রবিবার, এপ্রিল ২৬, ২০২৬
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
হোম বাংলাদেশ

আড়াইহাজারে ধর্ষণের অভিযোগে শিক্ষককে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ, শিক্ষার্থীদের বিক্ষোভ

- তুর্জ খান
ফেব্রুয়ারি ১৭, ২০২৬
A A
আড়াইহাজারে ধর্ষণের অভিযোগে শিক্ষককে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ, শিক্ষার্থীদের বিক্ষোভ
Share on FacebookShare on Twitter

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে কলাগাছিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষক লিটন সরকারকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। সোমবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে এই ঘটনা ঘটে। অভিযুক্ত শিক্ষককে বর্তমানে পুলিশ হেফাজতে রাখা হয়েছে এবং তার বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, গত ২৯ জানুয়ারি ওই বিদ্যালয়ের অষ্টম শ্রেণির এক ছাত্রীকে প্রাইভেট পড়ানোর সময় প্রলোভন ও ভয় দেখিয়ে অনৈতিক সম্পর্ক স্থাপনের অভিযোগ ওঠে শিক্ষক লিটন সরকারের বিরুদ্ধে। সম্প্রতি সেই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকাবাসী ও শিক্ষার্থীদের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়।

সোমবার দুপুরে ভিডিওটি জানাজানি হওয়ার পর বিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা অভিযুক্ত শিক্ষককে অবরুদ্ধ করে ফেলে। একপর্যায়ে উত্তেজিত শিক্ষার্থীরা তাকে গণপিটুনি দেয় এবং তার স্থায়ী বহিষ্কার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিদ্যালয় প্রাঙ্গণে বিক্ষোভ শুরু করে। খবর পেয়ে আড়াইহাজার থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং শিক্ষককে উদ্ধার করে থানায় নিয়ে যায়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রাহিমা আক্তার জানান, তিনি বিদ্যালয়ে আসার পর শিক্ষার্থীদের কাছে বিষয়টি সম্পর্কে জানতে পারেন। ঘটনাটি অত্যন্ত লজ্জাজনক উল্লেখ করে তিনি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের বিষয়টি অবহিত করেছেন। বিদ্যালয়ের পক্ষ থেকে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান।

এদিকে অভিযুক্ত শিক্ষক লিটন সরকার দাবি করেছেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে এক ব্যক্তি তার কাছ থেকে এর আগে লক্ষাধিক টাকা হাতিয়ে নিয়েছেন। সোমবার আবারও টাকা দাবি করলে তিনি দিতে অস্বীকৃতি জানান, যার জেরে তাকে পুলিশে ধরিয়ে দেওয়া হয়েছে বলে তিনি দাবি করেন।

নারায়ণগঞ্জ জেলার সিনিয়র সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম জানান, অভিযুক্ত শিক্ষক বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছেন। বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে। ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পাওয়ার পর পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সম্পর্কিত খবর

বাংলাদেশ

শিক্ষক শিক্ষকের মতো থাকেন, না হলে কান বরাবর পড়বে— রাবি অধ্যাপকে ছাত্রদল নেতা

এপ্রিল ২৬, ২০২৬
বাংলাদেশ

ছাত্রদলের মারধরে ফেটে গেছে ঢাবির হল সংসদ নেতার কানের পর্দা

এপ্রিল ২৬, ২০২৬
বাংলাদেশ

গণতন্ত্র রক্ষায় সংবাদমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করা অপরিহার্য: আইনমন্ত্রী

এপ্রিল ২৫, ২০২৬

সপ্তাহের সেরা

  • মনিরা শারমিনের এমপি হওয়া অনিশ্চিত!

    0 shares
    Share 0 Tweet 0
  • সারা দেশে উচ্চ সতর্কতা জারি, নেপথ্যে যে কারণ

    0 shares
    Share 0 Tweet 0
  • সংরক্ষিত ৩৫ আসনের প্রার্থী তালিকা প্রকাশ বিএনপির

    0 shares
    Share 0 Tweet 0
  • আলোচনায় থেকেও বিএনপির মনোনয়ন পেলেন না যারা

    0 shares
    Share 0 Tweet 0
  • বাস ভাড়ার নতুন তালিকা প্রকাশ, কোন রুটে কত বাড়ল

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

শিক্ষক শিক্ষকের মতো থাকেন, না হলে কান বরাবর পড়বে— রাবি অধ্যাপকে ছাত্রদল নেতা

এপ্রিল ২৬, ২০২৬

ছাত্রদলের মারধরে ফেটে গেছে ঢাবির হল সংসদ নেতার কানের পর্দা

এপ্রিল ২৬, ২০২৬

সিলেট-সুনামগঞ্জে আকস্মিক বন্যার পূর্বাভাস

এপ্রিল ২৬, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version