সোমবার, জুলাই ২৭, ২০২৬
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
হোম বাংলাদেশ

কলেজছাত্রীকে ধর্ষণচেষ্টার মামলায় বহিষ্কৃত ছাত্রদল নেতা গ্রেপ্তার

ফেব্রুয়ারি ১৯, ২০২৬
A A
কলেজছাত্রীকে ধর্ষণচেষ্টার মামলায় বহিষ্কৃত ছাত্রদল নেতা গ্রেপ্তার
Share on FacebookShare on Twitter

দিনাজপুরের বিরামপুর উপজেলায় কলেজপড়ুয়া এক তরুণীকে ধর্ষণচেষ্টার অভিযোগে বিরামপুর উপজেলা ছাত্রদলের বহিষ্কৃত যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আবদুল্লাহকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১৮ ফেব্রুয়ারি) বেলা তিনটার দিকে বিরামপুর পৌরসভার নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গত বছরের ২২ জুলাই ওই তরুণীকে শ্লীলতাহানি ও ধর্ষণচেষ্টার অভিযোগে মোহাম্মদ আবদুল্লাহর বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছিল। মামলার পর থেকেই তিনি পলাতক ছিলেন এবং সম্প্রতি তাঁর বিরুদ্ধে আদালতের গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।

মামলার এজাহার অনুযায়ী, গত বছরের জুন মাসে আবদুল্লাহ ওই ছাত্রীকে কলেজে যাতায়াতের পথে নিয়মিত উত্ত্যক্ত করতেন এবং প্রেমের প্রস্তাব দিতেন। এ নিয়ে স্থানীয়ভাবে সালিস বৈঠক হলেও কোনো সমাধান হয়নি। গত বছরের ২২ জুলাই সকালে ওই ছাত্রী কলেজে যাওয়ার সময় বিরামপুর পৌর শহরের একটি বিদ্যালয়ের সামনে আবদুল্লাহ তাঁর পথ রোধ করেন এবং শ্লীলতাহানির চেষ্টা করেন। ছাত্রীর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে আবদুল্লাহ পালিয়ে যান।

আরওপড়ুন

শাপলা চত্বর মামলায় পলাতক হাসিনাসহ আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

সাবেক রাষ্ট্রপতির অভিযোগ নিয়ে ভিন্ন মেরুতে বিএনপি সরকারের দুই মন্ত্রী

উল্লেখ্য, ওই ঘটনার তিনদিন পর অর্থাৎ গত বছরের ২৫ জুলাই দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে মোহাম্মদ আবদুল্লাহকে ছাত্রদল থেকে বহিষ্কার করা হয়েছিল। দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ তাঁর বাড়িতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে।

বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম সরকার গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃত আসামিকে আজ বিকেলেই আদালতের মাধ্যমে দিনাজপুর কারাগারে পাঠানো হয়েছে।

সম্পর্কিত খবর

শাপলা চত্বর মামলায় পলাতক হাসিনাসহ আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
বাংলাদেশ

শাপলা চত্বর মামলায় পলাতক হাসিনাসহ আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

জুলাই ২৭, ২০২৬
সাবেক রাষ্ট্রপতির অভিযোগ নিয়ে ভিন্ন মেরুতে বিএনপি সরকারের দুই মন্ত্রী
প্রধান সংবাদ

সাবেক রাষ্ট্রপতির অভিযোগ নিয়ে ভিন্ন মেরুতে বিএনপি সরকারের দুই মন্ত্রী

জুলাই ২৭, ২০২৬
বৃদ্ধাকে নির্যাতনের ভিডিও ভাইরাল, বিএনপি নেতার বিরুদ্ধে মামলা
বিএনপি

বৃদ্ধাকে নির্যাতনের ভিডিও ভাইরাল, বিএনপি নেতার বিরুদ্ধে মামলা

জুলাই ২৭, ২০২৬

সপ্তাহের সেরা

  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • একসঙ্গে ১৭ কর্মকর্তা-কর্মচারীকে বদলি, জামায়াতপন্থিদের সরিয়ে দেওয়ার অভিযোগ

    0 shares
    Share 0 Tweet 0
  • তিন বোন একসঙ্গে বিয়ে করলেন এক যুবককে

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘ককরোচকে ফান্ড দিচ্ছে জামায়াত’ সাংবাদিকের প্রশ্নে যা বললেন জয়সোয়াল

    0 shares
    Share 0 Tweet 0
  • দেবিদ্বারে শিশু পেটানো ভাইরাল মাদরাসা শিক্ষকের পরিচয় মিলল, দ্রুত গ্রেপ্তারের দাবি

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

ইসলামী ব্যাংকের শেয়ার কেলেঙ্কারিতে সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন জড়িত

জোরালো হচ্ছে তদন্তের দাবি: অনেক গুরুতর প্রশ্নের মুখে সাহাবুদ্দিন

জুলাই ২৭, ২০২৬
শাপলা চত্বর মামলায় পলাতক হাসিনাসহ আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

শাপলা চত্বর মামলায় পলাতক হাসিনাসহ আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

জুলাই ২৭, ২০২৬
সাবেক রাষ্ট্রপতির অভিযোগ নিয়ে ভিন্ন মেরুতে বিএনপি সরকারের দুই মন্ত্রী

সাবেক রাষ্ট্রপতির অভিযোগ নিয়ে ভিন্ন মেরুতে বিএনপি সরকারের দুই মন্ত্রী

জুলাই ২৭, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০