বুধবার, এপ্রিল ২২, ২০২৬
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
হোম বাংলাদেশ

গৌরীপুরে জোর করে মাথা ন্যাড়া করে দিলেন বিএনপি নেতা!

অন্য প্রতীকের নির্বাচন করায়

- তুর্জ খান
ফেব্রুয়ারি ১৯, ২০২৬
A A
গৌরীপুরে জোর করে মাথা ন্যাড়া করে দিলেন বিএনপি নেতা!
Share on FacebookShare on Twitter

ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনে সংসদ নির্বাচনে দলীয় প্রতীকের বাইরে ‘ঘোড়া’ মার্কার পক্ষে কাজ করায় আব্দুল মান্নান তালুকদার নামে এক বিএনপি নেতাকে মাথা ন্যাড়া করে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। বুধবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে গৌরীপুর পৌর শহরের ২ নং রেলক্রসিং সংলগ্ন বাসস্ট্যান্ড এলাকায় প্রকাশ্য দিবালোকে এই বর্বরোচিত ঘটনা ঘটে।

নির্যাতনের শিকার আব্দুল মান্নান তালুকদার জানান, তিনি ব্যক্তিগত কাজে সিএনজিযোগে ময়মনসিংহে যাচ্ছিলেন। বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে গৌরীপুর পৌর কৃষক দলের সভাপতি কাজিয়েল হাজাত শাহী মুন্সি তাঁকে জোরপূর্বক সিএনজি থেকে নামিয়ে আনেন। এরপর অকথ্য ভাষায় গালিগালাজ ও শারীরিক নির্যাতনের পর পাশের একটি সেলুনে নিয়ে জোর করে তাঁর মাথা ন্যাড়া করে দেওয়া হয় এবং চোখের ভ্রু কেটে দেওয়া হয়।

ভুক্তভোগী এই নেতা ক্ষোভ প্রকাশ করে বলেন, “গত ১৭ বছর ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে লড়াই করেছি, কিন্তু এমন নির্যাতনের শিকার হইনি। আমার অপরাধ ছিল শুধু অন্য প্রতীকের নির্বাচন করা। গৌরীপুরে ধানের শীষের প্রার্থী বিজয়ী হয়ে প্রতিমন্ত্রী হয়েছেন, অথচ আমি তাঁরই দলের লোকের কাছে এমন লাঞ্ছিত হলাম।” ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর ন্যাড়া মাথার ছবি ভাইরাল হলে এলাকায় তীব্র নিন্দা ও সমালোচনার ঝড় ওঠে।

তবে এই অভিযোগকে সম্পূর্ণ ভিত্তিহীন ও ষড়যন্ত্রমূলক বলে দাবি করেছেন অভিযুক্ত শাহী মুন্সি। তাঁর দাবি, তিনি এই ঘটনার সঙ্গে কোনোভাবেই জড়িত নন। ঘোড়া মার্কার নির্বাচন করায় সাধারণ মানুষ তাদের ওপর ক্ষুব্ধ। রাজনৈতিকভাবে ইমেজ ক্ষুণ্ণ করতেই একটি মহল এমন সাজানো নাটক করছে বলে তিনি মন্তব্য করেন।

ময়মনসিংহ জেলা কৃষক দলের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আবুল বাশার আকন্দ জানিয়েছেন, বিষয়টি তিনি শুনেছেন এবং কেন্দ্রীয় কমিটিকে অবহিত করেছেন। ঘটনার সত্যতা নিশ্চিত হওয়া গেলে অভিযুক্তের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

সম্পর্কিত খবর

বাংলাদেশ

মৃত সন্তানের লাশ পরিবহনে অ্যাম্বুলেন্স না মেলায় বাবার করুণ দৃশ্য

এপ্রিল ২১, ২০২৬
বাংলাদেশ

মির্জাগঞ্জে বিএনপি নেতার বিরুদ্ধে ২ নারীসহ ৪ জনকে পেটানোর অভিযোগ

এপ্রিল ২১, ২০২৬
বাংলাদেশ

বিএনপি নেতাদের বিরুদ্ধে ডিপিডিসির ‘ডেড ক্যাবল’ চুরির অভিযোগ

এপ্রিল ২১, ২০২৬

সপ্তাহের সেরা

  • ঐতিহাসিক বড়াইবাড়ি দিবস আজ: বিএসএফ-এর দম্ভ চূর্ণ করার ২৫ বছর

    0 shares
    Share 0 Tweet 0
  • গাজীপুরে ‘অপহৃত’ সেই ইমামের মেয়েকে উদ্ধার

    0 shares
    Share 0 Tweet 0
  • এনসিপি থেকে ফারহার পদত্যাগ

    0 shares
    Share 0 Tweet 0
  • সংরক্ষিত ৩৫ আসনের প্রার্থী তালিকা প্রকাশ বিএনপির

    0 shares
    Share 0 Tweet 0
  • আলোচনায় থেকেও বিএনপির মনোনয়ন পেলেন না যারা

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

মৃত সন্তানের লাশ পরিবহনে অ্যাম্বুলেন্স না মেলায় বাবার করুণ দৃশ্য

এপ্রিল ২১, ২০২৬

মির্জাগঞ্জে বিএনপি নেতার বিরুদ্ধে ২ নারীসহ ৪ জনকে পেটানোর অভিযোগ

এপ্রিল ২১, ২০২৬

ব্রিটেন–ফ্রান্সের পারমাণবিক সক্ষমতা বৃদ্ধি: নতুন অস্ত্র প্রতিযোগিতার আশঙ্কায় রাশিয়ার সতর্কতা

এপ্রিল ২১, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version