সোমবার, জুলাই ২৭, ২০২৬
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
হোম বাংলাদেশ

কুষ্টিয়ায় চাঁদার টাকা না পেয়ে আওয়ামী লীগ নেতাকে মারধর, অভিযুক্ত যুবদল কর্মী বহিষ্কার

ফেব্রুয়ারি ১৭, ২০২৬
A A
কুষ্টিয়ায় চাঁদার টাকা না পেয়ে আওয়ামী লীগ নেতাকে মারধর, অভিযুক্ত যুবদল কর্মী বহিষ্কার
Share on FacebookShare on Twitter

কুষ্টিয়া সদর উপজেলার খাজানগর এলাকায় চাঁদার টাকা না পেয়ে ওমর ফারুক নামের এক আওয়ামী লীগ নেতার ওপর হামলার ঘটনা ঘটেছে। সোমবার (১৬ ফেব্রুয়ারি) বিকেলে এই হামলার অভিযোগ উঠেছে স্থানীয় যুবদল কর্মী হানিফ কবিরাজ ও তাঁর সহযোগীদের বিরুদ্ধে। ভুক্তভোগী ওমর ফারুক কুষ্টিয়া সদর উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ এবং স্থানীয় ফ্রেশ অ্যাগ্রো অটো রাইস মিলের মালিক।

ওমর ফারুকের ভাষ্য অনুযায়ী, ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে হানিফ কবিরাজ তাঁকে নানাভাবে ভয়ভীতি দেখিয়ে তিন দফায় মোট ১৯ লাখ টাকা চাঁদা আদায় করেন। সম্প্রতি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে তাঁর কাছে আরও ১০ লাখ টাকা দাবি করা হয়। বিষয়টি তিনি জেলা বিএনপির সদস্য সচিব ও কুষ্টিয়া-৩ আসনের প্রার্থী জাকির হোসেন সরকারকে জানালে হানিফ তাঁর ওপর ক্ষুব্ধ হন।

ঘটনার দিন বিকেলে ওমর ফারুক নিজ প্রতিষ্ঠানের সামনে দাঁড়িয়ে থাকা অবস্থায় হানিফ ও তাঁর দলবল অতর্কিত হামলা চালায়। কেন তিনি চাঁদার বিষয়টি বিএনপি নেতাকে জানিয়েছেন—এই কৈফিয়ত চেয়ে তাঁকে ব্যাপক মারধর করা হয়। হামলার পর স্থানীয় এলাকাবাসী ও চালকল মালিকরা ক্ষোভে ফেটে পড়েন এবং কুষ্টিয়া-আলমডাঙ্গা আঞ্চলিক সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

আরওপড়ুন

তিন সন্তানের মাকে অপহরণ ও ধর্ষণের অভিযোগে বিএনপি নেতার বিরুদ্ধে মামলা

মিরপুরে যুবদল কর্মী হত্যা: মাগুরা থেকে সন্দেহভাজন রাজু গ্রেপ্তার

এদিকে ঘটনার পর সন্ধ্যায় কুষ্টিয়া-৩ আসনে বিএনপির পরাজিত প্রার্থী জাকির হোসেন সরকার তাঁর ফেসবুক পেজে এক বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, দলীয় শৃঙ্খলাভঙ্গের দায়ে হানিফ কবিরাজকে প্রাথমিক সদস্যপদসহ যুবদল থেকে বহিষ্কার করা হয়েছে। তাঁর কোনো অপকর্মের দায় দল নেবে না বলেও স্পষ্ট জানানো হয়।

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন মাতুব্বর জানিয়েছেন, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। হামলার বিষয়ে লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তবে চাঁদাবাজির বিষয়ে এখনও কোনো সুনির্দিষ্ট লিখিত অভিযোগ মেলেনি বলে জানিয়েছে পুলিশ।

সম্পর্কিত খবর

তিন সন্তানের মাকে অপহরণ ও ধর্ষণের অভিযোগে বিএনপি নেতার বিরুদ্ধে মামলা
বিএনপি

তিন সন্তানের মাকে অপহরণ ও ধর্ষণের অভিযোগে বিএনপি নেতার বিরুদ্ধে মামলা

জুলাই ২৭, ২০২৬
মিরপুরে যুবদল কর্মী হত্যা: মাগুরা থেকে সন্দেহভাজন রাজু গ্রেপ্তার
বিএনপি

মিরপুরে যুবদল কর্মী হত্যা: মাগুরা থেকে সন্দেহভাজন রাজু গ্রেপ্তার

জুলাই ২৭, ২০২৬
সোনারগাঁয়ে সাবেক বিএনপি কর্মীকে বাড়িতে পিটিয়ে ও কুপিয়ে হত্যা
বিএনপি

সোনারগাঁয়ে সাবেক বিএনপি কর্মীকে বাড়িতে পিটিয়ে ও কুপিয়ে হত্যা

জুলাই ২৭, ২০২৬

সপ্তাহের সেরা

  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • একসঙ্গে ১৭ কর্মকর্তা-কর্মচারীকে বদলি, জামায়াতপন্থিদের সরিয়ে দেওয়ার অভিযোগ

    0 shares
    Share 0 Tweet 0
  • তিন বোন একসঙ্গে বিয়ে করলেন এক যুবককে

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘ককরোচকে ফান্ড দিচ্ছে জামায়াত’ সাংবাদিকের প্রশ্নে যা বললেন জয়সোয়াল

    0 shares
    Share 0 Tweet 0
  • দেবিদ্বারে শিশু পেটানো ভাইরাল মাদরাসা শিক্ষকের পরিচয় মিলল, দ্রুত গ্রেপ্তারের দাবি

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

তিন সন্তানের মাকে অপহরণ ও ধর্ষণের অভিযোগে বিএনপি নেতার বিরুদ্ধে মামলা

তিন সন্তানের মাকে অপহরণ ও ধর্ষণের অভিযোগে বিএনপি নেতার বিরুদ্ধে মামলা

জুলাই ২৭, ২০২৬
প্রশ্নফাঁস ঠেকাতে মোদির টাস্কফোর্সে মহাকাশ বিজ্ঞানী

প্রশ্নফাঁস ঠেকাতে মোদির টাস্কফোর্সে মহাকাশ বিজ্ঞানী

জুলাই ২৭, ২০২৬
মিরপুরে যুবদল কর্মী হত্যা: মাগুরা থেকে সন্দেহভাজন রাজু গ্রেপ্তার

মিরপুরে যুবদল কর্মী হত্যা: মাগুরা থেকে সন্দেহভাজন রাজু গ্রেপ্তার

জুলাই ২৭, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০