বুধবার, ফেব্রুয়ারি ১৮, ২০২৬
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
হোম বাংলাদেশ

এই সংসদে ৩০ শতাংশ মানুষের প্রতিনিধিত্ব নেই: রুমিন ফারহানা

- তুর্জ খান
ফেব্রুয়ারি ১৭, ২০২৬
A A
এই সংসদে ৩০ শতাংশ মানুষের প্রতিনিধিত্ব নেই: রুমিন ফারহানা
Share on FacebookShare on Twitter

ব্রাহ্মণবাড়িয়া-২ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে বিজয়ী রুমিন ফারহানা মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকালে জাতীয় সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ করেছেন। শপথ নেওয়ার পর সংসদ ভবনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি দেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতা ও সংসদের গঠন নিয়ে নিজের পর্যবেক্ষণ তুলে ধরেন।

সংসদে এবার আওয়ামী লীগের অনুপস্থিতি নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে রুমিন ফারহানা বলেন, এবারের সংসদে দেশের অন্তত ৩০ শতাংশ মানুষের কোনো প্রতিনিধিত্ব বা রিপ্রেজেন্টেশন থাকবে না। এই বড় একটি অংশকে বাদ রেখেই এবার সংসদীয় কার্যক্রম পরিচালনা করতে হবে—বিষয়টি মাথায় রেখেই সংসদে বসার কথা জানান তিনি।

সংসদের ভারসাম্য নিয়ে মন্তব্য করতে গিয়ে রুমিন ফারহানা বলেন, আগে এক সময় সংসদে বিএনপি ছিল না, আর এখন আওয়ামী লীগ ও বাম দলগুলোর কোনো প্রতিনিধি নেই। ফলে সংসদীয় গণতন্ত্রে একটি বড় রাজনৈতিক পক্ষের অনুপস্থিতি জনমতের পূর্ণ প্রতিফলনে কতটা প্রভাব ফেলবে, তা নিয়ে তিনি প্রশ্ন তোলেন।

উল্লেখ্য যে, রুমিন ফারহানা আজ কেবল সংসদ সদস্য (এমপি) হিসেবেই শপথ নিয়েছেন। বিএনপির অন্যান্য সংসদ সদস্যদের মতো তিনিও ‘সংবিধান সংস্কার পরিষদে’র সদস্য হিসেবে শপথ গ্রহণ থেকে বিরত ছিলেন। আইনি ও সাংবিধানিক অস্পষ্টতার কারণ দেখিয়ে এই বিশেষ পরিষদের শপথ গ্রহণ করেননি তিনি।

স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচিত রুমিন ফারহানার এই বক্তব্য রাজনৈতিক মহলে বেশ আলোচনার জন্ম দিয়েছে। বিশেষ করে একটি বৃহৎ রাজনৈতিক গোষ্ঠীর প্রতিনিধিত্বহীন সংসদ দীর্ঘমেয়াদে কতটা কার্যকর হবে, সেই বিষয়ে তাঁর মন্তব্যটি গুরুত্বের সাথে দেখা হচ্ছে।

সম্পর্কিত খবর

জামায়াত

শেরপুরে জামায়াতের সহস্রাধিক নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

ফেব্রুয়ারি ১৮, ২০২৬
প্রধান সংবাদ

দেশের ১১তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান

ফেব্রুয়ারি ১৭, ২০২৬
বাংলাদেশ

আড়াইহাজারে ধর্ষণের অভিযোগে শিক্ষককে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ, শিক্ষার্থীদের বিক্ষোভ

ফেব্রুয়ারি ১৭, ২০২৬

সপ্তাহের সেরা

  • রাষ্ট্রপতি পদে আলোচনায় আছেন যারা

    0 shares
    Share 0 Tweet 0
  • ২৯৯ আসনের চূড়ান্ত ফল প্রকাশ ইসির, কোন দল কত পেল

    0 shares
    Share 0 Tweet 0
  • মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

    0 shares
    Share 0 Tweet 0
  • রাষ্ট্রপতি পদে কার নাম আলোচনায়

    0 shares
    Share 0 Tweet 0
  • বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

অন্তর্বর্তী সরকারের কেউ এই সরকারে যাওয়া ন্যায়সঙ্গত নয়: জামায়াত আমির

ফেব্রুয়ারি ১৮, ২০২৬

শেরপুরে জামায়াতের সহস্রাধিক নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

ফেব্রুয়ারি ১৮, ২০২৬

এই সংসদে ৩০ শতাংশ মানুষের প্রতিনিধিত্ব নেই: রুমিন ফারহানা

ফেব্রুয়ারি ১৭, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version