রবিবার, এপ্রিল ২৬, ২০২৬
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
হোম বাংলাদেশ

শপথ অনুষ্ঠান সুন্দরভাবে করতে বিএনপির সঙ্গে বৈঠক হচ্ছে

সংবাদ সম্মেলনে প্রেস সচিব

- তুহিন সিরাজী
ফেব্রুয়ারি ১৫, ২০২৬
A A
আইনের কঠোর প্রয়োগ হবে আ. লীগ ঝটিকা মিছিলের চেষ্টা করলে
Share on FacebookShare on Twitter

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, ভঙ্গুর অর্থনীতি ও অস্থিতিশীল পরিস্থিতির মধ্যে সরকার দায়িত্ব গ্রহণ করেছিল। ৫ আগস্ট দেশের অবস্থা ছিল যুদ্ধকালীন পরিস্থিতির মতো; সামান্য বিচ্যুতিতেই দেশ বিশৃঙ্খলার দিকে চলে যেতে পারত। তবে সরকার পরিস্থিতি সামাল দিয়ে স্থিতিশীলতা ও শান্তি ফিরিয়ে আনতে সক্ষম হয়েছে।

তিনি দাবি করেন, অন্তর্বর্তী সরকার তাদের দায়িত্ব পালনে প্রায় ৯০ শতাংশ সফল হয়েছে।
রোববার উপদেষ্টা পরিষদের শেষ বৈঠক শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে অনুষ্ঠিত ব্রিফিংয়ে সরকারের বিভিন্ন অর্জন ও চ্যালেঞ্জ তুলে ধরেন তিনি।

প্রেস সচিব জানান, ক্ষমতা গ্রহণের পর সরকারের প্রধান তিন অগ্রাধিকার ছিল—সংস্কার, স্থিতিশীলতা ও সুশাসন। বিদ্যুৎ খাতে বিতর্কিত বিশেষ আইন বাতিলের প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেন, বিনা দরপত্রে বিদ্যুৎ প্রকল্প অনুমোদনের সুযোগ থাকায় স্বজনতোষী পুঁজিবাদের বিকাশ ঘটেছিল এবং বিপুল অর্থ অপচয় হয়েছে। দায়িত্ব নেওয়ার এক সপ্তাহের মধ্যেই সেই আইন বাতিল করা হয় এবং জ্বালানি খাতে প্রয়োজনীয় সংস্কার কার্যক্রম শুরু করা হয়।

অর্থনৈতিক সূচকের অগ্রগতি তুলে ধরে তিনি বলেন, আইএমএফের হিসাবে বৈদেশিক মুদ্রার রিজার্ভ একসময় ১৫–১৭ বিলিয়ন ডলারে নেমে গেলেও বর্তমানে তা ২৯ বিলিয়ন ডলারে পৌঁছেছে; মোট রিজার্ভ ৩৪ বিলিয়ন ডলার। ডলারের বিপরীতে টাকার দর ১২৭ টাকা থেকে নেমে বর্তমানে ১২৩–১২৪ টাকার মধ্যে স্থিতিশীল রয়েছে।

রাজস্ব আহরণেও ইতিবাচক প্রবৃদ্ধির কথা জানান তিনি। খাদ্য নিরাপত্তা বিষয়ে বলেন, দেশে বর্তমানে সর্বোচ্চ খাদ্য মজুদ রয়েছে এবং বিদ্যমান রিজার্ভ দিয়ে প্রায় ছয় মাসের আমদানি ব্যয় নির্বাহ সম্ভব।

বাণিজ্য ও পররাষ্ট্রনীতিতে অগ্রগতির কথা উল্লেখ করে শফিকুল আলম জানান, যুক্তরাষ্ট্রের সঙ্গে রেসিপ্রোকাল ট্যারিফ চুক্তি এবং জাপানের সঙ্গে অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি (ইপিএ) সম্পন্ন হয়েছে। এর ফলে তৈরি পোশাকসহ বিভিন্ন পণ্যের জন্য বড় বাজারে প্রবেশাধিকার বাড়বে বলে আশা প্রকাশ করেন তিনি। বিদেশি বিনিয়োগকারীদের কাছ থেকেও ইতিবাচক সাড়া মিলছে বলে জানান।

পররাষ্ট্রনীতিতে ভারসাম্যপূর্ণ অবস্থানের কথা উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশ আয়তনে ছোট হলেও জনসংখ্যার দিক থেকে বিশ্বে অষ্টম বৃহৎ দেশ; সেই মর্যাদা অনুযায়ী স্বাধীন ও সম্মানজনক পররাষ্ট্রনীতি অনুসরণ করা হচ্ছে।
আইনশৃঙ্খলা ও মানবাধিকার পরিস্থিতি নিয়ে তিনি বলেন, গত ১৮ মাসে গুম বা বিচারবহির্ভূত হত্যার ঘটনা ঘটেনি এবং গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করতে পেরেছে।

সবশেষে তিনি বলেন, সংস্কার ও স্থিতিশীলতার মাধ্যমে দেশকে সঠিক পথে ফিরিয়ে আনাই ছিল সরকারের লক্ষ্য, এবং সে লক্ষ্য অর্জনে তারা প্রায় ৯০ শতাংশ সফল হয়েছেন বলে মনে করেন।

সম্পর্কিত খবর

বাংলাদেশ

রাজনৈতিকভাবে জামায়াতকে পুরোপুরি নির্মূলে কাজ করতে হবে: মির্জা ফখরুল

এপ্রিল ২৬, ২০২৬
বাংলাদেশ

শাহবাগে আবারও মুখোমুখি শিক্ষক-পুলিশ

এপ্রিল ২৬, ২০২৬
বাংলাদেশ

ভেতরে বিছানা–বালিশের সন্ধান, লক্ষ্মীপুরে রহস্যঘেরা সুড়ঙ্গ নিয়ে প্রশ্ন

এপ্রিল ২৬, ২০২৬

সপ্তাহের সেরা

  • মনিরা শারমিনের এমপি হওয়া অনিশ্চিত!

    0 shares
    Share 0 Tweet 0
  • সারা দেশে উচ্চ সতর্কতা জারি, নেপথ্যে যে কারণ

    0 shares
    Share 0 Tweet 0
  • সংরক্ষিত ৩৫ আসনের প্রার্থী তালিকা প্রকাশ বিএনপির

    0 shares
    Share 0 Tweet 0
  • আলোচনায় থেকেও বিএনপির মনোনয়ন পেলেন না যারা

    0 shares
    Share 0 Tweet 0
  • বাস ভাড়ার নতুন তালিকা প্রকাশ, কোন রুটে কত বাড়ল

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

রাজনৈতিকভাবে জামায়াতকে পুরোপুরি নির্মূলে কাজ করতে হবে: মির্জা ফখরুল

এপ্রিল ২৬, ২০২৬

শাহবাগে আবারও মুখোমুখি শিক্ষক-পুলিশ

এপ্রিল ২৬, ২০২৬

পার্বত্য চট্টগ্রাম নিয়ে জাতিসংঘে অপপ্রচার ‘রাষ্ট্রবিরোধী চক্রান্ত’

এপ্রিল ২৬, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version