বুধবার, জুলাই ২৯, ২০২৬
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
হোম প্রধান সংবাদ

ইসলামী ব্যাংক আর কোনো দল বা পরিবারের হয়ে কাজ করবে না: গভর্নর

মার্চ ১৭, ২০২৬
A A
ইসলামী ব্যাংক আর কোনো দল বা পরিবারের হয়ে কাজ করবে না: গভর্নর
Share on FacebookShare on Twitter

বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান জানিয়েছেন, ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি এখন থেকে আর কোনো নির্দিষ্ট রাজনৈতিক দল, গোষ্ঠী বা পরিবারের হয়ে কাজ করবে না। সোমবার (১৬ মার্চ) দুপুরে ব্যাংকটির চেয়ারম্যান, বোর্ড সদস্য ও শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে তিনি এই কড়া বার্তা দেন।

গভর্নর বলেন, একসময় ইসলামী ব্যাংক দেশের অন্যতম সেরা ব্যাংক ছিল, কিন্তু মাঝামাঝি সময়ে এর করপোরেট সুশাসনে বড় ধরনের ঘাটতি তৈরি হয়েছিল। রাজনৈতিক প্রভাবে ব্যাংকটি একটি বিশেষ দলের প্রতি অনুগত হয়ে পড়লেও এখন থেকে ব্যাংকটিকে পুরোপুরি পেশাদারিত্বের সঙ্গে পরিচালনা করতে হবে। ব্যাংকটিকে সঠিক পথে ফেরাতে কেন্দ্রীয় ব্যাংক সব ধরনের সহায়তা দেবে বলেও তিনি আশ্বস্ত করেন।

বৈঠকের সমান্তরালে এস আলম গ্রুপের ঋণের ভয়াবহ চিত্রও সামনে এসেছে। কেন্দ্রীয় ব্যাংকের আর্থিক গোয়েন্দা সংস্থা (বিএফআইইউ)-এর প্রতিবেদনে জানানো হয়েছে, এস আলম গ্রুপ তাদের নিয়ন্ত্রণে থাকা ব্যাংকগুলো থেকে প্রায় ১ লাখ ৯০ হাজার কোটি টাকা ঋণ নিয়েছে। এর মধ্যে শুধু ইসলামী ব্যাংক থেকেই নেওয়া হয়েছে ১ লাখ ৫ হাজার ৪৮৩ কোটি টাকার বেশি। এছাড়া ভুয়া প্রতিষ্ঠানের নামে ৯৩ হাজার ৩৬৪ কোটি টাকা পাচারের তথ্যও মিলেছে।

প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে যে, এস আলম গ্রুপের কর্ণধার সাইফুল আলম মাসুদ নিজের প্রভাবে বা মধ্যস্বত্বভোগীদের মাধ্যমে এসব ঋণ গ্রহণ করেছেন। ঋণের একটি বড় অংশই নেওয়া হয়েছে ভুয়া ও কাগুজে প্রতিষ্ঠানের নামে জালিয়াতির মাধ্যমে, যা ব্যাংকিং খাতের জন্য একটি বড় উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।

তবে নানা সংকটের মাঝেও গত এক বছরে ইসলামী ব্যাংকের ব্যবসায়িক কিছু অগ্রগতি লক্ষ্য করা গেছে। ২০২৫ সাল শেষে ব্যাংকটির মোট আমানত দাঁড়িয়েছে ১ লাখ ৮৩ হাজার কোটি টাকা, যা আগের বছরের চেয়ে ২২ হাজার কোটি টাকা বেশি। এছাড়া এজেন্ট ব্যাংকিং এবং প্রবাসী আয় (রেমিট্যান্স) আহরণেও ব্যাংকটি শক্তিশালী অবস্থানে রয়েছে। গত এক বছরে প্রায় ৭৬ হাজার কোটি টাকা প্রবাসী আয় এসেছে এই ব্যাংকের মাধ্যমে।

খেলাপি ঋণ কমানোর ক্ষেত্রেও কিছুটা উন্নতির দাবি করেছে ব্যাংক কর্তৃপক্ষ। গত বছরের সেপ্টেম্বরে ব্যাংকটির খেলাপি ঋণ ছিল ১ লাখ ৬ হাজার কোটি টাকা (মোট ঋণের ৫৮%), যা ডিসেম্বর শেষে ৯২ হাজার ১১৫ কোটি টাকায় (৪৭%) নেমে এসেছে। ব্যাংকটির গ্রাহকসংখ্যা বর্তমানে ৩ কোটিতে উন্নীত হয়েছে, যা গত এক বছরে প্রায় ৫০ লাখ বেড়েছে।

সম্পর্কিত খবর

প্রধান সংবাদ

এমপি​ হিসেবে সরোয়ার আলমগীরের দায়িত্ব পালনে বাধা নেই

জুলাই ২৯, ২০২৬
প্রধান সংবাদ

নিষিদ্ধ ছাত্রলীগের প্রতি মায়াকান্না দেখাবেন না, সাংবাদিকদের উদ্দেশে রাকসু ভিপি

জুলাই ২৯, ২০২৬
প্রধান সংবাদ

গ্যাস সংকট নিয়ে দুশ্চিন্তায় সরকার

জুলাই ২৯, ২০২৬

সপ্তাহের সেরা

  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • পাঁচ জেলা নিয়ে বগুড়াকে বিভাগ ঘোষণা করা হচ্ছে

    0 shares
    Share 0 Tweet 0
  • একসঙ্গে ১৭ কর্মকর্তা-কর্মচারীকে বদলি, জামায়াতপন্থিদের সরিয়ে দেওয়ার অভিযোগ

    0 shares
    Share 0 Tweet 0
  • তিন বোন একসঙ্গে বিয়ে করলেন এক যুবককে

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘ককরোচকে ফান্ড দিচ্ছে জামায়াত’ সাংবাদিকের প্রশ্নে যা বললেন জয়সোয়াল

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

আরেকটি এলএনজি টার্মিনালের কাজ পাচ্ছে চীনা কোম্পানি

জুলাই ২৯, ২০২৬

এমপি​ হিসেবে সরোয়ার আলমগীরের দায়িত্ব পালনে বাধা নেই

জুলাই ২৯, ২০২৬

নিষিদ্ধ ছাত্রলীগের প্রতি মায়াকান্না দেখাবেন না, সাংবাদিকদের উদ্দেশে রাকসু ভিপি

জুলাই ২৯, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version