সোমবার, জুলাই ২৭, ২০২৬
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
হোম বাংলাদেশ

বরগুনায় ‘চাঁদার টাকা ভাগাভাগি’ নিয়ে স্বেচ্ছাসেবক দলের দুই পক্ষের মারামারি

ফেব্রুয়ারি ২৪, ২০২৬
A A
বরগুনায় ‘চাঁদার টাকা ভাগাভাগি’ নিয়ে স্বেচ্ছাসেবক দলের দুই পক্ষের মারামারি
Share on FacebookShare on Twitter

বরগুনার পাথরঘাটায় বিএফডিসি মৎস্য বাজারের চাঁদার টাকা ভাগাভাগি নিয়ে স্বেচ্ছাসেবক দলের দুই গ্রুপের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে পাথরঘাটা পৌর শহরের বাইপাস সড়ক এলাকায় এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে স্থানীয়রা শামীম নামের এক যুবককে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছেন।

ব্যবসায়ীদের অভিযোগ, দেশের দ্বিতীয় বৃহত্তম মৎস্য অবতরণ কেন্দ্র পাথরঘাটা বিএফডিসি ঘাটে মাছ কেনাবেচার ওপর নিয়মিত চাঁদা আদায় করা হয়। এই টাকার একটি বড় অংশ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব এনামুল হক ইমুকে অতিরিক্ত হিসেবে দিতে হতো। অন্য নেতাকর্মীরা এই অতিরিক্ত টাকার প্রতিবাদ করায় দেশীয় অস্ত্র নিয়ে তাঁদের ওপর অতর্কিত হামলা চালানো হয় বলে অভিযোগ উঠেছে।

প্রত্যক্ষদর্শী ব্যবসায়ী ফোরকান জানান, দুপুর ২টার দিকে এনামুল হক ইমু ও শামীমসহ বেশ কয়েকজন চারটি মোটরসাইকেলে এসে দেশীয় অস্ত্র দিয়ে এলোপাতাড়ি মারধর শুরু করে। হামলায় কালু, সোহাগ, আবু সালেহসহ অন্তত ৮ জন আহত হয়েছেন। তাঁদের উদ্ধার করে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। হামলার সময় স্থানীয়রা ধাওয়া দিয়ে শামীমকে আটক করে গাছের সাথে বেঁধে রাখেন এবং পরে পুলিশে দেন।

তবে চাঁদাবাজির অভিযোগ অস্বীকার করেছেন স্বেচ্ছাসেবক দল নেতা এনামুল হক ইমু। তিনি দাবি করেন, বিএফডিসি এলাকায় দীর্ঘদিনের মাদকের ছড়াছড়ি বন্ধ করতে তিনি মাদকবিরোধী অভিযান পরিচালনা করেছেন। এই অভিযানে তাঁর পরিবারের সদস্যও জড়িত ছিলেন। মাদক কারবারিরা তাঁকে সামাজিকভাবে হেয় করতে এখন চাঁদাবাজির মিথ্যা অপপ্রচার চালাচ্ছে।

এ বিষয়ে পাথরঘাটা থানার উপ-পরিদর্শক জাহাঙ্গীর হোসেন জানান, বিষয়টি সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহের চেষ্টা চলছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে এ বিষয়ে পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।

সম্পর্কিত খবর

আওয়ামী লীগ

ছাত্রলীগের শোডাউন-সমাবেশ ঘিরে ১১৪ জনের বিরুদ্ধে মামলা

জুলাই ২৬, ২০২৬
বাংলাদেশ

এবার জঙ্গল সলিমপুরে যৌথ বাহিনীর ক্যাম্পের পানিতে ‘বিষ’, ৩ পুলিশ সদস্য অসুস্থ

জুলাই ২৬, ২০২৬
এনসিপি

নির্বাচন কমিশনকে নিয়ন্ত্রণ করতেই দলীয় ব্যক্তিকে নিয়োগ দেওয়া হয়েছে: আখতার হোসেন

জুলাই ২৬, ২০২৬

সপ্তাহের সেরা

  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • একসঙ্গে ১৭ কর্মকর্তা-কর্মচারীকে বদলি, জামায়াতপন্থিদের সরিয়ে দেওয়ার অভিযোগ

    0 shares
    Share 0 Tweet 0
  • তিন বোন একসঙ্গে বিয়ে করলেন এক যুবককে

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘ককরোচকে ফান্ড দিচ্ছে জামায়াত’ সাংবাদিকের প্রশ্নে যা বললেন জয়সোয়াল

    0 shares
    Share 0 Tweet 0
  • হোটেল রুমে গোপন ক্যামেরা আছে কিনা ২ মিনিটেই পরীক্ষা করুন

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

ইরানের সব ক্ষেপণাস্ত্র ঠেকানোর সক্ষমতা নেই যুক্তরাষ্ট্রের

জুলাই ২৬, ২০২৬

ছাত্রলীগের শোডাউন-সমাবেশ ঘিরে ১১৪ জনের বিরুদ্ধে মামলা

জুলাই ২৬, ২০২৬

এবার ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়ালেন ইসরাইলপন্থি জেলেনস্কি

জুলাই ২৬, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version