Saturday, October 17, 2026
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
Home বাংলাদেশ

রাজনীতি নিষিদ্ধ সত্ত্বেও নিজ হাতে ছাত্রদলের কর্মসূচি উদ্বোধন, শিবিরের ইফতারে নিষেধাজ্ঞা

February 25, 2026
A A
রাজনীতি নিষিদ্ধ সত্ত্বেও নিজ হাতে ছাত্রদলের কর্মসূচি উদ্বোধন, শিবিরের ইফতারে নিষেধাজ্ঞা

ঢাকা মেডিকেল কলেজে (ঢামেক) সব ধরনের রাজনৈতিক সভার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক ডা. ফারুক আহাম্মদ। তবে ইসলামী ছাত্রশিবিরের ইফতার মাহফিলের ঘোষণার পরপরই এই জরুরি নোটিশ আসায় প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছেন শিক্ষার্থীরা। অভিযোগ উঠেছে, ক্যাম্পাসে ছাত্রদল ও বিএনপির কার্যক্রম নিয়মিত চললেও কেবল শিবিরের কর্মসূচির ক্ষেত্রেই এই কঠোরতা দেখানো হচ্ছে।

গত রোববার (২১ ফেব্রুয়ারি) ঢামেক ক্যাম্পাসে ইফতার ও মেহদি উৎসবের শিডিউল ঘোষণা করে ছাত্রশিবির। কর্মসূচি অনুযায়ী মঙ্গলবার থেকে আলোকসজ্জার কাজ শুরু করার কথা থাকলেও কলেজ প্রশাসন তাতে বাধা দেয়। এরপরই সোমবার (২৩ ফেব্রুয়ারি) এক জরুরি নোটিশে একাডেমিক কার্যক্রম ব্যতীত অফিস ভবন ব্যবহার করে সব ধরনের রাজনৈতিক ও পেশাজীবী সংগঠনের সভা-সেমিনার নিষিদ্ধ করা হয়।

অনুসন্ধানে জানা গেছে, ২০২৪ সালের আগস্টে ঢামেক একাডেমিক কাউন্সিল ক্যাম্পাসে সব ধরনের ছাত্ররাজনীতি স্থায়ীভাবে নিষিদ্ধ করেছিল। তবে এই নিষেধাজ্ঞার তোয়াক্কা না করেই দীর্ঘদিন ধরে ছাত্রদল সেখানে মিছিল, সভা ও সেমিনার পরিচালনা করে আসছে। এমনকি খোদ অধ্যক্ষ ডা. ফারুক আহাম্মদকেই গত ৮ নভেম্বর ছাত্রদলের একটি কর্মসূচি উদ্বোধন করতে এবং বিএনপির বিজয় উৎসবে অংশ নিতে দেখা গেছে।

আরওপড়ুন

মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর, আগে জানত না ঢাকা

ইউপি নির্বাচনের আগে সরকারি দলের এমপিদের কোটি কোটি টাকার বিশেষ বরাদ্দ

ছাত্রশিবিরের ‘মেডিকেল জোন’ শাখার সেক্রেটারি ডা. জুলফিকার আলী অভিযোগ করেছেন, অধ্যক্ষকে প্রভাবিত করে বিএনপিপন্থী চিকিৎসকদের সংগঠন ড্যাব এই নোটিশ করিয়েছে। তিনি দাবি করেন, ছাত্রদল ‘ঢাকা মেডিকেল কলেজ শাখা’ নাম ব্যবহার করে প্রকাশ্যে কার্যক্রম চালালেও প্রশাসন নীরব থাকে, অথচ রমজান উপলক্ষে শিক্ষার্থীদের নিয়ে গঠনমূলক অনুষ্ঠানে বাধা দেওয়া হচ্ছে।

এ বিষয়ে ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক ডা. ফারুক আহাম্মদ জানিয়েছেন, মেডিকেল ক্যাম্পাসে রাজনীতি নিষিদ্ধ। ছাত্রদলের প্রকাশ্য কার্যক্রম ও ব্যানারের বিষয়ে প্রশ্ন করা হলে তিনি দাবি করেন, বিষয়টি তাঁর নজরে পড়েনি। তিনি সুনির্দিষ্ট লিখিত অভিযোগ দেওয়ার পরামর্শ দিয়ে বলেন, প্রমাণ ছাড়া কারো বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া সম্ভব নয়।

Related Posts

মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর, আগে জানত না ঢাকা
বাংলাদেশ

মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর, আগে জানত না ঢাকা

October 17, 2026
ইউপি নির্বাচনের আগে সরকারি দলের এমপিদের কোটি কোটি টাকার বিশেষ বরাদ্দ
প্রধান সংবাদ

ইউপি নির্বাচনের আগে সরকারি দলের এমপিদের কোটি কোটি টাকার বিশেষ বরাদ্দ

October 17, 2026
‘বাংলাদেশপন্থী’ রাজনীতির সূতিকাগার ছিল বঙ্গভঙ্গ: জেডিপি
অন্যান্য

‘বাংলাদেশপন্থী’ রাজনীতির সূতিকাগার ছিল বঙ্গভঙ্গ: জেডিপি

October 16, 2026

সপ্তাহের সেরা

  • হানিট্র্যাপে ফেলেছিলেন মেজর জেনারেলসহ ৮ কর্মকর্তাকে: কে এই গুলশান আরা?

    হানিট্র্যাপে ফেলেছিলেন মেজর জেনারেলসহ ৮ কর্মকর্তাকে: কে এই গুলশান আরা?

    0 shares
    Share 0 Tweet 0
  • নিজের স্ত্রীর জীবনের নিরাপত্তার আশঙ্কায় প্রকাশ্যে মির্জা আব্বাস-পুত্র

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমিনকে শোকজ

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘র’ সংশ্লিষ্টতায় গ্রেফতার সাবেক দুই সেনা কর্মকর্তা, সেনাপ্রধানের সম্পৃক্ততা নিয়ে উঠছে প্রশ্ন

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

গাজায় বাণিজ্যিক পণ্য প্রবেশ বন্ধ করল ইসরায়েল

গাজায় বাণিজ্যিক পণ্য প্রবেশ বন্ধ করল ইসরায়েল

October 17, 2026
কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের মৃত্যু

কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের মৃত্যু

October 17, 2026
মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর, আগে জানত না ঢাকা

মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর, আগে জানত না ঢাকা

October 17, 2026
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০