মঙ্গলবার, এপ্রিল ২১, ২০২৬
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
হোম বাংলাদেশ

ভিজিএফ কার্ড বণ্টন নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১৫

- তুর্জ খান
ফেব্রুয়ারি ২৬, ২০২৬
A A
ভিজিএফ কার্ড বণ্টন নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১৫
Share on FacebookShare on Twitter

আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সরকারি বরাদ্দের ভিজিএফ কার্ড বণ্টনকে কেন্দ্র করে মাগুরা পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডে বিএনপির দুই গ্রুপের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছে। বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পৌর এলাকার বাটিকাডাঙা চার রাস্তার মোড়ে এ ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন।

স্থানীয় সূত্র জানায়, কার্ড বণ্টনের তালিকা তৈরি ও বিতরণ নিয়ে ওয়ার্ড কমিটির নেতাদের সঙ্গে স্থানীয় বিএনপি সমর্থকদের বিরোধ তৈরি হয়। একপর্যায়ে উভয় পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষের সময় বাটিকাডাঙা মোড়ে বিএনপি কার্যালয় ও আশপাশের এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। আহতদের কয়েকজনকে মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিএনপির ওয়ার্ড সাংগঠনিক সম্পাদক জাকিরুল ইসলাম দাবি করেন, একদল বিএনপি নামধারী ব্যক্তি দলীয় কার্যালয়ে ভাঙচুর চালিয়েছে। এই হামলার পেছনে আওয়ামী লীগের লোকজনেরও যোগসাজশ থাকতে পারে বলে তিনি সন্দেহ প্রকাশ করেন।

খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। আইনশৃঙ্খলা বাহিনীর অবস্থান টের পেয়ে বিক্ষুব্ধরা বাটিকাডাঙা মোড় থেকে শিবরামপুর এলাকা ছেড়ে পালিয়ে যায়। বর্তমানে এলাকায় বাড়তি উত্তেজনা এড়াতে পুলিশ মোতায়েন রাখা হয়েছে।

মাগুরা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. মিরাজুল ইসলাম (পিপিএম) জানান, সংঘর্ষের ঘটনায় জড়িত সন্দেহে ইতোমধ্যে তিনজনকে আটক করা হয়েছে। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে এবং এই হামলার পেছনের প্রকৃত কারণ ও দোষীদের শনাক্ত করতে তদন্ত শুরু হয়েছে।

সম্পর্কিত খবর

বাংলাদেশ

৭২ বোতল ফেন্সিডিলসহ স্বেচ্ছাসেবক দল নেতা আটক, পরে বহিষ্কার

এপ্রিল ২১, ২০২৬
বাংলাদেশ

আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

এপ্রিল ২১, ২০২৬
জামায়াত

জুলাই শহীদ শিশু জাবির ইব্রাহিমের মাকে সংসদে নিচ্ছে জামায়াত

এপ্রিল ২১, ২০২৬

সপ্তাহের সেরা

  • ঐতিহাসিক বড়াইবাড়ি দিবস আজ: বিএসএফ-এর দম্ভ চূর্ণ করার ২৫ বছর

    0 shares
    Share 0 Tweet 0
  • গাজীপুরে ‘অপহৃত’ সেই ইমামের মেয়েকে উদ্ধার

    0 shares
    Share 0 Tweet 0
  • এনসিপি থেকে ফারহার পদত্যাগ

    0 shares
    Share 0 Tweet 0
  • সংরক্ষিত ৩৫ আসনের প্রার্থী তালিকা প্রকাশ বিএনপির

    0 shares
    Share 0 Tweet 0
  • আলোচনায় থেকেও বিএনপির মনোনয়ন পেলেন না যারা

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

৭২ বোতল ফেন্সিডিলসহ স্বেচ্ছাসেবক দল নেতা আটক, পরে বহিষ্কার

এপ্রিল ২১, ২০২৬

ইসলামী ব্যাংকের ২৪ কোম্পানির আড়ালে প্রকৃত মালিকানা প্রশ্নবিদ্ধ

এপ্রিল ২১, ২০২৬

আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

এপ্রিল ২১, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version