সোমবার, জুলাই ২৭, ২০২৬
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
হোম বাংলাদেশ

চাঁদা ‘না দেওয়ায়’ বিএনপি নেতার নির্দেশে কারখানা ভাঙচুর, ট্রাক এনে পণ্য লুট

ফেব্রুয়ারি ২৫, ২০২৬
A A
চাঁদা ‘না দেওয়ায়’ বিএনপি নেতার নির্দেশে কারখানা ভাঙচুর, ট্রাক এনে পণ্য লুট
Share on FacebookShare on Twitter

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার দাউদপুর ইউনিয়নে রপ্তানিমুখী একটি তার উৎপাদন কারখানায় হামলা, ভাঙচুর ও প্রায় পৌনে দুই কোটি টাকার মালামাল লুটের অভিযোগ উঠেছে। উপজেলার নোয়াগাঁও গ্রামে অবস্থিত শারীরিক প্রতিবন্ধী উদ্যোক্তা মনোয়ার হোসেন অপুর মালিকানাধীন ‘বিএলও ওয়্যার নেইল ইন্ডাস্ট্রিজ’-এ গত ১৭ ফেব্রুয়ারি এই তাণ্ডব চালানো হয়। বর্তমানে কারখানাটি শিল্প পুলিশের পাহারায় সীমিত পরিসরে উৎপাদন শুরু করেছে।

কারখানা কর্তৃপক্ষ ও স্থানীয় সূত্র জানায়, রূপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মাহফুজুর রহমান হুমায়ুনের নাম ব্যবহার করে স্থানীয় একদল লোক ১০ লাখ টাকা এককালীন চাঁদা এবং প্রতি মাসে ১ লাখ টাকা করে মাসোহারা দাবি করে আসছিল। চাঁদা দিতে অস্বীকার করায় ১৭ ফেব্রুয়ারি বেলা ১১টার দিকে একদল সশস্ত্র লোক কারখানায় হামলা চালায়। তারা কারখানার প্রধান ফটক ভেঙে ভেতরে ঢুকে ব্যবস্থাপক ও কর্মচারীদের মারধর করে। এরপর সিসিটিভি ক্যামেরা ও আসবাবপত্র ভাঙচুর করে ট্রাক এনে ১ কোটি ৬৬ লাখ টাকার কাঁচামাল ও যন্ত্রপাতি লুট করে নিয়ে যায়।

ভুক্তভোগী মালিক মনোয়ার হোসেনের অভিযোগ, হামলার সময় তিনি জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ বারবার ফোন দিলেও পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় দুই ঘণ্টা পর। ততক্ষণে হামলাকারীরা মালামাল লুট করে নির্বিঘ্নে চলে যায়। তিনি আরও অভিযোগ করেন, মামলা করার সময় রূপগঞ্জ থানার ওসি উপজেলা বিএনপির সভাপতির নাম বাদ দিতে বাধ্য করেন। পরে ১৮ ফেব্রুয়ারি উপজেলা বিএনপির সহ-সভাপতি বেলায়েত আকনকে প্রধান আসামি করে ৯ জনের বিরুদ্ধে মামলা করা হয়।

আসামিদের মধ্যে উপজেলা বিএনপির সভাপতির ভাই ও ভাতিজাসহ তাঁর ঘনিষ্ঠ অনুসারীরা রয়েছেন। তবে উপজেলা বিএনপির সভাপতি মাহফুজুর রহমান হুমায়ুন চাঁদা দাবি ও হামলার নির্দেশ দেওয়ার অভিযোগ অস্বীকার করেছেন। তাঁর দাবি, কারখানাটিতে ক্ষতিকর ব্যাটারি তৈরি করা হয় বলে তিনি শুনেছেন, যদিও মালিক পক্ষ বলছে তারা ১২টি দেশে রপ্তানিযোগ্য জিআই তার উৎপাদন করেন। এদিকে, প্রধান আসামি বেলায়েত আকনকে ধরেও পুলিশ ছেড়ে দিয়েছে বলে অভিযোগ উঠেছে, যা থানা কর্তৃপক্ষ অস্বীকার করেছে।

এ ঘটনায় স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে চরম উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি মামুন মাহমুদ জানিয়েছেন, বিষয়টি ফৌজদারি অপরাধ হিসেবে দেখা হচ্ছে। দলীয় পরিচয়ে অপরাধ করে কেউ ছাড় পাবে না এবং দলগতভাবেও এই ঘটনার তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। বর্তমানে পুলিশ আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে এবং প্রয়োজনে মামলাটি অন্য সংস্থায় হস্তান্তরের চিন্তা করছে।

সম্পর্কিত খবর

আওয়ামী লীগ

ছাত্রলীগের শোডাউন-সমাবেশ ঘিরে ১১৪ জনের বিরুদ্ধে মামলা

জুলাই ২৬, ২০২৬
বাংলাদেশ

এবার জঙ্গল সলিমপুরে যৌথ বাহিনীর ক্যাম্পের পানিতে ‘বিষ’, ৩ পুলিশ সদস্য অসুস্থ

জুলাই ২৬, ২০২৬
এনসিপি

নির্বাচন কমিশনকে নিয়ন্ত্রণ করতেই দলীয় ব্যক্তিকে নিয়োগ দেওয়া হয়েছে: আখতার হোসেন

জুলাই ২৬, ২০২৬

সপ্তাহের সেরা

  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • একসঙ্গে ১৭ কর্মকর্তা-কর্মচারীকে বদলি, জামায়াতপন্থিদের সরিয়ে দেওয়ার অভিযোগ

    0 shares
    Share 0 Tweet 0
  • তিন বোন একসঙ্গে বিয়ে করলেন এক যুবককে

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘ককরোচকে ফান্ড দিচ্ছে জামায়াত’ সাংবাদিকের প্রশ্নে যা বললেন জয়সোয়াল

    0 shares
    Share 0 Tweet 0
  • হোটেল রুমে গোপন ক্যামেরা আছে কিনা ২ মিনিটেই পরীক্ষা করুন

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

ইরানের সব ক্ষেপণাস্ত্র ঠেকানোর সক্ষমতা নেই যুক্তরাষ্ট্রের

জুলাই ২৬, ২০২৬

ছাত্রলীগের শোডাউন-সমাবেশ ঘিরে ১১৪ জনের বিরুদ্ধে মামলা

জুলাই ২৬, ২০২৬

এবার ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়ালেন ইসরাইলপন্থি জেলেনস্কি

জুলাই ২৬, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version