Tuesday, September 22, 2026
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
Home প্রধান সংবাদ

হাদির হত্যার বিচার নিশ্চিত না করে দমন-পীড়নের পথ অনুসরণ ন্যক্কারজনক: মামুনুল হক

February 7, 2026
A A
হাদির হত্যার বিচার নিশ্চিত না করে দমন-পীড়নের পথ অনুসরণ ন্যক্কারজনক: মামুনুল হক

শহীদ শরীফ ওসমান বিন হাদির হত্যাকাণ্ডের বিচার ও দোষীদের গ্রেপ্তারের দাবিতে ইনকিলাব মঞ্চের শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশের বলপ্রয়োগের ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা প্রকাশ করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক। শনিবার (৭ ফেব্রুয়ারি ২০২৬) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এই প্রতিবাদ জানান। মাওলানা মামুনুল হক এই হামলাকে পুলিশের ‘অতি উৎসাহী ও দমনমূলক বর্বরোচিত আচরণ’ হিসেবে অভিহিত করে আহত নেতাকর্মীদের প্রতি গভীর সমবেদনা জানান।

বিবৃতিতে মাওলানা মামুনুল হক বলেন, একটি শান্তিপূর্ণ ও ন্যায্য দাবি আদায়ের কর্মসূচিতে পুলিশের এমন ভয়াবহ বলপ্রয়োগ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এটি দেশের সংবিধানস্বীকৃত গণতান্ত্রিক অধিকার চর্চার ওপর সরাসরি আঘাত এবং রাষ্ট্রীয় দায়িত্বহীনতার এক চরম দৃষ্টান্ত। তিনি উল্লেখ করেন, শহীদ হাদির রক্তের দাগ রাজপথ থেকে এখনো শুকায়নি; এমতাবস্থায় বিচারের দাবিরত আন্দোলনকারীদের ওপর চড়াও হওয়া অত্যন্ত দুঃখজনক। ন্যায়বিচার নিশ্চিত করার পরিবর্তে যারা রাজপথে নেমেছে তাদের ওপর দমন-পীড়ন চালিয়ে রাষ্ট্র নিজেই নিজেকে প্রশ্নবিদ্ধ করছে।

তিনি আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, এ ধরনের পুলিশি আচরণ সাধারণ জনগণের ক্ষোভ আরও বাড়িয়ে দেবে এবং দেশের পরিস্থিতিকে একটি বিপজ্জনক দিকে ঠেলে দেবে। বাংলাদেশ আর কোনো নতুন ফ্যাসিবাদী দমননীতির দিকে ফিরে যাবে না উল্লেখ করে তিনি আইনশৃঙ্খলা বাহিনীকে অতীতের দুঃশাসনের মানসিকতা পরিত্যাগ করার আহ্বান জানান। পুলিশের কাজ কোনো বিশেষ মহলের এজেন্ডা বাস্তবায়ন নয়, বরং জনগণের জানমালের নিরাপত্তা দেওয়া। আন্দোলন দমন করা রাষ্ট্রের কাজ হতে পারে না, বরং জনগণের কাছে দায়বদ্ধ থেকে দ্রুত বিচার নিশ্চিত করাই প্রধান কর্তব্য হওয়া উচিত।

মাওলানা মামুনুল হক অবিলম্বে হামলায় আহত সকল নেতাকর্মীর উন্নত চিকিৎসা ও নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান। একইসঙ্গে এই বর্বরোচিত হামলার নির্দেশদাতাদের জবাবদিহির আওতায় আনার এবং শহীদ শরীফ ওসমান বিন হাদির হত্যাকাণ্ডের একটি দ্রুত, নিরপেক্ষ ও দৃশ্যমান বিচার নিশ্চিত করার জন্য সরকারের প্রতি জোর দাবি জানান। অন্যথায় রাজপথে জনগণের ক্ষোভ সামাল দেওয়া কঠিন হয়ে পড়বে বলে তিনি সতর্ক করেন।

Related Posts

বাংলাদেশ

‘যাদের কাছে ধানের শীষে ভোট চেয়েছি, তাদের কাছে মাফ চাই’—পোস্ট দিয়ে ছাত্রদল নেতা বহিষ্কৃত

September 22, 2026
আওয়ামী লীগ

আ. লীগের ‘হিট অ্যান্ড রান’ ঠেকাতে রাজধানীতে কড়া নিরাপত্তা

September 22, 2026
প্রধান সংবাদ

জ্বালানি তেলের দাম বৃদ্ধির পর প্রতি কিলোমিটারে বাস ভাড়া বাড়ল ১৭ পয়সা

September 22, 2026

সপ্তাহের সেরা

  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর লাশ উদ্ধার

    0 shares
    Share 0 Tweet 0
  • কাঠগড়ায় কাঁদলেন গাজী নজরুলের স্ত্রী মাকছুদা

    0 shares
    Share 0 Tweet 0
  • গোলাম আজম নয় ঢাবিতে জুতা হামলার শিকার হন জিয়াউর রহমান

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘অসুস্থ মেয়েকে দেখতে’ আত্মগোপন থেকে বাড়িতে এসে গ্রেফতার জেলা যুবলীগ সভাপতি

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

আসাদ আলম সিয়াম ভারতে বাংলাদেশের পরবর্তী হাইকমিশনার

September 22, 2026

জ্বালানি তেলের দাম বৃদ্ধিতে ক্ষুব্ধ ক্রেতারা, বিক্রি স্বাভাবিক

September 22, 2026

মার্কিন নিষেধাজ্ঞা ও মূল্যস্ফীতিতে ইরানে চরম ওষুধ সংকট

September 22, 2026
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version