সোমবার, মার্চ ২৩, ২০২৬
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
হোম বাংলাদেশ

নির্বাচনের আগে মানুষের মধ্যে যে উদ্দীপনা দেখেছি, রেজাল্টের পরে তার মিল পাচ্ছি না: ফয়জুল করিম

- তুর্জ খান
ফেব্রুয়ারি ১৪, ২০২৬
A A
Share on FacebookShare on Twitter

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ঘোষিত ফলাফলের সঙ্গে ভোটের আগে দেখা জনজোয়ারের কোনো মিল খুঁজে পাচ্ছেন না বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির এবং হাতপাখা প্রতীকের প্রার্থী মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম (চরমোনাই পীর)। নির্বাচনের ফলাফল পরবর্তী প্রতিক্রিয়া জানাতে গিয়ে তিনি একে রহস্যজনক হিসেবে অভিহিত করেছেন।

মুফতি ফয়জুল করীম বলেন, “আমি দেশ ও মানবতার কল্যাণে কাজ করছি। এখানে আমার ব্যক্তিগত হার-জিত বড় কোনো বিষয় নয়। কিন্তু নির্বাচনের আগে আমি জনগণের মধ্যে যে অবস্থা দেখেছি এবং ভোটের প্রতি তাদের যে আগ্রহ-উদ্দীপনা লক্ষ্য করেছি, ঘোষিত ফলাফলের সঙ্গে আমি তার বিন্দুমাত্র মিল খুঁজে পাচ্ছি না। আমি জানি না কেন এমন হয়েছে এবং প্রকৃতপক্ষেই ভেতরে কী ঘটেছে তা খুঁজে বের করা প্রয়োজন।”

নির্বাচন পরবর্তী পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, “বাইরের দিক থেকে পরিবেশ ভালো মনে হলেও নির্বাচনের পর কিছু উচ্ছৃঙ্খল মানুষ মব সৃষ্টি করে সমস্যা তৈরি করছে। বরিশালসহ বিভিন্ন স্থানে আমাদের নেতাকর্মীদের ওপর হামলা করা হচ্ছে। শায়েস্তাবাদে আমাদের নেতা মঞ্জিল ফরাজি এবং আরও তিনজন নেতাকর্মীকে বিএনপির কিছু দুষ্কৃতিকারী মারধর করেছে।”

বিএনপির সমালোচনা করে তিনি বলেন, “বিএনপিকে অবশ্যই মনে রাখতে হবে—মানুষ দীর্ঘদিনের জুলুম-অত্যাচার থেকে মুক্তি এবং নিরাপত্তা চায়। যদি কেউ নিজের পছন্দের দলকে সমর্থনই করতে না পারে, তবে গণতন্ত্রের কথা বলা বৃথা। আমাকে সমর্থন করার কারণে এবং কিছু জায়গায় আমাদের বিজয়ী হওয়ার কারণে গুন্ডারা ক্ষিপ্ত হয়ে হামলা চালাচ্ছে। তারা ফাস্ট হতে পারেনি বলেই কি এই প্রতিহিংসা?”

চরমোনাই পীর আরও মন্তব্য করেন যে, সাধারণ ভোটার এবং দলীয় নেতাদের মধ্যে এই ফলাফল নিয়ে চরম সংশয় ও হতাশা কাজ করছে। তিনি বলেন, “সরকার যা ডিক্লেয়ার করেছে তা ভিন্ন কথা, কিন্তু মাঠের পরিবেশ ছিল সম্পূর্ণ আলাদা। কী হয়েছে না হয়েছে সেটা সরকারই ভালো বলতে পারবে।”

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-৫ আসনে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হয়েছেন মুফতি ফয়জুল করীম। ফলাফল বিশ্লেষণে দেখা গেছে, এই আসনে বিএনপির প্রার্থী জয়ী হলেও ইসলামী আন্দোলনের প্রার্থীরা মাঠ পর্যায়ে শক্তিশালী অবস্থান বজায় রেখেছিলেন।

সম্পর্কিত খবর

আওয়ামী লীগ

ঈদের দিন আ.লীগ নেতাকে পিটিয়ে মৃত ভেবে ফেলে যায় দুর্বৃত্তরা

মার্চ ২৩, ২০২৬
আওয়ামী লীগ

বোতলের ছিপি ছোড়ায় আ.লীগ-বিএনপির সংঘর্ষ, গুলিবিদ্ধসহ আহত ৭

মার্চ ২৩, ২০২৬
বাংলাদেশ

খাল খনন নিয়ে বিএনপির দুই পক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়া

মার্চ ২৩, ২০২৬

সপ্তাহের সেরা

  • ইউএনও আলাউদ্দিনের ভিডিওগুলো এআই দিয়ে তৈরি নয় আলাউদ্দিনের পেনড্রাইভ থেকে তার প্রহরী ২ বছর আগে ক্লিপগুলো চুরি করেন

    0 shares
    Share 0 Tweet 0
  • স্বামী হত্যাকারী টিকটকার আঁখি অবশেষে গ্রেপ্তার

    0 shares
    Share 0 Tweet 0
  • ইরানের কাছে আয়রন ডোমের গোপন তথ্য ফাঁস ইসরাইলি সেনার

    0 shares
    Share 0 Tweet 0
  • মায়ের কাছে থেকে ডেকে নিয়ে ঈদের রাতে যুবককে হত্যা করে বিএনপি নেতা

    0 shares
    Share 0 Tweet 0
  • ইসলামী ব্যাংক আর কোনো দল বা পরিবারের হয়ে কাজ করবে না: গভর্নর

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

পাকিস্তানের বড় কূটনৈতিক জয়: ইসলামাবাদে বৈঠকে বসছে যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধি দল

মার্চ ২৩, ২০২৬

কোনো আলোচনা করেনি যুক্তরাষ্ট্র: ট্রাম্পের দাবিকে ‘ভুয়া’ বললেন ইরানি স্পিকার

মার্চ ২৩, ২০২৬

পিএসএল খেলতে একসঙ্গে দেশ ছাড়লেন চার বাংলাদেশি ক্রিকেটার

মার্চ ২৩, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version