Saturday, October 17, 2026
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
Home রাজনীতি বিএনপি

এবার ছাত্রদলে যোগ দিলেন আরেক বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের ভিপি

February 6, 2026
A A
এবার ছাত্রদলে যোগ দিলেন আরেক বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের ভিপি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দামামা বাজার মধ্যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পর এবার সাভারের বেসরকারি গণ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের (গকসু) ভিপি ইয়াসিন আল মৃদুল দেওয়ানের ছাত্রদলে যোগদানের খবর পাওয়া গেছে। আজ শুক্রবার (৬ ফেব্রুয়ারি ২০২৬) রাতে জাতীয়তাবাদী ছাত্রদলের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়। রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক অনাড়ম্বর অনুষ্ঠানে মৃদুল দেওয়ানকে ফুল দিয়ে বরণ করে নেন ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন।

দীর্ঘ ৭ বছরের অচলাবস্থা কাটিয়ে গত বছরের সেপ্টেম্বর মাসে সাভারের গণ বিশ্ববিদ্যালয়ে (গবি) ঐতিহাসিক গকসু নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। সেই নির্বাচনে ভিপি পদে ইয়াছিন আল মৃদুল দেওয়ান এবং সাধারণ সম্পাদক (জিএস) পদে রায়হান খান বিপুল ভোটে জয়লাভ করেন। নির্বাচনের কয়েকমাস পরই সংসদ নির্বাচনের ঠিক আগ মুহূর্তে ছাত্রদলের মতো বড় ছাত্র সংগঠনে ভিপি মৃদুলের এই যোগদান স্থানীয় ও ছাত্র রাজনীতিতে বিশেষ আলোচনার জন্ম দিয়েছে।

উল্লেখ্য যে, আজ সকালেই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জাকসু) ভিপি আবদুর রশিদ জিতু আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগদান করেছেন। জিতুর সাথে জাকসুর আরও কয়েকজন হল সংসদের প্রতিনিধিও ছাত্রদলে যোগ দেন। একদিনের ব্যবধানে দেশের দুটি গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র সংসদের ভিপি’র জাতীয়তাবাদী শিবিরে যোগদানকে আসন্ন নির্বাচনে তরুণ প্রজন্মের ভোটারদের মনস্তত্ত্বে বড় ধরনের প্রভাব হিসেবে দেখছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

সাভার ও জাহাঙ্গীরনগর এলাকার রাজনৈতিক নেতাকর্মীদের মতে, ৫ আগস্ট পরবর্তী সময়ে ছাত্র সংসদগুলোর নির্বাচিত প্রতিনিধিদের সরাসরি দলীয় রাজনীতিতে সক্রিয় হওয়া নতুন রাজনৈতিক মেরুকরণের ইঙ্গিত দিচ্ছে। ছাত্রদলের পক্ষ থেকে জানানো হয়েছে, ছাত্র সংসদগুলোতে নির্বাচিত দক্ষ ও মেধাবী ছাত্রনেতাদের অন্তর্ভুক্তি সংগঠনকে আরও গতিশীল ও সমৃদ্ধ করবে।

Related Posts

প্রধান সংবাদ

ইউপি নির্বাচনের আগে সরকারি দলের এমপিদের কোটি কোটি টাকার বিশেষ বরাদ্দ

October 17, 2026
বাংলাদেশ

শিক্ষার্থীদের থেকে বিচ্ছিন্ন বলেই ছাত্রদল ছাত্র সংসদ নির্বাচন দিতে ভয় পাচ্ছে: ফরহাদ

October 15, 2026
বাংলাদেশ

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমিনকে শোকজ

October 15, 2026

সপ্তাহের সেরা

  • হানিট্র্যাপে ফেলেছিলেন মেজর জেনারেলসহ ৮ কর্মকর্তাকে: কে এই গুলশান আরা?

    0 shares
    Share 0 Tweet 0
  • নিজের স্ত্রীর জীবনের নিরাপত্তার আশঙ্কায় প্রকাশ্যে মির্জা আব্বাস-পুত্র

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমিনকে শোকজ

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘র’ সংশ্লিষ্টতায় গ্রেফতার সাবেক দুই সেনা কর্মকর্তা, সেনাপ্রধানের সম্পৃক্ততা নিয়ে উঠছে প্রশ্ন

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

‘আ. লীগের সাথে নুরের হট কানেকশন আছে’— ফারুক হাসানের পুরনো বক্তব্য ভাইরাল

October 17, 2026

রংপুরে আবাসিক হোটেল থেকে ইয়াবাসহ দুই পুলিশ সদস্য আটক

October 17, 2026

‘প্রতিরোধমূলক গ্রেপ্তার’ অভিজিৎ, মুক্তি পেলেন নেহা বোরা

October 17, 2026
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version