বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ৫, ২০২৬
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
হোম রাজনীতি এনসিপি

এনসিপির অভিযোগ আওয়ামী দোসর জাতীয় পার্টিকে আশ্রয় দিয়েছে বিএনপি

- তুহিন সিরাজী
ফেব্রুয়ারি ৪, ২০২৬
A A
এনসিপির অভিযোগ  আওয়ামী দোসর জাতীয় পার্টিকে আশ্রয় দিয়েছে বিএনপি
Share on FacebookShare on Twitter

বিগত তিনটি বিতর্কিত ও কারচুপির নির্বাচনে পতিত আওয়ামী লীগের দোসর জাতীয় পার্টিকে (জাপা) গত ১৬ মাস ধরে বিএনপি আশ্রয় দিয়ে আসছে—এমন অভিযোগ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। বুধবার সন্ধ্যায় রাজধানীর বাংলামোটরে দলের অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ অভিযোগ তোলেন এনসিপির নেতারা।

প্রেস ব্রিফিংয়ে এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির মুখ্য সমন্বয়কারী ও জাতীয় যুবশক্তির আহ্বায়ক তারিকুল বলেন, গত দেড় বছরের বেশি সময় ধরে বিএনপি জাপাকে কার্যত ‘শেল্টার’ দিয়ে রেখেছে। প্রায় আড়াইশ’ প্রার্থী নিয়ে জাপার নির্বাচনে অংশগ্রহণ জাতির জন্য চরম লজ্জাজনক। এই রাজনৈতিক কলঙ্কের দায় সম্পূর্ণভাবে বিএনপির ওপর বর্তায়।

জাপার নির্বাচনে অংশগ্রহণকে জুলাই গণঅভ্যুত্থানের সঙ্গে প্রতারণা উল্লেখ করে তিনি বলেন, আওয়ামী লীগ বিগত তিনটি কারচুপির নির্বাচনে সরাসরি সহযোগিতা পেয়েছে জাতীয় পার্টির কাছ থেকে। জাপার সমর্থন ও অংশগ্রহণের কারণেই দেশে ভয়াবহ ফ্যাসিবাদ প্রতিষ্ঠিত হয়েছে। অভ্যুত্থান-পরবর্তী সময়ে এনসিপি জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার দাবি জানালেও বিএনপির তীব্র বিরোধিতার কারণে তা বাস্তবায়ন সম্ভব হয়নি।

এ সময় প্রশাসন ও নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন তোলেন এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির সেক্রেটারি মনিরা শারমিন। তিনি বলেন, বর্তমান নির্বাচন কমিশন একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের পদলেহন করছে। প্রশাসন ও পুলিশও একইভাবে ওই দলের কর্মীর ভূমিকায় অবতীর্ণ হয়েছে।

এই পরিস্থিতি অব্যাহত থাকলে ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য নির্বাচন সত্যিকার অর্থে উৎসবমুখর হবে কিনা, জনগণ ভোটাধিকার প্রয়োগ করতে পারবে কিনা এবং ভোটারদের নিরাপত্তা নিশ্চিত হবে কিনা—তা নিয়ে গভীর শঙ্কা রয়েছে।

লক্ষ্মীপুরে সিল জালিয়াতির অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, বিষয়টি নিরপেক্ষ তদন্তের মাধ্যমে পুলিশ ও প্রশাসনের খতিয়ে দেখা উচিত। সিল জালিয়াতি বা কৃত্রিমভাবে নির্বাচন ইঞ্জিনিয়ারিংয়ের প্রবণতা গণতান্ত্রিক প্রক্রিয়ার জন্য বড় হুমকি।

প্রেস ব্রিফিংয়ে আরও উপস্থিত ছিলেন এনসিপির মিডিয়া উপ-কমিটির সদস্য শাওন মাহফুজ, ডায়াস্পোরা অ্যালায়েন্সের আহ্বায়ক সাইফ ইবনে সারোয়ারসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সম্পর্কিত খবর

এনসিপি

জামায়াত আমিরের এক্স ‘হ্যাক’ তারেক রহমানের প্ল্যানের অংশ

ফেব্রুয়ারি ৫, ২০২৬
প্রধান সংবাদ

জামায়াত আমির আমাকে স্বাধীনতার ঘোষক বলেননি: কর্নেল অলি

ফেব্রুয়ারি ৫, ২০২৬
বাংলাদেশ

সাতক্ষীরায় আবারও বিএনপির ২৮ নেতাকর্মী বহিষ্কার

ফেব্রুয়ারি ৫, ২০২৬

সপ্তাহের সেরা

  • এপস্টেইন নথিতে বিশ্বজুড়ে তোলপাড়: উঠে এলো বিএনপি নেতা আব্দুল আউয়াল মিন্টুর নাম

    0 shares
    Share 0 Tweet 0
  • জামায়াত প্রার্থী খালিদুজ্জামানের ভিডিও নিয়ে তোলপাড়, যা জানালো আইএসপিআর

    0 shares
    Share 0 Tweet 0
  • জামায়াত আমিরের এক্স আইডি হ্যাকের অভিযোগ, যা বলছে ডিবি

    0 shares
    Share 0 Tweet 0
  • এপস্টেইন ফাইল কী, কেন এত আলোচিত

    0 shares
    Share 0 Tweet 0
  • বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগ, ছাত্রদল নেতার বিরুদ্ধে মামলা

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

জামায়াত আমিরের এক্স ‘হ্যাক’ তারেক রহমানের প্ল্যানের অংশ

ফেব্রুয়ারি ৫, ২০২৬

জামায়াত আমির আমাকে স্বাধীনতার ঘোষক বলেননি: কর্নেল অলি

ফেব্রুয়ারি ৫, ২০২৬

সাতক্ষীরায় আবারও বিএনপির ২৮ নেতাকর্মী বহিষ্কার

ফেব্রুয়ারি ৫, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version