শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
হোম প্রধান সংবাদ

চলতি মাসেই বসতে পারে সংসদের প্রথম অধিবেশন

- তুহিন সিরাজী
ফেব্রুয়ারি ২০, ২০২৬
A A
চলতি মাসেই বসতে পারে সংসদের প্রথম অধিবেশন
Share on FacebookShare on Twitter

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন ২৬ ফেব্রুয়ারি শুরু হতে পারে। সংসদ সচিবালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

সংবিধান অনুযায়ী, জাতীয় সংসদ নির্বাচনের ফলাফলের গেজেট প্রকাশের ৩০ দিনের মধ্যে রাষ্ট্রপতিকে নতুন সংসদের প্রথম অধিবেশন আহ্বান করতে হয়। তিনি প্রধানমন্ত্রীর লিখিত পরামর্শ অনুযায়ী তা করেন। ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনের গেজেট প্রকাশ হয় ১৩ ফেব্রুয়ারি। সে হিসেবে ১৪ মার্চের মধ্যে প্রথম অধিবেশন বসার বাধ্যবাধকতা রয়েছে। সংসদ সদস্যরা শপথ নিয়েছেন ১৭ ফেব্রুয়ারি।

সংবিধানের বিধান অনুযায়ী, আগের সংসদের মেয়াদ শেষ হওয়ার পরই নতুন সংসদের অধিবেশন বসে। পূর্ববর্তী নির্বাচনগুলোতেও এমনটি দেখা গেছে। দ্বাদশ সংসদের সদস্যরা ২০২৪ সালের ১০ জানুয়ারি শপথ নিলেও প্রথম অধিবেশন বসেছিল ৩০ জানুয়ারি, কারণ একাদশ সংসদের মেয়াদ শেষ হয়েছিল ২৯ জানুয়ারি। এবার সংসদ না থাকায় অপেক্ষার সময় কম হতে পারে।

সংসদ সচিবালয় সূত্র জানায়, বুধবার (১৮ ফেব্রুয়ারি) প্রধানমন্ত্রীর কার্যালয়ে কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে ২৫ বা ২৬ ফেব্রুয়ারি অধিবেশন শুরুর বিষয়ে আলোচনা হয়েছে। তবে এ বিষয়ে আনুষ্ঠানিক নির্দেশনা এখনো পাওয়া যায়নি বলে জানিয়েছেন সচিব কানিজ মওলা।

১২ ফেব্রুয়ারি ৩০০ আসনের মধ্যে ২৯৯টিতে ভোটগ্রহণ হয় এবং ২৯৭টির ফল ঘোষণা করা হয়েছে। এর মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ২০৯টি আসনে জয়ী হয়েছে। তাদের জোটের আরও তিনটি আসন রয়েছে।

অন্যদিকে বাংলাদেশ জামায়াতে ইসলামী ৬৮টি আসন পেয়েছে। তাদের নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের শরিক জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ছয়টি আসনে জয়ী হয়েছে। এছাড়া বাংলাদেশ খেলাফত মজলিস দুটি আসনে এবং খেলাফত মজলিস একটি আসনে জয় পেয়েছে। ইসলামী আন্দোলন একটি এবং সাতজন স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হয়েছেন।

সংবিধান অনুযায়ী, নতুন সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতি ভাষণ দেন। ভাষণটি আগে মন্ত্রিসভায় অনুমোদিত হয়। অধিবেশনজুড়ে সংসদ সদস্যরা রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনা করবেন।

জুলাই গণ-অভ্যুত্থানের পর ২০২৪ সালের সেপ্টেম্বরে দ্বাদশ সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী পদত্যাগ করেন এবং ডেপুটি স্পিকার শামসুল হক টুকু গ্রেফতার হন। তাদের অনুপস্থিতিতে এবার সংসদ সদস্যদের শপথ পড়ান প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন।

প্রথম অধিবেশনে সভাপতিত্ব কে করবেন, তা নিয়েও অনিশ্চয়তা রয়েছে। অতীতে জ্যেষ্ঠ সদস্যের সভাপতিত্বে স্পিকার নির্বাচনের নজির রয়েছে। সূত্র বলছে, এবারও তেমন প্রক্রিয়া অনুসরণ হতে পারে। স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচনের পর রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ভাষণ দেবেন।

ক্ষমতাসীন বিএনপির সংসদীয় দল তারেক রহমানকে সংসদ নেতা নির্বাচিত করেছে। অন্যদিকে জামায়াত নেতৃত্বাধীন জোট তাদের সংসদীয় পদগুলো নির্ধারণ করেছে। জুলাই জাতীয় সনদ অনুযায়ী, এবার বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার হওয়ার সম্ভাবনা রয়েছে।

সম্পর্কিত খবর

বাংলাদেশ

তীব্র গরমে পুড়ছে দেশ, স্বস্তির খবর দিল আবহাওয়া অফিস

এপ্রিল ২৪, ২০২৬
বাংলাদেশ

কলেজে ঢুকে শিক্ষিকাকে জুতাপেটা করলেন বিএনপি নেতা

এপ্রিল ২৪, ২০২৬
বাংলাদেশ

ঝিনাইদহে আধিপত্য বিস্তার নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১

এপ্রিল ২৪, ২০২৬

সপ্তাহের সেরা

  • মনিরা শারমিনের এমপি হওয়া অনিশ্চিত!

    0 shares
    Share 0 Tweet 0
  • ঐতিহাসিক বড়াইবাড়ি দিবস আজ: বিএসএফ-এর দম্ভ চূর্ণ করার ২৫ বছর

    0 shares
    Share 0 Tweet 0
  • গাজীপুরে ‘অপহৃত’ সেই ইমামের মেয়েকে উদ্ধার

    0 shares
    Share 0 Tweet 0
  • এনসিপি থেকে ফারহার পদত্যাগ

    0 shares
    Share 0 Tweet 0
  • সংরক্ষিত ৩৫ আসনের প্রার্থী তালিকা প্রকাশ বিএনপির

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

দোষী সাব্যস্ত হলে হামলাকারীদের বহিষ্কার করা হবে: ঢাবি উপাচার্য

এপ্রিল ২৪, ২০২৬

আজ এনসিপিতে যোগ দিচ্ছেন ইসহাক সরকার, পদ ছাড়ছেন আলাউদ্দীন মোহাম্মদ

এপ্রিল ২৪, ২০২৬

ডাকসু নেতাসহ সারা দেশে ছাত্রশিবিরের ওপর হামলায় জামায়াতের নিন্দা

এপ্রিল ২৪, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version