মঙ্গলবার, জুন ২, ২০২৬
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
হোম বাংলাদেশ

ভারতীয় রুটে স্টারলিংক সংযোগ, যে যুক্তি দেখাচ্ছে সরকার

জুন ২৮, ২০২৫
A A
ভারতীয় রুটে স্টারলিংক সংযোগ, যে যুক্তি দেখাচ্ছে সরকার
Share on FacebookShare on Twitter

ভারতের পেট্রাপোল বর্ডার হয়ে ভারতীয় টেলিকম প্রতিষ্ঠান ভারতী এয়ারটেল এর মাধ্যমে ওমানের ইকুইনিক্স ডাটা সেন্টারে যুক্ত হতে চায় স্টারলিংক। সম্প্রতি এই সংযোগটির অনুমোদন চেয়ে বিটিআরসিতে আবেদন করেছে ফাইবার এট হোম গ্লোবাল লিমিটেড।

নির্ধারিত ব্যান্ডউইথ সংযোগটি স্টারলিংকের ডেটা ট্রান্সমিশন সেবার জন্য ব্যবহৃত হবে। ফাইবার এট হোমের কালিয়াকৈর ডেটা সেন্টার থেকে বাংলাদেশের বেনাপোল পর্যন্ত সংযোগটি প্রদান করবে ফাইবার এট হোম এবং পরবর্তীতে পেট্রাপোল বন্দর থেকে ভারতী এয়ারটেল কোম্পানির মাধ্যমে ওমানের বারকাতে অবস্থিত ইকুইনিক্স ডাটা সেন্টারে যুক্ত হবে স্টারলিংক।

গত ২০ মে বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে স্টারলিংকের কার্যক্রম শুরু হয়, যা অন্তর্বর্তীকালীন সরকারের একটি গুরুত্বপূর্ণ সাফল্য হিসেবে বিবেচিত হচ্ছে। বিগত সরকারের সময় ইন্টারনেট শাটডাউন ছিলো দমনমূলক নীতির একটি প্রধান অস্ত্র। ৫ আগস্টের পর সর্বস্তরের জনগণের পক্ষ থেকে এমন শাটডাউনের বিরুদ্ধে জোরালো দাবি উঠে- ইন্টারনেট যেন আর কখনও পুরোপুরি বন্ধ না হয়। সেই দাবিকে গুরুত্ব দিয়ে অন্তর্বর্তীকালীন সরকার দ্রুততার সঙ্গে নীতিমালা প্রণয়ন ও অনুমোদনের মাধ্যমে স্টারলিংকের বাণিজ্যিক কার্যক্রম বাস্তবায়ন করেছে, যা দেশের ডিজিটাল অগ্রযাত্রায় এক স্মরণীয় মাইলফলক হয়ে থাকবে।

তবে বিশেষজ্ঞ মহলে প্রশ্ন উঠেছে স্টারলিংকের সেবার জন্য ভারতীয় প্রতিষ্ঠান ভারতী এয়ারটেল থেকে আইটিসি (ইন্টারন্যাশনাল টেরেস্ট্রিয়াল ক্যাবল) মাধ্যমে ব্যান্ডউইডথ গ্রহণের যৌক্তিকতা নিয়ে। প্রযুক্তি বিশ্লেষকরা জানতে চাইছেন, সরকার নিজস্ব অবকাঠামো ব্যবহার না করে কেন বিদেশি সংযোগের ওপর নির্ভর করছে? সরকারের নিজস্ব সক্ষমতা কি নেই?

নেটওয়ার্ক না থাকলেও কাজ করবে স্টারলিংক: খরচ কত, যেভাবে করবেন অর্ডার

বাংলাদেশে স্টারলিংক তাদের গেটওয়ে স্থাপন করবে লাইসেন্সিং গাইডলাইনের নির্দেশনা অনুসারে। এসব গেটওয়ের মাধ্যমে স্টারলিংকের সেবা আন্তর্জাতিক ইন্টারনেট ব্যাকবোনে সংযুক্ত হবে আইটিসি বা সাবমেরিন ক্যাবলের মাধ্যমে। তবে বিটিআরসির একটি সূত্র মন্তব্য করেছে- যেখানে কমিশন ভারতীয় নির্ভরতা কমাতে কাজ করছে, সেখানে ভারত হয়ে ওমানে সংযোগ স্থাপনের অনুমোদন দেওয়া যুক্তিসংগত নয়।

এ বিষয়ে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব আমার দেশকে বলেন, বর্তমানে এসএমডব্লিউ-৪ অথবা এসএমডব্লিউ-৫ সাবমেরিন ক্যাবলের মাধ্যমে ওমানে সংযোগ স্থাপন সম্ভব নয়, কারণ উক্ত ক্যাবলগুলোর মাধ্যমে আমাদের ওমানে ল্যান্ডিং রাইট নেই। তবে এসএমডব্লিউ-৬ সাবমেরিন ক্যাবল চালু হলে ওই সংযোগ সম্ভব হবে। এসএমডব্লিউ-৬ প্রকল্পটি এই সপ্তাহেই একনেক সভায় অনুমোদিত হয়েছে এবং প্রকল্পটি বাস্তবায়নের কাজ চলমান রয়েছে। আগামী ২০২৬ সালের অক্টোবর নাগাদ ওমানের সঙ্গে সংযোগ স্থাপনের আশা করা যাচ্ছে।

সম্পর্কিত খবর

বাংলাদেশ

ইসলামী ব্যাংক পরিচালনার দায়িত্ব জামায়াতের হাতেই থাকা উচিত: গোলাম মাওলা রনি

জুন ২, ২০২৬
বাংলাদেশ

উত্তরাঞ্চলে সম্প্রীতির আবহে ঈদ, শুভেন্দুর বক্তব্যে ক্ষুব্ধ দেশের হিন্দুসমাজ

জুন ২, ২০২৬
বাংলাদেশ

নতুন নজরদারি প্রযুক্তি কিনছে সরকার

জুন ২, ২০২৬

সপ্তাহের সেরা

  • সড়ক পরিবহন মন্ত্রী রবিউল আলমকে সরিয়ে দিয়েছে বিএনপি সরকার

    0 shares
    Share 0 Tweet 0
  • জামায়াত নেতাকে ফাঁসাতে মিথ্যা অপপ্রচার; বের হয়ে এলো টিসিবির চালের আসল সত্য

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘সময় পাইলে ভারতের ঈদের দিনের ভিডিওগুলো একটু দেইখেন’

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • বিএনপি নেতাকর্মীদের ইটের আঘাতে আহত জামায়াত নেতার মৃত্যু

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

সাবেক সিইসি নূরুল হুদা ছিলেন বিতর্কিত তোফায়েল ক্যাডারের কর্মকর্তা

জুন ২, ২০২৬

ইসলামী ব্যাংক পরিচালনার দায়িত্ব জামায়াতের হাতেই থাকা উচিত: গোলাম মাওলা রনি

জুন ২, ২০২৬

মোদীর ভিত নাড়িয়ে দেয়ার হুংকার ‘তেলাপোকা’ পার্টির!

জুন ২, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version