সোমবার, জুলাই ২৭, ২০২৬
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
হোম বাংলাদেশ

ধানের শীষের বিপক্ষে কাজ করার অভিযোগে সাবেক এমপিকে অবরুদ্ধ করে গাড়ি ভাঙচুর

ফেব্রুয়ারি ১৬, ২০২৬
A A
ধানের শীষের বিপক্ষে কাজ করার অভিযোগে সাবেক এমপিকে অবরুদ্ধ করে গাড়ি ভাঙচুর
Share on FacebookShare on Twitter

ময়মনসিংহের ফুলপুরে ধানের শীষের প্রার্থীর পক্ষে কাজ না করার অভিযোগে বিএনপির সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় কৃষক দলের সহ-সভাপতি অ্যাডভোকেট আবুল বাশার আকন্দের ওপর হামলা চালিয়েছেন দলটির বিক্ষুব্ধ নেতা-কর্মীরা। গতকাল শনিবার বিকেলে পৌরসভার বালিয়া মোড় এলাকায় দুই দফায় তাঁর ব্যক্তিগত গাড়ি ভাঙচুর করা হয়। এ সময় তাঁকে প্রায় এক ঘণ্টা একটি ঘরে অবরুদ্ধ করে রাখা হয়েছিল।

স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে বালিয়া রোডে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত একটি তুলার গুদাম পরিদর্শনে যান আবুল বাশার আকন্দ। তাঁকে দেখতে পেয়েই ধানের শীষের পরাজিত প্রার্থী মোতাহার হোসেন তালুকদারের সমর্থক ও দলীয় নেতা-কর্মীরা উত্তেজিত হয়ে ওঠেন। তাঁদের অভিযোগ, নির্বাচনে আবুল বাশার আকন্দ দলীয় প্রার্থীর বিপক্ষে অবস্থান নিয়ে পরাজয় নিশ্চিত করেছেন। এই ক্ষোভ থেকেই তাঁরা সাবেক এমপির ওপর চড়াও হন এবং তাঁর গাড়ি ভাঙচুর করেন।

পরিস্থিতি বেগতিক দেখে আবুল বাশার আকন্দ পার্শ্ববর্তী একটি কক্ষে আশ্রয় নিলে বিক্ষুব্ধরা তাঁকে সেখানে আটকে রাখেন। প্রায় এক ঘণ্টা অবরুদ্ধ থাকার পর পুলিশ এসে তাঁকে উদ্ধার করে। তবে উত্তেজনা এখানেই থামেনি। তাঁর সমর্থকরা ময়মনসিংহ-শেরপুর সড়ক অবরোধ করলে বিক্ষুব্ধ নেতা-কর্মীরা পুনরায় হামলা চালিয়ে দ্বিতীয় দফায় তাঁর গাড়িটি ভাঙচুর করেন। এ সময় ‘বিএনপির দালালরা হুঁশিয়ার’ বলে স্লোগান দেয় হামলাকারীরা।

হামলায় সাবেক এমপির গাড়িচালক আরমানসহ অন্তত দুইজন আহত হয়েছেন। সন্ধ্যায় পুলিশ ক্ষতিগ্রস্ত গাড়িটি উদ্ধার করে থানায় নিয়ে যায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। জানা গেছে, নির্বাচনে পরাজয়ের পর থেকেই ফুলপুর বিএনপিতে অভ্যন্তরীণ কোন্দল চরমে পৌঁছেছে এবং সামাজিক যোগাযোগমাধ্যমে একে অপরকে দোষারোপ করে পোস্ট দিচ্ছিলেন নেতা-কর্মীরা।

নিজের ওপর হওয়া হামলার প্রতিবাদ জানিয়ে বীর মুক্তিযোদ্ধা আবুল বাশার আকন্দ বলেন, একটি মানবিক দুর্যোগের খবর পেয়ে তিনি ঘটনাস্থলে গিয়েছিলেন। কিন্তু স্থানীয় বিএনপি নেতা মিঠুন ও এমরান হাসানের নেতৃত্বে তাঁর ওপর অন্যায়ভাবে হামলা চালানো হয়েছে। তিনি এই পরিস্থিতির নিন্দা জানিয়ে বর্তমান অবস্থায় সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।

ফুলপুর থানার পরিদর্শক (তদন্ত) মো. রাশেদুল হাসান জানিয়েছেন, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। বিএনপির অভ্যন্তরীণ কোন্দলের জেরে এই হামলা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

সম্পর্কিত খবর

বাংলাদেশ

৩ শর্তে লাইসেন্স ফিরে পেল আদ-দ্বীন হাসপাতাল

জুলাই ২৭, ২০২৬
বাংলাদেশ

শাপলাচত্বর হত্যাকাণ্ড: ৪১ আসামির তালিকায় সাংবাদিক ফারজানা রুপা ও মোজাম্মেল বাবু

জুলাই ২৭, ২০২৬
বাংলাদেশ

ঢাকায় যুবদল নেতা বাবুকে হত্যায় ২৫ লাখ টাকার চুক্তিতে চার শুটার ভাড়া করা হয়েছিল: ডিবি

জুলাই ২৭, ২০২৬

সপ্তাহের সেরা

  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • একসঙ্গে ১৭ কর্মকর্তা-কর্মচারীকে বদলি, জামায়াতপন্থিদের সরিয়ে দেওয়ার অভিযোগ

    0 shares
    Share 0 Tweet 0
  • তিন বোন একসঙ্গে বিয়ে করলেন এক যুবককে

    0 shares
    Share 0 Tweet 0
  • পাঁচ জেলা নিয়ে বগুড়াকে বিভাগ ঘোষণা করা হচ্ছে

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘ককরোচকে ফান্ড দিচ্ছে জামায়াত’ সাংবাদিকের প্রশ্নে যা বললেন জয়সোয়াল

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

৩ শর্তে লাইসেন্স ফিরে পেল আদ-দ্বীন হাসপাতাল

জুলাই ২৭, ২০২৬

শাপলাচত্বর হত্যাকাণ্ড: ৪১ আসামির তালিকায় সাংবাদিক ফারজানা রুপা ও মোজাম্মেল বাবু

জুলাই ২৭, ২০২৬

ঢাকায় যুবদল নেতা বাবুকে হত্যায় ২৫ লাখ টাকার চুক্তিতে চার শুটার ভাড়া করা হয়েছিল: ডিবি

জুলাই ২৭, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version