Saturday, October 17, 2026
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
Home বাংলাদেশ

জুলাই শহীদের পিতাকে অকথ্য ভাষায় গালাগালির অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে

ঘটনা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সংলগ্ন প্রান্তিক এলাকায় দোকান দখলকে কেন্দ্র

May 5, 2026
A A
জুলাই শহীদের পিতাকে অকথ্য ভাষায় গালাগালির অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সংলগ্ন প্রান্তিক এলাকায় দোকান দখলকে কেন্দ্র করে জুলাই ছাত্র আন্দোলনে নিহত শহীদ আলিফ আহমেদ সিয়ামের পিতা বুলবুল কবীরকে অকথ্য ভাষায় গালিগালাজ ও হুমকির অভিযোগ উঠেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের এক নেতার বিরুদ্ধে। গত রোববার (৩ মে) বিকেলে মামা প্লাজা মার্কেটে এই ঘটনা ঘটে। অভিযুক্ত নেতার নাম মো. সেলিম রেজা, যিনি জাবি শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক এবং নৃবিজ্ঞান বিভাগের সাবেক শিক্ষার্থী।

প্রত্যক্ষদর্শীরা জানান, অভিযুক্ত সেলিম রেজা সাভারের স্বেচ্ছাসেবক দল নেতা গালিব ইমতিয়াজ নাহিদের অনুসারী। গত শনিবার তিনি ওই মার্কেটে এসে দোকানগুলোর ভিডিও ধারণ করেন এবং নতুন দোকান বসানোর বিষয়ে কথা বলেন। পরদিন বিকেলে তিনি পুনরায় সেখানে গিয়ে নিজেকে ছাত্রদলের বড় নেতা পরিচয় দিয়ে সিয়ামের পিতা ও মার্কেটের সভাপতি বুলবুল কবীরকে ডেকে নেন। একপর্যায়ে তিনি উত্তেজিত হয়ে শহীদ পরিবার সম্পর্কে অত্যন্ত আপত্তিকর ও অশালীন মন্তব্য করেন বলে অভিযোগ পাওয়া গেছে।

ভুক্তভোগী বুলবুল কবীর ক্ষোভ প্রকাশ করে বলেন, সেলিম রেজা তাকে গালিগালাজ করার সময় বলেন, “শহীদের বাবা হয়েছেন তাতে আমার কী? আমরা কি যুদ্ধ করি নাই?” এমন আচরণে এলাকায় উত্তেজনা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয় দোকানদারদের দাবি, সেলিম রেজা দলবল নিয়ে এসে ওই এলাকায় নতুন দোকান বসানোর চেষ্টা করছেন এবং সাধারণ ব্যবসায়ীদের সঙ্গে দুর্ব্যবহার করছেন।

অভিযুক্ত সেলিম রেজা গালাগালি করার কথা স্বীকার করে বলেন, তার পরিচিত একজনের দোকান দেওয়ার বিষয়ে কথা বলতে গিয়ে তিনি সেখানে গিয়েছিলেন। তাঁর দাবি, বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর সঙ্গে খারাপ আচরণ করায় তিনি তার প্রতিবাদ করেছেন। তবে একজন শহীদের বাবার সঙ্গে এমন আচরণের বিষয়টিকে অত্যন্ত স্পর্শকাতর হিসেবে দেখছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। জাবি ছাত্রদলের আহ্বায়ক জহির উদ্দিন বাবর জানিয়েছেন, বিষয়টি কেন্দ্রীয় সংসদকে জানানো হয়েছে এবং দ্রুত সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

Related Posts

প্রধান সংবাদ

ইউপি নির্বাচনের আগে সরকারি দলের এমপিদের কোটি কোটি টাকার বিশেষ বরাদ্দ

October 17, 2026
অন্যান্য

‘বাংলাদেশপন্থী’ রাজনীতির সূতিকাগার ছিল বঙ্গভঙ্গ: জেডিপি

October 16, 2026
জামায়াত

কোরআনের আলোয় সমাজ গঠনে নেতৃত্ব দিতে হবে হাফেজদের: জামায়াত আমির

October 16, 2026

সপ্তাহের সেরা

  • হানিট্র্যাপে ফেলেছিলেন মেজর জেনারেলসহ ৮ কর্মকর্তাকে: কে এই গুলশান আরা?

    0 shares
    Share 0 Tweet 0
  • নিজের স্ত্রীর জীবনের নিরাপত্তার আশঙ্কায় প্রকাশ্যে মির্জা আব্বাস-পুত্র

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমিনকে শোকজ

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘র’ সংশ্লিষ্টতায় গ্রেফতার সাবেক দুই সেনা কর্মকর্তা, সেনাপ্রধানের সম্পৃক্ততা নিয়ে উঠছে প্রশ্ন

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

ইউপি নির্বাচনের আগে সরকারি দলের এমপিদের কোটি কোটি টাকার বিশেষ বরাদ্দ

October 17, 2026

‘বাংলাদেশপন্থী’ রাজনীতির সূতিকাগার ছিল বঙ্গভঙ্গ: জেডিপি

October 16, 2026

মোদির আত্মবিশ্বাসী ভাবমূর্তিতে চিড় ধরাচ্ছে তরুণদের বিক্ষোভ

October 16, 2026
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version