সোমবার, জুলাই ২৭, ২০২৬
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
হোম রাজনীতি জামায়াত

দাগি সন্ত্রাসীদের সক্রিয় করে দাঁড়িপাল্লার বিজয় ঠেকানোর অপচেষ্টা চলছে: পরওয়ার

ফেব্রুয়ারি ৭, ২০২৬
A A
দাগি সন্ত্রাসীদের সক্রিয় করে দাঁড়িপাল্লার বিজয় ঠেকানোর অপচেষ্টা চলছে: পরওয়ার
Share on FacebookShare on Twitter

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার অভিযোগ করেছেন, দাঁড়িপাল্লা প্রতীকের বিজয় ঠেকাতে আবারও দাগি সন্ত্রাসীদের সক্রিয় করার অপচেষ্টা চলছে। তিনি বলেন, একটি রাজনৈতিক দল বিপুল অর্থ ব্যয় করে বোমা তৈরি ও অস্ত্র সংগ্রহের পরিকল্পনা করছে। তবে ভোট কেটে কিংবা ভয়ভীতি দেখিয়ে ক্ষমতায় যাওয়ার সময় শেষ হয়ে গেছে।

শনিবার (৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় খুলনা জেলার ফুলতলা উপজেলার স্বাধীনতা চত্বরে জামায়াতে ইসলামীর আয়োজিত নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে মিয়া গোলাম পরওয়ার অভিযোগ করেন, ক্ষমতায় যাওয়ার আগেই একটি দল চাঁদাবাজি, দখলবাজি, সহিংসতা ও হত্যাকাণ্ডে জড়িয়ে পড়েছে। দাঁড়িপাল্লার পক্ষে ভোট চাইতে গিয়ে নারী ভোটারদের হিজাব খুলে নেওয়ার হুমকি, শারীরিক নির্যাতন, সভা-সমাবেশে হামলা এবং পীর-মুরুব্বিদের হত্যার ঘটনাও ঘটেছে বলে তিনি দাবি করেন।

তিনি ঘোষণা দেন, ১১ দলীয় ঐক্য বিজয়ী হলে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানকে প্রধানমন্ত্রী করে সরকার গঠন করা হবে। ওই সরকার দুর্নীতির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে, দলীয়করণ বন্ধ করবে এবং দেশে সামাজিক সুবিচার প্রতিষ্ঠা করবে বলে তিনি আশ্বাস দেন।

বিশেষ অতিথির বক্তব্যে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর দক্ষিণাঞ্চলীয় মুখ্য সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ বলেন, “এই নির্বাচন সহজে আসেনি। সহস্র মানুষের শাহাদাত, অসংখ্য গুম ও নির্যাতনের মধ্য দিয়ে জনগণ এই ভোটাধিকার অর্জন করেছে।”

তিনি বলেন, ২০০৯ সালের আগের বায়তুল মোকাররমের লগি-বৈঠার ঘটনা থেকে শুরু করে দীর্ঘ আন্দোলন-সংগ্রামের পথ পেরিয়ে আজ বাংলাদেশ নির্বাচনের দ্বারপ্রান্তে দাঁড়িয়েছে। প্রশাসনের উদ্দেশে কঠোর ভাষায় তিনি বলেন, বিগত তিনটি নির্বাচনে দিনের ভোট রাতে দেওয়া এবং মৃত ব্যক্তিদের নামে ভোট দেওয়ার মতো অনিয়ম হয়েছে। তবে তিনি আশা প্রকাশ করেন, এবার পুলিশ ও প্রশাসন জনগণের পাশে দাঁড়াবে।

হাসনাত আব্দুল্লাহ বলেন, এই নির্বাচনে যেন কোনো এসপি, ডিসি, ওসি বা কনস্টেবলের জন্য ‘খাম’ রাখতে না হয়। অবৈধ অর্থের প্রলোভন এলে সন্তান, বাবা-মা ও দেশের মানুষের কথা মনে রাখার আহ্বান জানান তিনি।

তিনি সতর্ক করে বলেন, আবার যদি ব্যালট বাক্স ভরে পাতানো নির্বাচনের চেষ্টা করা হয়, তবে যে গণবিদ্রোহ সৃষ্টি হবে, তা কামান, বুলেট বা বিদেশি শক্তি দিয়েও দমন করা যাবে না।

