সোমবার, এপ্রিল ২৭, ২০২৬
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
হোম প্রধান সংবাদ

ডিজিএফআইয়ের অফিসে আলাদা কক্ষে কার্যক্রম চালাত ‘র’

জবানবন্দিতে ইকবাল করিম ভূঁইয়া

তুর্জ খান - তুর্জ খান
ফেব্রুয়ারি ৯, ২০২৬
A A
ডিজিএফআইয়ের অফিসে আলাদা কক্ষে কার্যক্রম চালাত ‘র’
Share on FacebookShare on Twitter

সাবেক সেনাপ্রধান জেনারেল ইকবাল করিম ভূঁইয়া জানিয়েছেন, তার দায়িত্ব পালনকালে প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরে (ডিজিএফআই) ভারতীয় গোয়েন্দা সংস্থা ‘র’-এর ব্যক্তিদের অবাধ যাতায়াত ছিল। সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ গুম-খুনের মামলায় সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বিরুদ্ধে জবানবন্দি দেওয়ার সময় তিনি এই চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেন।

জেনারেল ইকবাল করিম বলেন, সাবেক প্রতিরক্ষা উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক সিদ্দিকীর ছত্রছায়ায় ‘র’-এর সদস্যরা নিয়মিত ডিজিএফআই অফিস ভিজিট করত। এমনকি ডিজিএফআই-এর সাতটি মিটিং রুমের একটি তাদের কাজের জন্য বরাদ্দ দেওয়া হয়েছিল। তারা বিভিন্ন ব্যক্তিকে জঙ্গি হিসেবে চিহ্নিত করে একটি তালিকা ডিজিএফআই-এর কাছে হস্তান্তর করত।

জবানবন্দিতে সাবেক সেনাপ্রধান র‍্যাবে কর্মরত কনিষ্ঠ সেনা কর্মকর্তাদের বিপথগামী করার তিনটি লোমহর্ষক উদাহরণ তুলে ধরেন। তিনি জানান, একজন অফিসার তাকে বলেছিলেন যে তিনি ৬ জনকে হত্যা করেছেন এবং প্রতিটি হত্যার জন্য ১০ হাজার টাকা করে পেয়েছিলেন। অপরাধবোধ থেকে সেই টাকা তিনি গ্রামের মসজিদে দান করে দেন।

আরওপড়ুন

আমার বাবাকে মিথ্যা মামলায় হত্যা করা হয়, সে কারণেই আমি আজ সংসদে

আরাগচির পাকিস্তান সফর নিয়ে চাঞ্চল্যকর তথ্য জানাল ইরানি মিডিয়া

আরেকটি ঘটনায় এক লে. কর্নেলকে ৬ জন নিরস্ত্র মানুষকে হত্যার কারণ জিজ্ঞেস করলে তিনি ‘ঊর্ধ্বতন অফিসারের আদেশ’ পালনের অজুহাত দেন। তখন ইকবাল করিম ভূঁইয়া তাকে মনে করিয়ে দেন যে, অন্যায় আদেশ পালন করা এবং নিরস্ত্র মানুষকে হত্যা করা জঘন্যতম অপরাধ।

তৃতীয় ঘটনায় তিনি একজন মেজরের কথা উল্লেখ করেন, যিনি আইন নিজের হাতে তুলে নিয়ে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ঘটিয়েছিলেন। এই মেজর পরে কর্নেল জিয়াউল আহসানের সাথে শাপলা চত্বরের ঘটনার প্রেক্ষাপটে ছবি তুলে ফেসবুকে পোস্ট দিয়েছিলেন। জেনারেল ইকবাল করিমের মতে, জিয়াউল আহসান ও তারিক সিদ্দিকীর প্রভাবে সেনাবাহিনীর কনিষ্ঠ কর্মকর্তাদের ভুল পথে পরিচালিত করা হচ্ছিল।

সম্পর্কিত খবর

আমার বাবাকে মিথ্যা মামলায় হত্যা করা হয়, সে কারণেই আমি আজ সংসদে
প্রধান সংবাদ

আমার বাবাকে মিথ্যা মামলায় হত্যা করা হয়, সে কারণেই আমি আজ সংসদে

এপ্রিল ২৭, ২০২৬
আরাগচির পাকিস্তান সফর নিয়ে চাঞ্চল্যকর তথ্য জানাল ইরানি মিডিয়া
আন্তর্জাতিক

আরাগচির পাকিস্তান সফর নিয়ে চাঞ্চল্যকর তথ্য জানাল ইরানি মিডিয়া

এপ্রিল ২৭, ২০২৬
মহাকাশে পাকিস্তানের নতুন ‘মাইলফলক’
আন্তর্জাতিক

মহাকাশে পাকিস্তানের নতুন ‘মাইলফলক’

এপ্রিল ২৬, ২০২৬

সপ্তাহের সেরা

  • মনিরা শারমিনের এমপি হওয়া অনিশ্চিত!

    মনিরা শারমিনের এমপি হওয়া অনিশ্চিত!

    0 shares
    Share 0 Tweet 0
  • সারা দেশে উচ্চ সতর্কতা জারি, নেপথ্যে যে কারণ

    0 shares
    Share 0 Tweet 0
  • বাস ভাড়ার নতুন তালিকা প্রকাশ, কোন রুটে কত বাড়ল

    0 shares
    Share 0 Tweet 0
  • ঢাবি শিক্ষার্থী মুনিরার ঝুলন্ত লাশ উদ্ধার, সহযোগী অধ্যাপক সুদীপ গ্রেফতার

    0 shares
    Share 0 Tweet 0
  • আজ এনসিপিতে যোগ দিচ্ছেন ইসহাক সরকার, পদ ছাড়ছেন আলাউদ্দীন মোহাম্মদ

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

আইভীকে নতুন মামলায় গ্রেফতার-হয়রানি না করার নির্দেশ

আইভীকে নতুন মামলায় গ্রেফতার-হয়রানি না করার নির্দেশ

এপ্রিল ২৭, ২০২৬
আমার বাবাকে মিথ্যা মামলায় হত্যা করা হয়, সে কারণেই আমি আজ সংসদে

আমার বাবাকে মিথ্যা মামলায় হত্যা করা হয়, সে কারণেই আমি আজ সংসদে

এপ্রিল ২৭, ২০২৬
আরাগচির পাকিস্তান সফর নিয়ে চাঞ্চল্যকর তথ্য জানাল ইরানি মিডিয়া

আরাগচির পাকিস্তান সফর নিয়ে চাঞ্চল্যকর তথ্য জানাল ইরানি মিডিয়া

এপ্রিল ২৭, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০