ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি নির্বাচনি ওয়েবসাইট চালু করেছে। ভোটের তিন দিন আগে দলটি এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে জানায়।
দলীয় সূত্রে জানা গেছে, জামায়াতে ইসলামীর এই নির্বাচনি ওয়েবসাইটে দলের নির্বাচনি ইশতেহার, প্রার্থী পরিচিতি, ১১ দলীয় জোটের শরিক দলগুলোর পরিচয়, শরিকদের প্রার্থীদের তথ্য, ক্যাম্পেইন কিটসহ নানা গুরুত্বপূর্ণ তথ্য সংযুক্ত করা হয়েছে। পাশাপাশি বিভিন্ন নির্বাচনি ক্যাম্পেইন ও কার্যক্রমের ছবি ও ভিডিও সংবলিত ফটো ও ভিডিও গ্যালারিও রাখা হয়েছে। ওয়েবসাইটটি বাংলা ও ইংরেজি—দুই ভাষায়ই তৈরি করা হয়েছে।
আকর্ষণীয় ডিজাইনে নির্মিত জামায়াতের এই নির্বাচনি ওয়েবসাইটের ঠিকানা https://cholobangladesh.net/। ‘চলো একসঙ্গে গড়ি বাংলাদেশ’ শিরোনামের ওয়েবসাইটটিতে ‘দাঁড়িপাল্লা’ প্রতীকে ভোট দেওয়ার পাশাপাশি গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিয়ে বিজয়ী করার আহ্বান জানানো হয়েছে।







