রবিবার, এপ্রিল ২৬, ২০২৬
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
হোম বাংলাদেশ

ঝালকাঠিতে জামায়াতের কর্মী-সমর্থকদের বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২

- তুর্জ খান
ফেব্রুয়ারি ১৬, ২০২৬
A A
ঝালকাঠিতে জামায়াতের কর্মী-সমর্থকদের বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২
Share on FacebookShare on Twitter

ঝালকাঠির কাঁঠালিয়ায় জামায়াত ইসলামীর কর্মী-সমর্থকদের বাড়িঘর, ব্যবসাপ্রতিষ্ঠান এবং ইউনিয়ন অফিসে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) রাতে উপজেলার পাটিখালঘাটা ইউনিয়নে দুর্বৃত্তদের এই তাণ্ডবে দুই নারী আহত হয়েছেন। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ বিএনপির দুই কর্মীকে গ্রেপ্তার করেছে।

ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা যায়, পাটিখালঘাটা ইউনিয়নের বিভিন্ন স্থানে একযোগে এই হামলা চালানো হয়। হামলাকারীরা জামায়াত কর্মী হারুন অর রশিদ ও তাঁর ভাই কামাল জমাদ্দারের বাড়িতে ভাঙচুর চালায় এবং হারুনের একটি ঘরে আগুন ধরিয়ে দেয়। এ সময় বাধা দিতে গিয়ে কামাল জমাদ্দারের স্ত্রী রানু বেগম ও মেয়ে সাবিনা আহত হন। এ ছাড়া ইউপি সদস্য মো. রিপন ও মোস্তফা মাস্টারের বাড়িতেও হামলা চালানো হয়েছে।

বসতবাড়ির পাশাপাশি পাটিখালঘাটা বাজারের একটি ওষুধের দোকান ও চায়ের দোকানেও ভাঙচুরের অভিযোগ উঠেছে। একই রাতে ইউনিয়ন জামায়াত কার্যালয়ে ঢুকে আসবাবপত্র ভাঙচুর ও লুটপাট করা হয় বলে দলটির পক্ষ থেকে জানানো হয়েছে। এই ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।

হামলার ঘটনায় জামায়াত কর্মী জহিরুল ইসলাম দুলাল বাদী হয়ে পাটিখালঘাটা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান কালামসহ ১৯ জনের বিরুদ্ধে কাঁঠালিয়া থানায় মামলা করেছেন। মামলার প্রেক্ষিতে পুলিশ ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. ফুয়াদ জমাদ্দার ও ছাত্রদল নেতা জনি হাওলাদারকে গ্রেপ্তার করেছে।

এদিকে উপজেলা বিএনপির সভাপতি জালালুর রহমান আকন্দ হামলার সাথে দলীয় সম্পৃক্ততা অস্বীকার করেছেন। তিনি দাবি করেন, বিএনপির কোনো নেতাকর্মী এই ঘটনার সাথে জড়িত নয় এবং এটি তৃতীয় কোনো পক্ষ বা দুর্বৃত্তদের কাজ হতে পারে। তিনি গ্রেপ্তারকৃত নেতাদের নিঃশর্ত মুক্তি দাবি করেছেন।

কাঁঠালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু নাছের রায়হান জানান, মামলার ভিত্তিতে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশি টহল জোরদার করা হয়েছে এবং বাকি আসামিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

সম্পর্কিত খবর

বাংলাদেশ

ভেতরে বিছানা–বালিশের সন্ধান, লক্ষ্মীপুরে রহস্যঘেরা সুড়ঙ্গ নিয়ে প্রশ্ন

এপ্রিল ২৬, ২০২৬
বাংলাদেশ

পিএইচডি শিক্ষার্থী লিমন–বৃষ্টির শিগগিরই বিয়ের পরিকল্পনা ছিল, তার আগেই সব শেষ হয়ে গেল

এপ্রিল ২৬, ২০২৬
বাংলাদেশ

হাম প্রতিরোধে বিশেষজ্ঞদের সুপারিশকে গুরুত্ব দিচ্ছে না সরকার

এপ্রিল ২৬, ২০২৬

সপ্তাহের সেরা

  • মনিরা শারমিনের এমপি হওয়া অনিশ্চিত!

    0 shares
    Share 0 Tweet 0
  • সারা দেশে উচ্চ সতর্কতা জারি, নেপথ্যে যে কারণ

    0 shares
    Share 0 Tweet 0
  • সংরক্ষিত ৩৫ আসনের প্রার্থী তালিকা প্রকাশ বিএনপির

    0 shares
    Share 0 Tweet 0
  • আলোচনায় থেকেও বিএনপির মনোনয়ন পেলেন না যারা

    0 shares
    Share 0 Tweet 0
  • বাস ভাড়ার নতুন তালিকা প্রকাশ, কোন রুটে কত বাড়ল

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

পার্বত্য চট্টগ্রাম নিয়ে জাতিসংঘে অপপ্রচার ‘রাষ্ট্রবিরোধী চক্রান্ত’

এপ্রিল ২৬, ২০২৬

ভেতরে বিছানা–বালিশের সন্ধান, লক্ষ্মীপুরে রহস্যঘেরা সুড়ঙ্গ নিয়ে প্রশ্ন

এপ্রিল ২৬, ২০২৬

পিএইচডি শিক্ষার্থী লিমন–বৃষ্টির শিগগিরই বিয়ের পরিকল্পনা ছিল, তার আগেই সব শেষ হয়ে গেল

এপ্রিল ২৬, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version