মিডিয়ার ভূমিকা নিয়েও তিনি সমালোচনা করে বলেন, একটি পক্ষ টেলিভিশন ও গণমাধ্যম দখল করে মিডিয়া মাফিয়াগিরি শুরু করেছে। মিডিয়া কোনো রাজনৈতিক দলের নয়—বিএনপি, জামায়াত কিংবা এনসিপিরও নয়। গণমাধ্যমের দায়িত্ব হলো বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করা। জুলাই আন্দোলনের সময় কিছু গণমাধ্যম জনগণের পক্ষে না দাঁড়ানোয় জনরোষের মুখে পড়েছিল বলেও মন্তব্য করেন তিনি।

ভোটারদের উদ্দেশে তিনি বলেন, ভোট একটি পবিত্র আমানত। একদিন টাকার বিনিময়ে ভোট দিলে পাঁচ বছর গোলামি করতে হবে, আর বিনা পয়সায় ভোট দিলে পাঁচ বছর বিনা পয়সায় সেবা পাওয়া যাবে। তিনি অভিযোগ করেন, একটি রাজনৈতিক দল প্রকাশ্যে ভোটের কথা বললেও গোপনে স্বৈরতান্ত্রিক ব্যবস্থা টিকিয়ে রাখতে চায়। “আমরা শুধু হাসিনার পরিবর্তন চাইনি, হাসিনার ব্যবস্থারও পরিবর্তন চেয়েছি,” বলেন তিনি।

তিনি আরও বলেন, একটি দল ব্যালটের প্রস্তুতি নিচ্ছে, আরেকটি দল বুলেটের প্রস্তুতি নিচ্ছে। আমরা বুলেট বিপ্লবের জবাব দেব ব্যালট বিপ্লব দিয়ে। আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে গণতান্ত্রিক পরিবর্তনের পক্ষে অবস্থান নেওয়ার আহ্বান জানান তিনি।

উপজেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক আলিম মোল্যার সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলা জামায়াতের আমির মাওলানা এমরান হুসাইন ও সেক্রেটারি মুন্সী মিজানুর রহমান।

সম্পর্কিত খবর

প্রধান সংবাদ

জোরালো হচ্ছে তদন্তের দাবি: অনেক গুরুতর প্রশ্নের মুখে সাহাবুদ্দিন

জুলাই ২৭, ২০২৬
প্রধান সংবাদ

সাবেক রাষ্ট্রপতির অভিযোগ নিয়ে ভিন্ন মেরুতে বিএনপি সরকারের দুই মন্ত্রী

জুলাই ২৭, ২০২৬
বিএনপি

বৃদ্ধাকে নির্যাতনের ভিডিও ভাইরাল, বিএনপি নেতার বিরুদ্ধে মামলা

জুলাই ২৭, ২০২৬

সপ্তাহের সেরা

  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • একসঙ্গে ১৭ কর্মকর্তা-কর্মচারীকে বদলি, জামায়াতপন্থিদের সরিয়ে দেওয়ার অভিযোগ

    0 shares
    Share 0 Tweet 0
  • তিন বোন একসঙ্গে বিয়ে করলেন এক যুবককে

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘ককরোচকে ফান্ড দিচ্ছে জামায়াত’ সাংবাদিকের প্রশ্নে যা বললেন জয়সোয়াল

    0 shares
    Share 0 Tweet 0
  • দেবিদ্বারে শিশু পেটানো ভাইরাল মাদরাসা শিক্ষকের পরিচয় মিলল, দ্রুত গ্রেপ্তারের দাবি

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

জোরালো হচ্ছে তদন্তের দাবি: অনেক গুরুতর প্রশ্নের মুখে সাহাবুদ্দিন

জুলাই ২৭, ২০২৬

শাপলা চত্বর মামলায় পলাতক হাসিনাসহ আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

জুলাই ২৭, ২০২৬

সাবেক রাষ্ট্রপতির অভিযোগ নিয়ে ভিন্ন মেরুতে বিএনপি সরকারের দুই মন্ত্রী

জুলাই ২৭, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version