মঙ্গলবার, আগস্ট ২৫, ২০২৬
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
হোম ফ্যাক্টচেক

পিটিয়ে প্রধান শিক্ষকের হাত ভেঙে দেওয়ার অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে

ফেব্রুয়ারি ২৫, ২০২৬
A A
পিটিয়ে প্রধান শিক্ষকের হাত ভেঙে দেওয়ার অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে
Share on FacebookShare on Twitter

শরীয়তপুরের নড়িয়া উপজেলায় বিঝারী উপসী তারা প্রসন্ন উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ নুরুল আমীন রতনকে পিটিয়ে হাত ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে। মঙ্গলবার দুপুরে উপজেলার ভোজেশ্বর ইউনিয়নের উপসী তিন দোকান এলাকায় এই হামলার ঘটনা ঘটে। আহত শিক্ষককে উন্নত চিকিৎসার জন্য বর্তমানে ঢাকায় পাঠানো হয়েছে।

নড়িয়া থানা ও স্থানীয় সূত্র জানায়, বিদ্যালয়ের দাপ্তরিক কাজ শেষে ব্যাটারিচালিত অটোরিকশায় বাড়ি ফিরছিলেন প্রধান শিক্ষক। পথে ৮ থেকে ১০ জন দুর্বৃত্ত তাঁর অটোরিকশার গতি রোধ করে। এরপর তাঁকে গাড়ি থেকে নামিয়ে বেধড়ক মারধর করে রাস্তায় ফেলে রেখে যায়। স্থানীয়রা তাঁকে অচেতন অবস্থায় উদ্ধার করে প্রথমে শরীয়তপুর সদর হাসপাতালে নিয়ে যান।

আহত শিক্ষকের অবস্থা সম্পর্কে শরীয়তপুর সদর হাসপাতালের চিকিৎসক মফিজুর রহমান জানান, তাঁর হাত ও পায়ের বিভিন্ন স্থানে গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে। বিশেষ করে ডান হাতের কবজির একটি হাড় ভেঙে যাওয়ায় জরুরি অস্ত্রোপচারের প্রয়োজন। এই কারণে তাঁকে উন্নত চিকিৎসার জন্য দ্রুত ঢাকায় স্থানান্তরের পরামর্শ দেওয়া হয়।

প্রধান শিক্ষক শেখ নুরুল আমীন অভিযোগ করেন, ভোজেশ্বর ইউনিয়ন যুবদলের সভাপতি মিজানুর রহমান সিকদারের নেতৃত্বে এই হামলা চালানো হয়েছে। তিনি বলেন, “মিজানুরই আমাকে প্রথম আঘাত করেন, এরপর বাকিরা মারধর শুরু করে।” বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি নিয়ে বিরোধের জেরে এই হামলা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

তবে অভিযোগ অস্বীকার করে যুবদল নেতা মিজানুর রহমান সিকদার দাবি করেছেন, তিনি এই হামলার সঙ্গে জড়িত নন। ঘটনার সময় তিনি টেন্ডার সংক্রান্ত কাজে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে ছিলেন বলে জানান। কারা এই হামলা চালিয়েছে সে বিষয়ে তিনি কিছু জানেন না বলেও দাবি করেন।

নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাহার মিয়া জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিদ্যালয়ের কমিটি নিয়ে আগে থেকেই একটি পক্ষের সঙ্গে প্রধান শিক্ষকের বিরোধ ছিল বলে জানা গেছে। এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া না গেলেও বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সম্পর্কিত খবর

বাংলাদেশ

শরীয়তপুরে সাংবাদিকদের ওপর সাবেক যুবদল নেতার হামলা

আগস্ট ২৫, ২০২৬
বিএনপি

উপজেলা বিএনপির সভাপতি হত্যা মামলায় যুবদলের আহ্বায়ক গ্রেপ্তার

আগস্ট ২৫, ২০২৬
আওয়ামী লীগ

খালেদা জিয়ার গাড়িবহরে হামলার মামলায় কার্যক্রম নিষিদ্ধ শ্রমিক লীগ নেতা কাশেম রিমান্ডে

আগস্ট ২৫, ২০২৬

সপ্তাহের সেরা

  • রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠানে সূরা ফাতহের ১০ নম্বর আয়াত পড়া হল , অর্থ কী

    0 shares
    Share 0 Tweet 0
  • শতাধিক যুদ্ধবিমানের চেয়ে একটি পারমাণবিক বোমা অনেক বেশি কার্যকর: ইরান

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • মন্ত্রিসভা পুনর্গঠন: শনিবারের মধ্যে ৩ মন্ত্রণালয়ে হচ্ছে রদবদল, নতুন করে আসতে পারেন যারা

    0 shares
    Share 0 Tweet 0
  • জাতিসংঘের মহাসচিব পদে লড়াইয়ে যারা

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

শরীয়তপুরে সাংবাদিকদের ওপর সাবেক যুবদল নেতার হামলা

আগস্ট ২৫, ২০২৬

উপজেলা বিএনপির সভাপতি হত্যা মামলায় যুবদলের আহ্বায়ক গ্রেপ্তার

আগস্ট ২৫, ২০২৬

রাষ্ট্রপতির সঙ্গে প্রধান বিচারপতির সৌজন্য সাক্ষাৎ

আগস্ট ২৫, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version