্তারের দাবি

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

তিন সন্তানের মাকে অপহরণ ও ধর্ষণের অভিযোগে বিএনপি নেতার বিরুদ্ধে মামলা

তিন সন্তানের মাকে অপহরণ ও ধর্ষণের অভিযোগে বিএনপি নেতার বিরুদ্ধে মামলা

জুলাই ২৭, ২০২৬
প্রশ্নফাঁস ঠেকাতে মোদির টাস্কফোর্সে মহাকাশ বিজ্ঞানী

প্রশ্নফাঁস ঠেকাতে মোদির টাস্কফোর্সে মহাকাশ বিজ্ঞানী

জুলাই ২৭, ২০২৬
মিরপুরে যুবদল কর্মী হত্যা: মাগুরা থেকে সন্দেহভাজন রাজু গ্রেপ্তার

মিরপুরে যুবদল কর্মী হত্যা: মাগুরা থেকে সন্দেহভাজন রাজু গ্রেপ্তার

জুলাই ২৭, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০