বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৯, ২০২৬
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
হোম বাংলাদেশ

মব সৃষ্টি করে বাসস অফিস দখল করতে চাইছে বিএনপি, অভিযোগ বাসস এমডি মাহবুব মোর্শেদের

তুর্জ খান - তুর্জ খান
ফেব্রুয়ারি ১৮, ২০২৬
A A
মব সৃষ্টি করে বাসস অফিস দখল করতে চাইছে বিএনপি, অভিযোগ বাসস এমডি মাহবুব মোর্শেদের
Share on FacebookShare on Twitter

বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান সম্পাদক মাহবুব মোর্শেদ অভিযোগ করেছেন যে, তাঁকে ‘মব’ সৃষ্টি ও হামলার মাধ্যমে অফিস থেকে অপসারণের চেষ্টা করা হচ্ছে। বুধবার (১৮ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে তিনি এই অভিযোগ জানান।

ফেসবুক পোস্টে মাহবুব মোর্শেদ লিখেন, তিনি অন্তর্বর্তী সরকারের নিয়োগে বাসসের দায়িত্ব পালন করছেন। বিএনপি ক্ষমতায় আসায় তিনি খুশি হলেও, তাঁকে পদ থেকে সরানোর জন্য স্বীকৃত আইনি পদ্ধতি অনুসরণ না করে ‘মব’ সৃষ্টি ও অফিসে তালা দেওয়ার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন। তিনি প্রশ্ন তোলেন, কেন তাঁকে হামলার মাধ্যমে সরাতে চাওয়া হচ্ছে।

আরওপড়ুন

সাংবাদিক-কর্মচারীদের ‘অনাস্থা’, বের হয়ে গেলেন বাসস এমডি

কলেজছাত্রীকে ধর্ষণচেষ্টার মামলায় বহিষ্কৃত ছাত্রদল নেতা গ্রেপ্তার

জানা গেছে, বুধবার দুপুরে রাজধানীর পুরানা পল্টনে বাসস কার্যালয়ে সাংবাদিক ও কর্মচারীদের একটি অংশ বিক্ষোভ প্রদর্শন করে। বিক্ষোভকারীরা মাহবুব মোর্শেদকে রাষ্ট্রীয় এই সংবাদ সংস্থায় ‘অবাঞ্ছিত’ ঘোষণা করেন এবং তাঁর কক্ষে গিয়ে তাঁকে তাৎক্ষণিক অফিস ত্যাগের জন্য চাপ দেন। প্রত্যক্ষদর্শীদের মতে, সেখানে উপস্থিত ব্যক্তিদের সঙ্গে তাঁর বাকবিতণ্ডা হয় এবং এক পর্যায়ে তিনি অফিস থেকে বের হয়ে যেতে বাধ্য হন।

বাসসের সাংবাদিক ও কর্মচারী ইউনিয়নের নেতাদের দাবি, মাহবুব মোর্শেদ দায়িত্ব গ্রহণের পর থেকে বিভিন্ন সংগঠনের সঙ্গে বিরোধে জড়িয়েছিলেন এবং পেশাদার সাংবাদিকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ ও অন্যায় বদলির অভিযোগ ছিল তাঁর বিরুদ্ধে। এছাড়া বিগত সরকারের আমলের দুর্নীতি তদন্তে অনীহা দেখানোর অভিযোগও তুলেছেন আন্দোলনকারীরা।

উল্লেখ্য, ২০২৪ সালের আগস্টে অন্তর্বর্তী সরকার দুই বছরের চুক্তিতে মাহবুব মোর্শেদকে বাসসের এমডি হিসেবে নিয়োগ দিয়েছিল। নবনির্বাচিত সরকারের শপথ গ্রহণের পরপরই এই বিক্ষোভের মুখে তিনি বর্তমানে অফিস করছেন না বলে জানা গেছে।

সম্পর্কিত খবর

সাংবাদিক-কর্মচারীদের ‘অনাস্থা’, বের হয়ে গেলেন বাসস এমডি
বাংলাদেশ

সাংবাদিক-কর্মচারীদের ‘অনাস্থা’, বের হয়ে গেলেন বাসস এমডি

ফেব্রুয়ারি ১৯, ২০২৬
কলেজছাত্রীকে ধর্ষণচেষ্টার মামলায় বহিষ্কৃত ছাত্রদল নেতা গ্রেপ্তার
বাংলাদেশ

কলেজছাত্রীকে ধর্ষণচেষ্টার মামলায় বহিষ্কৃত ছাত্রদল নেতা গ্রেপ্তার

ফেব্রুয়ারি ১৯, ২০২৬
থাকছে বিদায়ী প্রধান উপদেষ্টার অফিসিয়াল ফেসবুক পেজ
বাংলাদেশ

থাকছে বিদায়ী প্রধান উপদেষ্টার অফিসিয়াল ফেসবুক পেজ

ফেব্রুয়ারি ১৯, ২০২৬

সপ্তাহের সেরা

  • রাষ্ট্রপতি পদে আলোচনায় আছেন যারা

    রাষ্ট্রপতি পদে আলোচনায় আছেন যারা

    0 shares
    Share 0 Tweet 0
  • ২৯৯ আসনের চূড়ান্ত ফল প্রকাশ ইসির, কোন দল কত পেল

    0 shares
    Share 0 Tweet 0
  • মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

    0 shares
    Share 0 Tweet 0
  • রাষ্ট্রপতি পদে কার নাম আলোচনায়

    0 shares
    Share 0 Tweet 0
  • বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

বসুন্ধরা, ফ্রেশসহ ৬টি গ্রুপকে “সোজা” করে দেওয়ার হুঁশিয়ারি দিলেন ইশরাক, মাফিয়াদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা

বসুন্ধরা, ফ্রেশসহ ৬টি গ্রুপকে “সোজা” করে দেওয়ার হুঁশিয়ারি দিলেন ইশরাক, মাফিয়াদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা

ফেব্রুয়ারি ১৯, ২০২৬
সাংবাদিক-কর্মচারীদের ‘অনাস্থা’, বের হয়ে গেলেন বাসস এমডি

সাংবাদিক-কর্মচারীদের ‘অনাস্থা’, বের হয়ে গেলেন বাসস এমডি

ফেব্রুয়ারি ১৯, ২০২৬
কলেজছাত্রীকে ধর্ষণচেষ্টার মামলায় বহিষ্কৃত ছাত্রদল নেতা গ্রেপ্তার

কলেজছাত্রীকে ধর্ষণচেষ্টার মামলায় বহিষ্কৃত ছাত্রদল নেতা গ্রেপ্তার

ফেব্রুয়ারি ১৯, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০