Friday, October 16, 2026
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
Home বাংলাদেশ

আলিম পরীক্ষায় মুজিবকে নিয়ে প্রশ্নে তোলপাড়

July 1, 2025
A A
আলিম পরীক্ষায় মুজিবকে নিয়ে প্রশ্নে তোলপাড়

মাদরাসা শিক্ষা বোর্ডের আলিম পরীক্ষার বাংলা বিষয়ে শেখ মুজিবকে নিয়ে প্রশ্ন ঘিরে ব্যাপক সমালোচনা শুরু হয়েছে। মঙ্গলবারের পরীক্ষায় আসা এ প্রশ্ন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমেও বিতর্ক দেখা দিয়েছে।

এনসিটিবির বইয়ে এখনো শেখ মুজিবুর রহমানের ‘বায়ান্নোর দিনগুলো’ শীর্ষক একটি প্রবন্ধ রয়েছে। সেখান থেকে উদ্দেশ্যমূলকভাবে প্রশ্নটি করা হতে পারে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। এ ঘটনায় ইতোমধ্যে মাদরাসা শিক্ষা বোর্ডের পক্ষ থেকে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

মাদরাসা বোর্ডের আলিম পরীক্ষার বাংলা বিষয়ে প্রশ্নপত্রের একটি প্রশ্নে উল্লেখ রয়েছে- ‘ভরসা হলো, আর দমাতে পারবে না। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের এই ভরসা হওয়ার কারণ’। প্রশ্নের উত্তরের অপশনগুলোর মধ্যে বলা হয়: ‘(ক) বাঙালি বুঝেছে তাদের মুখের ভাষা কেড়ে নিতে চায়; (খ) একুশে ফেব্রুয়ারি গুলি হওয়ার খবরে সারা দেশে হরতাল হয়েছে; (গ) ফরিদপুরে রাজবন্দির মুক্তি চেয়ে স্লোগান হওয়ায় এবং (ঘ) বঙ্গবন্ধুকে জেল থেকে মুক্তি দেওয়ায়।’

এ ধরনের প্রশ্ন করা নিয়ে সমালোচনা করে সামাজিক যোগাযোগমাধ্যমে একজন লিখেছেন, ‘জুলাই যেতে না যেতেই শেখ মুজিবুর রহমানকে হিরো বানিয়ে এমন প্রশ্ন সংবেদনশীলতা লঙ্ঘন করেছে।’

আরেক শিক্ষার্থী লেখেন, ‘বিষয়বস্তুর প্রাসঙ্গিকতা থাকলেও, এমন প্রশ্ন করার আগে আরো সতর্ক হওয়া উচিত ছিল। আমরা শ্রদ্ধা করি, কিন্তু প্রশ্নের কাঠামো আমাদের বিভ্রান্ত করেছে।’

এ বিষয়ে বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. মোহাম্মদ কামরুল আহসান বলেন, আলিম পরীক্ষার বাংলা প্রশ্নপত্রের বিষয়ে অবগত হয়েছি। ইতোমধ্যে আমাকেসহ চার সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। সাত দিনের মধ্যে তদন্ত রিপোর্ট বোর্ডে জমা দেওয়া হবে। অভিযুক্তকে তদন্ত রিপোর্টের সুপারিশের ভিত্তিতে বহিষ্কার করা হবে। তিনি বলেন, যিনি কাজটি করেছেন তিনি উদ্দেশ্যপ্রণোদিতভাবে করেছেন। এনসিটিবির বাংলা পাঠ্যবইয়ে এখনো শেখ মুজিবুর রহমানের লিখিত প্রবন্ধটি রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

Related Posts

জামায়াত

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: দাঁড়িপাল্লার বিজয় নিশ্চিত করতে মাঠে ১১ দল

October 16, 2026
বাংলাদেশ

মোটরসাইকেলের সামনেও নম্বরপ্লেট বাধ্যতামূলক, সময়সীমা দিল বিআরটিএ

October 16, 2026
বাংলাদেশ

কুমিল্লা সীমান্তে মাদক উদ্ধারে গিয়ে ভারতীয়দের হাতে আটক বাংলাদেশের দুই পুলিশ সদস্য

October 16, 2026

সপ্তাহের সেরা

  • হানিট্র্যাপে ফেলেছিলেন মেজর জেনারেলসহ ৮ কর্মকর্তাকে: কে এই গুলশান আরা?

    0 shares
    Share 0 Tweet 0
  • নিজের স্ত্রীর জীবনের নিরাপত্তার আশঙ্কায় প্রকাশ্যে মির্জা আব্বাস-পুত্র

    0 shares
    Share 0 Tweet 0
  • তাজমিনের হাতেও ছিল আইফোন, কললিস্ট ধরে উঠে এল নতুন তথ্য

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমিনকে শোকজ

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

যুক্তরাষ্ট্রে ড. মুহাম্মদ ইউনূসের জন্য নিরাপত্তাকর্মী নিয়োগ দিল বাংলাদেশ সরকার

October 16, 2026

ঋণের চাপে বাংলাদেশ, নতুন পে-স্কেলে সংকট আরও বাড়ার আশঙ্কা

October 16, 2026

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: দাঁড়িপাল্লার বিজয় নিশ্চিত করতে মাঠে ১১ দল

October 16, 2026
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version