সোমবার, সেপ্টেম্বর ১৪, ২০২৬
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
হোম রাজনীতি জামায়াত

নৈতিক শিক্ষার পাশাপাশি বিজ্ঞানমনস্ক হতে হবে শিক্ষার্থীদের

বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে মাওলানা হালিম

জুলাই ১, ২০২৫
A A
নৈতিক শিক্ষার পাশাপাশি বিজ্ঞানমনস্ক হতে হবে শিক্ষার্থীদের
Share on FacebookShare on Twitter

জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম বলেছেন, আগামীর বিশ্ব হবে বিজ্ঞান-প্রযুক্তি নির্ভর বিশ্ব। তাই নতুন প্রজন্মকে নৈতিক ও ধর্মীয় শিক্ষার পাশাপাশি বিজ্ঞান ও প্রযুক্তি চর্চার মাধ্যমে দেশ ও জাতিকে সামনের দিকে এগিয়ে নিতে আত্মনিয়োগ করতে হবে। তিনি নতুন শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্ক হওয়ার আহ্বান জানান।

সোমবার রাত ৮টায় রাজধানীর মগবাজারে আল ফালাহ মিলনায়তনে দ্য ম্যাসেজ পাবলিকেশন্স আয়োজিত ছোটদের বিজ্ঞান সিরিজ বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিনের সভাপতিত্বে এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ভিসি প্রফেসর ড. আব্দুর রব।

স্বাগত বক্তব্য রাখেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. মোহাম্মদ রেজাউল করিম। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন—ঢাকা মহানগরী উত্তরের নায়েবে আমির আব্দুর রহমান মূসা, উত্তরের সহকারী সেক্রেটারি মাহফুজুর রহমান, নাজিম উদ্দীন মোল্লা ও ডা. ফখরুদ্দীন মানিক প্রমুখ।

মাওলানা আব্দুল হালিম বলেন—অতীতে নৈতিক ও ধর্মীয় শিক্ষার পাশাপাশি বিজ্ঞান শিক্ষা নিয়ে আমাদের নতুন প্রজন্মকে বিভ্রান্ত করা হয়েছে। তাদেরকে এমন ধারণা দেয়া হয়েছে যে, ইসলাম বিজ্ঞানের প্রতিপক্ষ। কিন্তু সে বিভ্রান্তি এখন দূর হতে শুরু করেছে। আমাদের নতুন প্রজন্ম এখন আধ্যাত্মিক ও নৈতিক শিক্ষার পাশাপাশি বিজ্ঞান চর্চাও করছেন সফলভাবে। সেক্যুলারদের হাতে শহীদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী এবং ইসলামি শিক্ষা আন্দোলনের অন্যতম পথিকৃৎ শহীদ আব্দুল মালেক ছিলেন বিজ্ঞানের ছাত্র। মূলত, বিজ্ঞান ও ইসলামি মূল্যবোধ কোনোভাবেই সাংঘর্ষিক নয়। তাই দেশ ও জাতিকে সামনের দিকে এগিয়ে নিতে হলে নৈতিক শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের বিজ্ঞান চর্চায় আত্মনিয়োগ করতে হবে।

বিশেষ অতিথির বক্তব্যে প্রফেসর ড. আব্দুর রব বলেন—অতীতে মুসলমানই জ্ঞানবিজ্ঞান, শিক্ষা-সাহিত্য, সংস্কৃতিতে অগ্রগামী ছিলেন। মুসলমানদের জ্ঞান চর্চার পরিসর গোটা বিশ্বেই ছড়িয়ে পড়েছিল। তারা পুরো ইউরোপকে আলোকিত করতে সক্ষম হয়েছিলেন। নানাবিধ কারণে মুসলমানরা কিছুটা পিছিয়ে পড়লেও আগামীর পৃথিবী হবে ইসলামের পৃথিবী এবং মানবতার পৃথিবী। তিনি নতুন প্রজন্মকে বিজ্ঞান শিক্ষায় উদ্বুদ্ধ বিজ্ঞান গবেষণায় আত্মনিয়োগ করতে বিজ্ঞানীদের প্রতি আহ্বান জানান।

সভাপতির বক্তব্যে মোহাম্মদ সেলিম উদ্দিন বলেন—১০ খণ্ডে ছোটদের বিজ্ঞান সিরিজ প্রকাশ ‘দ্য ম্যাসেজ পাবলিকেশন্স’ একটি মূল্যবান ও প্রশংসনীয় কাজ করেছে। মূলত, একবিংশ শতাব্দীর বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলায় আমাদের শিশু-কিশোদের বিজ্ঞান ও প্রযুক্তি নির্ভর শিক্ষার ওপর গুরুত্ব দিতে হবে। কারণ, বর্তমান বিশ্ব প্রযুক্তি নির্ভর বিশ্ব। তাই দেশ ও জাতিকে বিজ্ঞান ও প্রযুক্তি জ্ঞানে সমৃদ্ধ করতে হলে এ বিষয়ে মানসম্মত ও কার্যকর গবেষণা দরকার। তিনি নৈতিক মূল্যবোধভিত্তিক প্রযুক্তি নির্ভর নতুন বাংলাদেশ গড়তে দেশের বিজ্ঞানীদের কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানান।

সম্পর্কিত খবর

আওয়ামী লীগ

নারী রাজনীতিবিদকে ‘খাট কাঁপানো আপু’ বললেন দেশ রূপান্তরের সাংবাদিক

সেপ্টেম্বর ১৪, ২০২৬
বিএনপি

মামির সঙ্গে পরকীয়ার অভিযোগে বিএনপি নেতা আটক, গণধোলাই ক্ষুব্ধ জনতার

সেপ্টেম্বর ১৪, ২০২৬
বাংলাদেশ

জামায়াতের মেয়র প্রার্থী সাদিক কায়েমকে নাসীরুদ্দীন পাটোয়ারীর অভিনন্দন

সেপ্টেম্বর ১৪, ২০২৬

সপ্তাহের সেরা

  • সিরিয়াল যৌন নিপীড়ক শিক্ষককে নামমাত্র শাস্তি আর ছাত্রীদের বিয়েতেই টিসি হলি ক্রসে

    0 shares
    Share 0 Tweet 0
  • হলিক্রসে বিবাহিতদের ভর্তি নিষেধ! শিক্ষক দ্বারা ছাত্রী প্রেগন্যান্ট, জোরপূর্বক গর্ভপাত

    0 shares
    Share 0 Tweet 0
  • শর্তযুক্ত হেবা শরিয়তবিরোধী ও বাতিল: খতিব মুফতি আব্দুল মালেক

    0 shares
    Share 0 Tweet 0
  • নাটোরে শ্মশান মন্দিরে ভাঙচুরের অভিযোগ, হাতেনাতে হিন্দু কিশোর আটক

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

নারী রাজনীতিবিদকে ‘খাট কাঁপানো আপু’ বললেন দেশ রূপান্তরের সাংবাদিক

সেপ্টেম্বর ১৪, ২০২৬

মামির সঙ্গে পরকীয়ার অভিযোগে বিএনপি নেতা আটক, গণধোলাই ক্ষুব্ধ জনতার

সেপ্টেম্বর ১৪, ২০২৬

ভারতে দুই বছরের গরুর সঙ্গে বিকৃত যৌনাচারের সময় আটক ১

সেপ্টেম্বর ১৪, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version