শনিবার, এপ্রিল ২৫, ২০২৬
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
হোম বাংলাদেশ

২০টি ঘুমের ট্যাবলেট খেয়ে হাসপাতালে ঢাবি ছাত্র ইউনিয়ন নেতা মেঘমল্লার বসু

- তুর্জ খান
ফেব্রুয়ারি ২০, ২০২৬
A A
২০টি ঘুমের ট্যাবলেট খেয়ে হাসপাতালে ঢাবি ছাত্র ইউনিয়ন নেতা মেঘমল্লার বসু
Share on FacebookShare on Twitter

ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র ইউনিয়নের একাংশের সভাপতি এবং নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম ‘নেটওয়ার্ক ফর পিপলস’ (এনপিএ)-এর উদ্যোক্তা মেঘমল্লার বসু অতিরিক্ত ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে এই ঘটনা ঘটে। পরে তাকে দ্রুত রাজধানীর সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

হাসপাতাল সূত্রে জানা গেছে, মেঘমল্লার বসু একসঙ্গে ২০টি ঘুমের ট্যাবলেট খেয়েছিলেন। এর কিছুক্ষণ পর তিনি অসুস্থ হয়ে পড়লে তাকে জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে প্রয়োজনীয় চিকিৎসা শেষে বিকেলে তাকে ছাড়পত্র দেওয়া হয়। বর্তমানে তিনি বাসায় রয়েছেন এবং তার শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছেন স্বজনরা।

এদিকে শাখা ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক মাঈন আহমেদ ফেসবুক পোস্টের মাধ্যমে মেঘমল্লারের শারীরিক অবস্থার কথা জানিয়েছেন। তিনি উল্লেখ করেন, মেঘমল্লার দীর্ঘ দিন ধরে শ্বাসকষ্টে ভুগছেন এবং ডাকসু নির্বাচনের সময় তাকে একটি জটিল অস্ত্রোপচারের মধ্য দিয়ে যেতে হয়েছিল। এসব কারণে তিনি আগে থেকেই শারীরিকভাবে বেশ দুর্বল ছিলেন।

মাঈন আহমেদ আরও জানান, মেঘমল্লার বর্তমানে চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন এবং ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন। এই কঠিন সময়ে পরিবারের পক্ষ থেকে সবাইকে ধৈর্য ধরার অনুরোধ জানানো হয়েছে এবং মেঘমল্লারের দ্রুত আরোগ্যের জন্য দোয়া চাওয়া হয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই ছাত্রনেতার আকস্মিক অসুস্থতার খবর ছড়িয়ে পড়লে শিক্ষার্থী ও রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। তবে ঠিক কী কারণে তিনি এমন চরম পদক্ষেপ নিয়েছেন, সে বিষয়ে এখনও স্পষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি।

সম্পর্কিত খবর

বাংলাদেশ

প্রতিমন্ত্রীকে নিয়ে আপত্তিকর পোস্ট করায় কলেজছাত্র গ্রেপ্তার

এপ্রিল ২৫, ২০২৬
জামায়াত

অসৎ হলে আমাকেও ছাড় দেবেন না: জামায়াত আমির

এপ্রিল ২৫, ২০২৬
এনসিপি

গণভোটের প্রচারণার জন্য কত টাকা পেয়েছিলেন, জানালেন রিফাত রশিদ

এপ্রিল ২৫, ২০২৬

সপ্তাহের সেরা

  • মনিরা শারমিনের এমপি হওয়া অনিশ্চিত!

    0 shares
    Share 0 Tweet 0
  • সারা দেশে উচ্চ সতর্কতা জারি, নেপথ্যে যে কারণ

    0 shares
    Share 0 Tweet 0
  • এনসিপি থেকে ফারহার পদত্যাগ

    0 shares
    Share 0 Tweet 0
  • সংরক্ষিত ৩৫ আসনের প্রার্থী তালিকা প্রকাশ বিএনপির

    0 shares
    Share 0 Tweet 0
  • আলোচনায় থেকেও বিএনপির মনোনয়ন পেলেন না যারা

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

প্রতিমন্ত্রীকে নিয়ে আপত্তিকর পোস্ট করায় কলেজছাত্র গ্রেপ্তার

এপ্রিল ২৫, ২০২৬

সাবমেরিনে পা আটকে গেলো ভারতীয় প্রতিরক্ষামন্ত্রীর

এপ্রিল ২৫, ২০২৬

অসৎ হলে আমাকেও ছাড় দেবেন না: জামায়াত আমির

এপ্রিল ২৫, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version