Friday, October 16, 2026
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
Home প্রধান সংবাদ

নিষিদ্ধ আ. লীগ নেতাদের সঙ্গে একই মঞ্চে বিএনপি নেতা হারুন

July 4, 2025
A A
নিষিদ্ধ আ. লীগ নেতাদের সঙ্গে একই মঞ্চে বিএনপি নেতা হারুন

নিষিদ্ধ আ. লীগ নেতা ও একাধিক মামলার আসামিদের নিয়ে একই মঞ্চে অনুষ্ঠান করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মো.হারুনুর রশীদ। বৃহস্পতিবার সদর উপজেলার চরবাগডাঙায় বিগ ক্রিকেট টুর্নামেন্টের পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তিনি যোগ দেন।

এসময় মঞ্চের সামনের সারিতে হারুনের বাম দিকে বসে চা পান করতে দেখা যায় চরবাগডাঙা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও একাধিক মামলার আসামি ওমর আলী ও সদর উপজেলা তাঁতী লীগের সভাপতি নুরুল ইসলাম, কৃষক লীগ নেতা এনামুল হক কে।

এ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে বিএনপির জেলার নেতা কর্মীদের মাঝে। তবে মুঠোফোনে বক্তব্য জানতে ফোন দেয়া হলেও ফোন রিসিভ করেননি বিএনপি নেতা হারুন। এমনকি তার হোয়াটসঅ্যাপে ম্যাসেজ পাঠানো হলেও তিনি উত্তর দেননি।

নাম না প্রকাশ করার শর্তে চরবাগডাঙা এলাকার এক বিএনপি কর্মী বলেন, হারুনুর রশীদ একজন বিএনপির কেন্দ্রীয় নেতা। তিনি এলাকায় আসলে দলীয় তৃণমূল কর্মীদের খোঁজ খবর নেয়ার কথা। কিন্তু সেটা না করে হাসি মুখে আওয়ামী লীগ নেতাদের নিয়ে আড্ডা দিলেন। এমনকি মঞ্চে স্থানীয় বিএনপির একজন নেতাকেও জায়গা দেয়া হয়নি।

এ বিষয়ে জানতে চাইলে চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির সদস্য সচিব রফিকুল ইসলাম (রফিক) চাইনিজ বলেন, হারুন সাহেব আওয়ামী লীগের নেতা কর্মীদের মঞ্চে নিয়ে প্রোগ্রাম করছে এটি তার (হারুন) রাজনৈতিক দেউলিয়াপনা। তিনি আওয়ামী লীগ নেতা কর্মীদের পুনর্বাসন করছেন। আমরা তার এসব বিষয়কে ঘৃণাভরে প্রত্যাখ্যান করছি। এসব অপকর্ম কেন্দ্রে জানানো হবে।

চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক গোলাম জাকারিয়া বলেন, হারুন সাহেব ধরে নিয়েছেন তিনি আগামী নির্বাচনে মনোনয়ন পাবেন না। এ জন্যই আওয়ামী লীগের লোকজনকে পুনর্বাসন করছেন।

শুধু আজকে না তিনি যখন মিটিং মিছিল করছেন, সব সময় আওয়ামী ও এর সহযোগী সংগঠনগুলোর নেতা কর্মীদের প্রকাশ্যে আনছেন। এসব বিষয় লিখিতভাবে কেন্দ্রে জানানোর কথাও বলেন তিনি। এসব বিষয়ে গণমাধ্যম কর্মীদের সহযোগিতা কামনা করেন।

এ বিষয়ে জানতে চাইলে চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার এএসএম ওয়াসিম ফিরোজ বলেন, নুরুল ও ওমর জামিনে রয়েছে এমনটাই পুলিশের কাছে তথ্য রয়েছে। তারপরেও খোঁজ খবর নেয়া হচ্ছে।

Related Posts

জামায়াত

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: দাঁড়িপাল্লার বিজয় নিশ্চিত করতে মাঠে ১১ দল

October 16, 2026
প্রধান সংবাদ

১৯০৫ সালের বঙ্গভঙ্গ: কলকাতার লুণ্ঠন ক্ষেত্র থেকে ঢাকা কেন্দ্রিক স্বাধিকারের ঐতিহাসিক পথচলা

October 16, 2026
অন্যান্য

জামায়াত নেতার গাড়ি ভাংচুরে বহিস্কার এবি পার্টি নেতা, আর মিডিয়া বানায় ‘জামায়াতের দু’গ্রুপের সংঘর্ষ’!

October 16, 2026

সপ্তাহের সেরা

  • হানিট্র্যাপে ফেলেছিলেন মেজর জেনারেলসহ ৮ কর্মকর্তাকে: কে এই গুলশান আরা?

    0 shares
    Share 0 Tweet 0
  • নিজের স্ত্রীর জীবনের নিরাপত্তার আশঙ্কায় প্রকাশ্যে মির্জা আব্বাস-পুত্র

    0 shares
    Share 0 Tweet 0
  • তাজমিনের হাতেও ছিল আইফোন, কললিস্ট ধরে উঠে এল নতুন তথ্য

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘র’ সংশ্লিষ্টতায় গ্রেফতার সাবেক দুই সেনা কর্মকর্তা, সেনাপ্রধানের সম্পৃক্ততা নিয়ে উঠছে প্রশ্ন

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: দাঁড়িপাল্লার বিজয় নিশ্চিত করতে মাঠে ১১ দল

October 16, 2026

মোটরসাইকেলের সামনেও নম্বরপ্লেট বাধ্যতামূলক, সময়সীমা দিল বিআরটিএ

October 16, 2026

১৯০৫ সালের বঙ্গভঙ্গ: কলকাতার লুণ্ঠন ক্ষেত্র থেকে ঢাকা কেন্দ্রিক স্বাধিকারের ঐতিহাসিক পথচলা

October 16, 2026
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version